আরব দেশগুলোতে হামলা বন্ধ করতে ইরানকে হামাসের আহ্বান

আন্তর্জাতিক ডেস্ক
১৪ মার্চ ২০২৬, ১৭:৪৫আপডেট : ১৪ মার্চ ২০২৬, ১৮:৫৬

ইরান ও ইসরায়েল-যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান যুদ্ধের প্রেক্ষাপটে এক বিবৃতিতে প্রতিবেশী আরব দেশগুলোতে হামলা বন্ধের অনুরোধ জানিয়েছে ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস। একই সঙ্গে এই অঞ্চলে ইরান লক্ষ্য করে পরিচালিত মার্কিন ও ইসরায়েলি হামলা রুখতে আঞ্চলিক দেশগুলোকে ‘সহযোগিতা ও ঐক্যবদ্ধ’ হওয়ার আহ্বান জানিয়েছে গোষ্ঠীটি।

শনিবার (১৪ মার্চ) দেওয়া এক বিবৃতিতে হামাস এই আহ্বান জানায়। গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর এটিই হামাসের পক্ষ থেকে দেওয়া প্রথম আনুষ্ঠানিক বিবৃতি।

বিবৃতিতে হামাস বলেছে, আন্তর্জাতিক রীতি ও আইন অনুযায়ী যেকোনও উপায়ে এই আগ্রাসনের জবাব দেওয়ার অধিকার ইসলামি প্রজাতন্ত্র ইরানের রয়েছে। তবে আমরা ইরানের ভাইদের প্রতি আহ্বান জানাচ্ছি, তারা যেন প্রতিবেশী দেশগুলোকে লক্ষ্যবস্তু করা থেকে বিরত থাকে।

ইরান ও কাতারের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখা এই গোষ্ঠীটি আরও উল্লেখ করেছে যে, এই যুদ্ধ বন্ধ হওয়া বর্তমান অঞ্চলের সামগ্রিক স্বার্থে অত্যন্ত জরুরি।

উল্লেখ্য, মধ্যপ্রাচ্যে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোর জোট অক্ষশক্তির অন্যতম প্রধান অংশীদার হলো হামাস।

সূত্র: এপি

/এএ/
টাইমলাইন: ইরানে ইসরায়েলের হামলা
সম্পর্কিত
স্ত্রী ছেড়ে যাওয়ায় বাবাকে পিটিয়ে হত্যা করলো ছেলে
ইরান যুদ্ধে অর্থ সংকটে যুক্তরাষ্ট্র, ফুরিয়ে যাচ্ছে তহবিল
যে দেশ এখনও ফুটবল খেলে না!
সর্বশেষ খবর
পাট ও পাটজাত পণ্যের রফতানি সম্প্রসারণে আন্তর্জাতিক প্রদর্শনীর উদ্যোগ
পাট ও পাটজাত পণ্যের রফতানি সম্প্রসারণে আন্তর্জাতিক প্রদর্শনীর উদ্যোগ
পাবনার এসপিসহ পুলিশের ১০ ঊর্ধ্বতন কর্মকর্তার বদলি
পাবনার এসপিসহ পুলিশের ১০ ঊর্ধ্বতন কর্মকর্তার বদলি
প্রবাসীদের ভোটব্যবস্থা নিয়ে ইসির বৈঠক কাল
প্রবাসীদের ভোটব্যবস্থা নিয়ে ইসির বৈঠক কাল
ভাঙারি ব্যবসায়ী সেলিম হত্যার নেপথ্যে আর্থিক লেনদেনের বিরোধ: র‌্যাব
ভাঙারি ব্যবসায়ী সেলিম হত্যার নেপথ্যে আর্থিক লেনদেনের বিরোধ: র‌্যাব
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দিলেন ভিডিও ছড়িয়ে পড়া এমপির প্রথম স্ত্রী
আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দিলেন ভিডিও ছড়িয়ে পড়া এমপির প্রথম স্ত্রী