ইরানের হামলা

কাতারের ১৭ শতাংশ এলএনজি উৎপাদন সক্ষমতা ধ্বংস, মেরামতে লাগবে ৫ বছর

আন্তর্জাতিক ডেস্ক
১৯ মার্চ ২০২৬, ২২:৩৭আপডেট : ১৯ মার্চ ২০২৬, ২২:৩৭

ইরানের ভয়াবহ হামলায় কাতারএনার্জি-র তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) উৎপাদন সক্ষমতার ১৭ শতাংশ ধ্বংস হয়ে গেছে। রাষ্ট্রীয় মালিকানাধীন এই প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী সাদ আল-কাব্বি জানিয়েছেন, ক্ষতিগ্রস্ত এই বিশাল অবকাঠামো মেরামত করে পুনরায় উৎপাদনে ফিরতে তিন থেকে পাঁচ বছর সময় লাগতে পারে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে আল-কাব্বি বলেন, আমি আমার দুঃস্বপ্নেও কখনও ভাবিনি যে কাতার এবং এই অঞ্চল এমন হামলার শিকার হবে। বিশেষ করে পবিত্র রমজান মাসে একটি মুসলিম ভ্রাতৃপ্রতিম দেশ আমাদের ওপর এভাবে আক্রমণ করবে, তা ছিল অকল্পনীয়।

এলএনজি সরবরাহে এই বিপর্যয়ের ফলে কাতারএনার্জি এখন বড় ধরনের আইনি ও বাণিজ্যিক সংকটের মুখে পড়েছে। আল-কাব্বি জানান, ইতালি, বেলজিয়াম, দক্ষিণ কোরিয়া এবং চীনে এলএনজি সরবরাহের জন্য করা দীর্ঘমেয়াদি চুক্তিগুলোর ক্ষেত্রে কোম্পানিকে অনিবার্য পরিস্থিতিজনিত কারণে চুক্তি পালনে অক্ষমতা ঘোষণা করা লাগতে পারে।

ক্ষতিগ্রস্ত অবকাঠামোটির নির্মাণ ব্যয় ছিল প্রায় ২৬ বিলিয়ন মার্কিন ডলার। বিশাল এই আর্থিক ক্ষতি এবং দীর্ঘমেয়াদী উৎপাদন ঘাটতি বিশ্ব জ্বালানি বাজারে বড় ধরনের প্রভাব ফেলবে বলে আশঙ্কা করা হচ্ছে।

/এএ/
টাইমলাইন: ইরানে ইসরায়েলের হামলা
সম্পর্কিত
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বশেষ খবর
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের