হরমুজে নাবিক পাঠানো নিয়ে যা নির্দেশনা দিলো ভারত

আন্তর্জাতিক ডেস্ক 
১৬ জুলাই ২০২৬, ১৩:৪৯আপডেট : ১৬ জুলাই ২০২৬, ১৩:৪৯

পারস্য উপসাগর অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতির অবনতির কারণে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ভারতীয় নাবিকদের হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজে নিয়োগ না দিতে নির্দেশ দিয়েছে ভারতের ডিরেক্টরেট জেনারেল অব শিপিং। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

জাহাজের মালিক, জাহাজ পরিচালনাকারী প্রতিষ্ঠান এবং নাবিক নিয়োগকারী কোম্পানিগুলোর উদ্দেশে জারি করা নির্দেশনায় বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত হরমুজ প্রণালি অতিক্রমকারী জাহাজে ভারতীয় নাবিকদের নিয়োগ এড়িয়ে চলতে হবে।

চলতি সপ্তাহে হরমুজ প্রণালি এবং এর আশপাশে দুটি জাহাজে ইরানের হামলায় দুই ভারতীয় নাবিক নিহত হওয়ার পর এই নির্দেশনা জারি করা হয়।

নির্দেশনায় আরও বলা হয়, পারস্য উপসাগর অঞ্চলে নিরাপত্তা পরিস্থিতির অবনতির প্রেক্ষাপটে ওই এলাকায় চলাচলকারী জাহাজে কর্মরত ভারতীয় নাবিকদের স্বার্থ রক্ষায় অতিরিক্ত সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন বলে মনে করছে কর্তৃপক্ষ।

গত মাসে জাতিসংঘ জানায়, ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধ শুরু হওয়ার পর থেকে হরমুজ প্রণালি ও এর আশপাশে হামলায় অন্তত ১৪ জন নাবিক নিহত হয়েছেন। নিহতদের মধ্যে তিনজন ভারতীয় ক্রু সদস্যও রয়েছেন, যারা গত ৯ জুন ওমান উপকূলে সেত্তেবেলো তেলবাহী ট্যাঙ্কারে মার্কিন হামলায় প্রাণ হারিয়েছিলেন।

/এএস/ 
টাইমলাইন: ইরান-ইসরায়েল উত্তেজনা
০৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৯
সম্পর্কিত
মক্কাকে টার্গেটের দাবি ‘জঘন্য মিথ্যা’, বললো হুথিরা
‘বাংলাদেশি’ সন্দেহে গভীর রাতে ধরপাকড়: পশ্চিমবঙ্গে কোথায় পাঠানো হচ্ছে মুসলিমদের?
‘রেড লাইন’ পার করার চেষ্টা, আসলেই কি মক্কা টার্গেট করেছিল হুথিরা?
সর্বশেষ খবর
এবার ভারতেই হবে আইপিএল নিলাম
এবার ভারতেই হবে আইপিএল নিলাম
অপু বিশ্বাসকে যে পরামর্শ দিলেন অভিনেত্রী নূতন
অপু বিশ্বাসকে যে পরামর্শ দিলেন অভিনেত্রী নূতন
মক্কাকে টার্গেটের দাবি ‘জঘন্য মিথ্যা’, বললো হুথিরা
মক্কাকে টার্গেটের দাবি ‘জঘন্য মিথ্যা’, বললো হুথিরা
বিনিয়োগের জন্য বাংলাদেশ এখন স্থিতিশীল রাষ্ট্র: মাহ্দী আমিন
বিনিয়োগের জন্য বাংলাদেশ এখন স্থিতিশীল রাষ্ট্র: মাহ্দী আমিন
সর্বাধিক পঠিত
সভা চলাকালে বারবার ফোনে কথা বলায় সিভিল সার্জনের ওপর অসন্তুষ্ট আইনমন্ত্রী
সভা চলাকালে বারবার ফোনে কথা বলায় সিভিল সার্জনের ওপর অসন্তুষ্ট আইনমন্ত্রী
‘অসুস্থ মেয়েকে দেখতে’ আত্মগোপন থেকে বাসায়, জেলা যুবলীগ সভাপতি গ্রেফতার 
‘অসুস্থ মেয়েকে দেখতে’ আত্মগোপন থেকে বাসায়, জেলা যুবলীগ সভাপতি গ্রেফতার 
‘আমি ডিলার, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো’
‘আমি ডিলার, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো’
রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে যায়নি মহানগর বিএনপি, কারণ জানালেন নেতারা
রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে যায়নি মহানগর বিএনপি, কারণ জানালেন নেতারা
​আমির হামজার বিরুদ্ধে মানহানি মামলার হুঁশিয়ারি এমপি ফরিদা ইয়াসমিনের
​আমির হামজার বিরুদ্ধে মানহানি মামলার হুঁশিয়ারি এমপি ফরিদা ইয়াসমিনের