কোনও শক্তিই ইরানি জনগণকে নতি স্বীকারে বাধ্য করতে পারবে না: পেজেশকিয়ান

আন্তর্জাতিক ডেস্ক
১৫ এপ্রিল ২০২৬, ২২:৪৫আপডেট : ১৫ এপ্রিল ২০২৬, ২২:৪৫

ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান বলেছেন, কোনও শক্তিই ইরানি জনগণকে নতি স্বীকারে বাধ্য করতে পারবে না। বুধবার (১৫ এপ্রিল) তিনি এই মন্তব্য করেন।

ইরানি প্রেসিডেন্ট বলেন, বেসামরিক নাগরিক ও শিশুদের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা এবং স্কুল ও হাসপাতালসহ গুরুত্বপূর্ণ অবকাঠামো ধ্বংস করাকে আন্তর্জাতিক আইন ও মানবিক নীতির আওতায় সমর্থন করা যায় না। 

তিনি প্রশ্ন তোলেন, ইরানের ওপর এই হামলার যৌক্তিকতা কী?

পেজেশকিয়ান আরও বলেন, ইরান যুদ্ধ ও অস্থিতিশীলতা চায় না এবং সবসময় সব দেশের সঙ্গে সংলাপ ও গঠনমূলক সহযোগিতার পক্ষে রয়েছে।  তবে, তিনি জোর দিয়ে বলেন যে, নিজেদের ইচ্ছাকে চাপিয়ে দেওয়ার বা ইরানকে নতি স্বীকারে বাধ্য করার সব প্রচেষ্টা ব্যর্থ হবে এবং ইরানের জনগণ কখনোই এ আচরণ মেনে নেবে না।

সূত্র: সিএমজি

/এএ/
টাইমলাইন: ইরানে ইসরায়েলের হামলা
সম্পর্কিত
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি