হত্যার হুমকি পেয়ে ট্রাম্প বললেন ইরান ‘নিশ্চিহ্ন হয়ে যাবে’

আন্তর্জাতিক ডেস্ক 
১১ জুলাই ২০২৬, ১৫:২৯আপডেট : ১১ জুলাই ২০২৬, ১৫:৩০

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান সরকার যদি তাকে হত্যার চেষ্টা করে বা এমন কোনও পরিকল্পনা বাস্তবায়ন করে, তাহলে দেশটির ওপর বড় ধরনের হামলা চালাতে মার্কিন সামরিক বাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

শনিবার (১১ জুলাই) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ইসলামিক রিপাবলিক অব ইরান যদি বিশ্বের বিভিন্ন প্রান্তে উচ্চারিত হুমকি অনুযায়ী যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট, অর্থাৎ আমাকে, হত্যার চেষ্টা করে বা হত্যা করে, তাহলে এক হাজার ক্ষেপণাস্ত্র প্রস্তুত রয়েছে এবং আরও হাজার হাজার ক্ষেপণাস্ত্র সঙ্গে সঙ্গে ছোড়া হবে।

তিনি আরও দাবি করেন, ইতোমধ্যে নির্দেশ দেওয়া হয়ে গেছে। মার্কিন সামরিক বাহিনী প্রস্তুত, ইচ্ছুক এবং সক্ষম। এক বছর মেয়াদের এই নির্দেশ প্রয়োজনে আরও বাড়ানো হতে পারে, যার মাধ্যমে ইরানের সমস্ত এলাকা সম্পূর্ণভাবে ধ্বংস ও নিশ্চিহ্ন করে দেওয়া হবে-প্রেইজ বি টু আল্লাহ।

ট্রাম্পের এই মন্তব্য আসে দ্য ওয়াল স্ট্রিট জার্নাল-এর এক প্রতিবেদনের দুই দিন পর। ওই প্রতিবেদনে সংশ্লিষ্ট ব্যক্তিদের বরাতে বলা হয়, ইসরায়েল যুক্তরাষ্ট্রকে এমন গোয়েন্দা তথ্য দিয়েছে, যাতে ট্রাম্পকে হত্যার সম্ভাব্য ইরানি পরিকল্পনার কথা উল্লেখ ছিল।

তবে যুক্তরাষ্ট্রের দুই কর্মকর্তা চ্যানেল ১২ নিউজকে জানান, তথ্যটি ট্রাম্পকে হত্যার নির্দিষ্ট কোনও ষড়যন্ত্র নয়; বরং ইরানি কর্মকর্তাদের মধ্যে এ ধরনের সম্ভাব্য আলোচনা সম্পর্কিত ছিল। তাদের দাবি, গত এক বছরে ইরান ও ইরান-সমর্থিত গোষ্ঠীগুলোর পরিকল্পনা নিয়ে ইসরায়েল একই ধরনের তথ্য যুক্তরাষ্ট্রকে একাধিকবার দিয়েছে।

ওই দুই কর্মকর্তার মতে, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও ট্রাম্পের মধ্যে সম্পর্ক উন্নত করা এবং ইরান নীতিতে ওয়াশিংটনের অবস্থান প্রভাবিত করার উদ্দেশ্যেই ইসরায়েল এই তথ্য শেয়ার করেছে বলে তারা মনে করেন।

শুক্রবার দ্য নিউইয়র্ক পোস্ট-কে দেওয়া এক টেলিফোন সাক্ষাৎকারে ট্রাম্প ওই প্রতিবেদন অস্বীকার করে বলেন, না, না। ইসরায়েল এমন কিছুই দেয়নি। তিনি আরও বলেন, আমি অনেক দিন ধরেই ইরানের হত্যার তালিকায় এক নম্বরে আছি। জীবন এমনই।

সূত্র: টাইমস অব ইসরায়েল

/এএস/ 
টাইমলাইন: ইরান-ইসরায়েল উত্তেজনা
১১ জুলাই ২০২৬, ১৫:২৯
হত্যার হুমকি পেয়ে ট্রাম্প বললেন ইরান ‘নিশ্চিহ্ন হয়ে যাবে’
০৮ জুলাই ২০২৬, ১৫:২৪
সম্পর্কিত
ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন, ঘরছাড়া ৬ লাখের বেশি মানুষ
যুদ্ধবিরতির প্রতিশ্রুতি রেখেছে ইরান, দাবি আরাঘচির
চাকরি ও সম্পত্তির জন্য বাবার পর মাকেও খুন করলেন মেয়ে 
সর্বশেষ খবর
ঢাকা মেডিক্যালকে দক্ষিণ এশিয়ার চিকিৎসা-গবেষণার কেন্দ্র হিসেবে দেখার প্রত্যাশা ডা. জুবাইদার
ঢাকা মেডিক্যালকে দক্ষিণ এশিয়ার চিকিৎসা-গবেষণার কেন্দ্র হিসেবে দেখার প্রত্যাশা ডা. জুবাইদার
বৃষ্টির মৌসুমে চুলের যত্নে যা করবেন
বৃষ্টির মৌসুমে চুলের যত্নে যা করবেন
মেসিকে আটকাতে যে দুই পরিকল্পনা সুইজারল্যান্ডের 
মেসিকে আটকাতে যে দুই পরিকল্পনা সুইজারল্যান্ডের 
আন্তর্জাতিক পর্যটন মানচিত্রে বাংলাদেশ, ৩ সেপ্টেম্বর শুরু হচ্ছে ট্রাভেল মার্ট
আন্তর্জাতিক পর্যটন মানচিত্রে বাংলাদেশ, ৩ সেপ্টেম্বর শুরু হচ্ছে ট্রাভেল মার্ট
সর্বাধিক পঠিত
এখনও অন্ধকারে জাপান গার্ডেন সিটির ৯ ভবন
এখনও অন্ধকারে জাপান গার্ডেন সিটির ৯ ভবন
নেশাগ্রস্ত পিতার আঘাতেই প্রাণ হারায় মেয়ে: আদালতে মা
নেশাগ্রস্ত পিতার আঘাতেই প্রাণ হারায় মেয়ে: আদালতে মা
সরকারি শিশু পরিবারে কীভাবে অন্তঃসত্ত্বা হলো কিশোরী, বরখাস্ত ৫ কর্মকর্তা
সরকারি শিশু পরিবারে কীভাবে অন্তঃসত্ত্বা হলো কিশোরী, বরখাস্ত ৫ কর্মকর্তা
মেসির দুই মিসের পর আর্জেন্টিনার পেনাল্টি কে নেবেন জানালেন কোচ
মেসির দুই মিসের পর আর্জেন্টিনার পেনাল্টি কে নেবেন জানালেন কোচ
যুক্তরাষ্ট্র-ইসরায়েল চালায়নি, তাহলে ইরানে হামলা চালালো কোন দেশ
যুক্তরাষ্ট্র-ইসরায়েল চালায়নি, তাহলে ইরানে হামলা চালালো কোন দেশ