ইরানের নাতাঞ্জ পারমাণবিক কেন্দ্রে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলা

আন্তর্জাতিক ডেস্ক
২১ মার্চ ২০২৬, ১৬:৪১আপডেট : ২১ মার্চ ২০২৬, ১৬:৪১

ইরানের নাতাঞ্জ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্রে শনিবার সকালে যৌথ হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। ইরানের তাসনিম নিউজ এজেন্সির বরাত দিয়ে এ তথ্য জানা গেছে। তবে এই হামলায় কোনও ধরনের তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়েনি এবং কেন্দ্রের আশপাশে বসবাসকারী বাসিন্দারা ঝুঁকিমুক্ত রয়েছেন বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি।

ইসরায়েলের কান পাবলিক ব্রডকাস্টার এক প্রতিবেদনে জানিয়েছে, নাতাঞ্জ পারমাণবিক কেন্দ্রে শনিবারের এই হামলাটি মূলত পরিচালনা করেছে মার্কিন বাহিনী। প্রতিবেদনে নাম প্রকাশ না করা সূত্রের বরাত দিয়ে বলা হয়েছে, ভূগর্ভস্থ এই স্থাপনাটি ধ্বংস করতে যুক্তরাষ্ট্র এবার ‘বাঙ্কার বাস্টার’ বোমা ব্যবহার করেছে।

এর আগে গত ২০২৫ সালের জুনে ইরান ও ইসরায়েলের মধ্যে ১২ দিনব্যাপী চলা যুদ্ধে নাতাঞ্জ কেন্দ্রটি অন্যতম প্রধান লক্ষ্যবস্তু ছিল। সেই যুদ্ধে পরবর্তীতে যুক্তরাষ্ট্রও যোগ দিয়েছিল। ওই সময়েও নাতাঞ্জ এবং ফোরদোর ভূগর্ভস্থ পারমাণবিক স্থাপনাগুলোতে এক ডজনেরও বেশি জিবিইউ-৫৭ ম্যাসিভ অর্ডন্যান্স পেনিট্রেটর (বাঙ্কার বাস্টার) বোমা ফেলেছিল মার্কিন সামরিক বাহিনী। চলমান এই সংঘাতেও কেন্দ্রটি আবারও হামলার শিকার হলো।

এদিকে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ সামরিক কর্মকর্তাদের সঙ্গে এক মূল্যায়ন সভায় জানিয়েছেন, ইরানের ওপর হামলার তীব্রতা এ সপ্তাহে আরও বাড়ানো হবে। তিনি বলেন, এই সপ্তাহে আইডিএফ এবং মার্কিন সামরিক বাহিনী ইরানের সন্ত্রাসী শাসন এবং তাদের অবকাঠামোর ওপর হামলার মাত্রা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করবে।

কাৎজ আরও বলেছেন, ইসরায়েল এবং এ অঞ্চলে মার্কিন স্বার্থের বিরুদ্ধে থাকা প্রতিটি নিরাপত্তা হুমকি দূর না হওয়া পর্যন্ত আমরা ইরানের কৌশলগত সক্ষমতা নষ্ট করতে এবং তাদের কমান্ডারদের নির্মূল করতে আক্রমণ চালিয়ে যেতে দৃঢ়প্রতিজ্ঞ। আইডিএফ শক্তিশালী এবং ইসরায়েলি জনগণও ঐক্যবদ্ধ। যুদ্ধের সব লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত আমরা থামব না।

সূত্র: টাইমস অব ইসরায়েল

/এএ/
টাইমলাইন: ইরানে ইসরায়েলের হামলা
সম্পর্কিত
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
সর্বশেষ খবর
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী