শেষ পর্যন্ত প্রতিরোধ: সংঘাত বিস্তারের হুঁশিয়ারি ইরানের

আন্তর্জাতিক ডেস্ক 
১৬ জুলাই ২০২৬, ১৬:২১আপডেট : ১৬ জুলাই ২০২৬, ১৮:৩৭

যুক্তরাষ্ট্রের যেকোনও হস্তক্ষেপ শেষ পর্যন্ত প্রতিহত করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরানের সেনাবাহিনী। একই সঙ্গে দেশটি জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের অবকাঠামোয় হামলার হুমকি বাস্তবায়ন করলে আরও বিস্তৃত ও ভয়াবহ জবাব দেওয়া হবে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

ইরানের সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরামিনিয়া বলেন, আমরা নিঃসন্দেহে শেষ পর্যন্ত প্রতিরোধ চালিয়ে যাবো এবং এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ নিষ্ক্রিয় করে দেবো।

তিনি বলেন, হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার একমাত্র উপায় হলো জুনে দুপক্ষের মধ্যে স্বাক্ষরিত ১৪ দফা সমঝোতা স্মারক মেনে চলা এবং প্রণালিতে জাহাজ চলাচল সংক্রান্ত ইরানের বিধিনিষেধ বাস্তবায়ন করা।

আকরামিনিয়া আরও বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদি ইরানের অবকাঠামোয় হামলার হুমকি কার্যকর করেন, তাহলে ইরানের সশস্ত্র বাহিনী পুরো অঞ্চলে যুক্তরাষ্ট্রের ‘অবশিষ্ট সব অবকাঠামোতে’ হামলা চালাবে। তিনি দাবি করেন, ইরানের জবাব আগের হামলাগুলোর চেয়ে আরও কঠোর, বিস্তৃত এবং ধ্বংসাত্মক হবে।

ইরানের সেনাবাহিনী আরও জানিয়েছে, তারা কুয়েত ও জর্ডানে থাকা যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তু করেছে।

একই সঙ্গে প্রতিবেশী দেশগুলোকেও সতর্ক করে ইরান বলেছে, যুক্তরাষ্ট্রকে তাদের ভূখণ্ড ব্যবহার করে ইরানের বিরুদ্ধে হামলা চালানোর সুযোগ দেওয়া হলে তার জবাব দেওয়া হবে।

আকরামিনিয়া বলেন, আমাদের প্রতিবেশীদের জানা উচিত, যুক্তরাষ্ট্রকে ঘাঁটি দেওয়া এবং ইরানের ভূখণ্ডে হামলা চালানোর সুযোগ দেওয়া গ্রহণযোগ্য নয়। এর জবাব অবশ্যই দেওয়া হবে।

/এএস/এমওএফ/ 
টাইমলাইন: ইরান-ইসরায়েল উত্তেজনা
সম্পর্কিত
ইরান পাল্টা হামলা করলে আরও কঠোর জবাবের হুঁশিয়ারি ট্রাম্পের
লাইপজিগ বিমানবন্দরে ড্রোন হামলার জন্য রাশিয়াকে দায়ী করলো জার্মানি
ইরানি স্থাপনায় হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র, নিশ্চিত করলো সেন্টকম
সর্বশেষ খবর
ইরান পাল্টা হামলা করলে আরও কঠোর জবাবের হুঁশিয়ারি ট্রাম্পের
ইরান পাল্টা হামলা করলে আরও কঠোর জবাবের হুঁশিয়ারি ট্রাম্পের
সাংবাদিক ফারজানা রুপা অসুস্থ, কারাগার থেকে বিএমইউতে ভর্তি
সাংবাদিক ফারজানা রুপা অসুস্থ, কারাগার থেকে বিএমইউতে ভর্তি
লাইপজিগ বিমানবন্দরে ড্রোন হামলার জন্য রাশিয়াকে দায়ী করলো জার্মানি
লাইপজিগ বিমানবন্দরে ড্রোন হামলার জন্য রাশিয়াকে দায়ী করলো জার্মানি
ম্যাডামের মেসেজে ‘হা হা’ রিঅ্যাক্ট দেওয়ায় আটকে গেলো ছাত্রের সনদপত্র
ম্যাডামের মেসেজে ‘হা হা’ রিঅ্যাক্ট দেওয়ায় আটকে গেলো ছাত্রের সনদপত্র
সর্বাধিক পঠিত
বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি
বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি
নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকেরা যেসব সুবিধা পাবেন
নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকেরা যেসব সুবিধা পাবেন
এক জেলার ২ এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ
এক জেলার ২ এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ
স্বাস্থ্যমন্ত্রীকে ৩ মিনিটে ৮১ বার ‘স্যার’ ডাকলেন সিভিল সার্জন
স্বাস্থ্যমন্ত্রীকে ৩ মিনিটে ৮১ বার ‘স্যার’ ডাকলেন সিভিল সার্জন
ছাদভিত্তিক সৌরবিদ্যুতে প্রণোদনা পাবেন বাড়িওয়ালা, প্রজ্ঞাপন জারি
ছাদভিত্তিক সৌরবিদ্যুতে প্রণোদনা পাবেন বাড়িওয়ালা, প্রজ্ঞাপন জারি