ইসরায়েলের সঙ্গে যোগসাজশ ক্ষমার অযোগ্য, আমিরাতকে ইরানের হুঁশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক
১৪ মে ২০২৬, ০৮:৪৬আপডেট : ১৪ মে ২০২৬, ০৮:৪৮

সংযুক্ত আরব আমিরাতকে সরাসরি হুমকি দিয়ে ইরান জানিয়েছে, তেহরানবিরোধী মার্কিন-ইসরায়েলি অভিযানের শেষ পর্যায়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর আবুধাবিতে গোপন সফরের বিষয়টি তাদের জানা ছিল। ইসরায়েলভিত্তিক সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল এ খবর জানিয়েছে। 

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে বলেন, নেতানিয়াহু এখন প্রকাশ্যে এমন তথ্য উন্মোচন করেছেন, যা ইরানের নিরাপত্তা সংস্থাগুলো অনেক আগেই আমাদের নেতৃত্বকে জানিয়েছিল।

তবে গোয়েন্দা তথ্যের দাবি করলেও ইরান কেন বিষয়টি নিয়ে এত সপ্তাহ নীরব ছিল, সে বিষয়ে আরাঘচি কোনও ব্যাখ্যা দেননি।

আরও পড়ুন: ইরান যুদ্ধের মধ্যেই গোপনে আমিরাত সফর করেছিলেন নেতানিয়াহু

আমিরাত ও ইসরায়েলের এই কথিত ঘনিষ্ঠতাকে কড়া ভাষায় সমালোচনা করে আরাঘচি লেখেন, ইরানের মহান জনগণের সঙ্গে শত্রুতা করা একটি বোকামিপূর্ণ বাজি। আর এই উদ্দেশ্যে ইসরায়েলের সঙ্গে যোগসাজশ করা হবে একটি ক্ষমার অযোগ্য অপরাধ।

ইসরায়েলের সঙ্গে হাত মিলিয়ে যারা বিভেদ তৈরির চেষ্টা করছে, তাদের এর জন্য চড়া মূল্য দিতে হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। আরাঘচি তার পোস্টে জানান, ইসরায়েলের সঙ্গে যোগসাজশ করে যারা অনৈক্য সৃষ্টির চেষ্টা করছে, তাদের অবশ্যই জবাবদিহি করতে হবে।

/এএস/
টাইমলাইন: ইরান-ইসরায়েল উত্তেজনা
সম্পর্কিত
বিক্ষোভে উত্তাল দিল্লি, ভারতের সংসদে অস্থির দিন
কথা বলতে হলে মন্ত্রীকে বিক্ষোভস্থলে আসতে হবে: ককরোচ জনতা পার্টি
সেই একই জায়গা দখল করেছে ককরোচ জনতা পার্টি, উত্তপ্ত দিল্লি
সর্বশেষ খবর
ভিডিও ভাইরালের পর জামায়াত এমপি বললেন ‘দ্বিতীয় স্ত্রী’, বিয়ে কবে হয়েছে?
ভিডিও ভাইরালের পর জামায়াত এমপি বললেন ‘দ্বিতীয় স্ত্রী’, বিয়ে কবে হয়েছে?
চট্টগ্রাম বোর্ডের পরীক্ষা নিয়ে অপপ্রচার, বিভ্রান্ত না হওয়ার আহ্বান আন্তঃশিক্ষা বোর্ডের 
চট্টগ্রাম বোর্ডের পরীক্ষা নিয়ে অপপ্রচার, বিভ্রান্ত না হওয়ার আহ্বান আন্তঃশিক্ষা বোর্ডের 
দীর্ঘ ৮ বছর পর ঢাকায় বসছে সাফ চ্যাম্পিয়নশিপের ১৫তম আসর 
দীর্ঘ ৮ বছর পর ঢাকায় বসছে সাফ চ্যাম্পিয়নশিপের ১৫তম আসর 
মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে: আইনমন্ত্রী 
মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে: আইনমন্ত্রী 
সর্বাধিক পঠিত
পরবর্তী ২০৩০ ফিফা বিশ্বকাপের আয়োজক কারা, জেনে নিন সূচি ও নতুন ফরম্যাট
পরবর্তী ২০৩০ ফিফা বিশ্বকাপের আয়োজক কারা, জেনে নিন সূচি ও নতুন ফরম্যাট
সাবান-আইসক্রিমসহ চার প্রতিষ্ঠানের ৮ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ 
সাবান-আইসক্রিমসহ চার প্রতিষ্ঠানের ৮ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ 
মালয়েশিয়ায় কর্মী পাঠানো ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার
মালয়েশিয়ায় কর্মী পাঠানো ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
মিত্রদের নিয়ে সন্ধ্যায় প্রধানমন্ত্রীর নৈশভোজ: কারা যাচ্ছেন, কারা যাচ্ছেন না
মিত্রদের নিয়ে সন্ধ্যায় প্রধানমন্ত্রীর নৈশভোজ: কারা যাচ্ছেন, কারা যাচ্ছেন না