ইরানি ট্যাংকারে মার্কিন হামলা, উত্তপ্ত খার্গ দ্বীপ

আন্তর্জাতিক ডেস্ক 
০৫ সেপ্টেম্বর ২০২৬, ১৪:১২আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১৪:১২

ইরানের জ্বালানি খাতের অন্যতম প্রধান কেন্দ্র খার্গ দ্বীপের কাছে এক তেল ট্যাঙ্কারে মার্কিন হামলায় বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে। শনিবার (৫ সেপ্টেম্বর) ইরানের রাষ্ট্রীয় মালিকানাধীন সংবাদমাধ্যম নূরনিউজের বরাতে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।

কয়েক মাস ধরে চলা যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতের মধ্যে নতুন করে উত্তেজনা বাড়ার সময় এ ঘটনা ঘটলো। সাম্প্রতিক দিনগুলোতে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিকে ঘিরে দুই দেশের লড়াই আরও তীব্র হয়েছে।

গত ৩০ আগস্ট ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে নতুন দফা হামলা চালায় যুক্তরাষ্ট্র। হরমুজ প্রণালির কাছে লারাক দ্বীপে ইরানের অবস্থানও হামলার লক্ষ্য ছিল। ওয়াশিংটনের দাবি, সমুদ্রপথে মাইন স্থাপন এবং নৌ চলাচলে হুমকি সৃষ্টি করা ইরানি বাহিনীকে লক্ষ্য করে এসব হামলা চালানো হয়েছে। জবাবে জর্ডানে মার্কিন ঘাঁটিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান।

এরপর ১ সেপ্টেম্বর পরিস্থিতির আরও অবনতি হয়। ইরানের দক্ষিণ উপকূলজুড়ে নতুন করে ব্যাপক হামলা চালায় যুক্তরাষ্ট্র। মার্কিন সামরিক বাহিনী জানায়, ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, রাডার স্থাপনা, সামুদ্রিক সম্পদ, মাইন স্থাপনের সক্ষমতা এবং যোগাযোগকেন্দ্র লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। পাল্টা জবাবে উপসাগরীয় অঞ্চলে বাহরাইন, জর্ডান ও ইরাকসহ বিভিন্ন স্থানে মার্কিন ও মিত্র বাহিনীর অবস্থানে হামলা চালায় ইরান।

/এএস/ 
টাইমলাইন: ইরান-ইসরায়েল উত্তেজনা
০৫ সেপ্টেম্বর ২০২৬, ১৪:১২
ইরানি ট্যাংকারে মার্কিন হামলা, উত্তপ্ত খার্গ দ্বীপ
০৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৯
সম্পর্কিত
আরও বড় পদে পাকিস্তানের সেনাপ্রধান
নেপালে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৩৪২, নিখোঁজ প্রায় ৫ হাজার
নেপালে ১০ দিন পর সুড়ঙ্গ থেকে জীবিত উদ্ধার চীনা নাগরিক
সর্বশেষ খবর
আরও বড় পদে পাকিস্তানের সেনাপ্রধান
আরও বড় পদে পাকিস্তানের সেনাপ্রধান
শিক্ষক দিবসে শুভেচ্ছা জানালেন ঋতাভরী, নায়িকার আসল শিক্ষক কে
শিক্ষক দিবসে শুভেচ্ছা জানালেন ঋতাভরী, নায়িকার আসল শিক্ষক কে
কুষ্টিয়ার সেই পীরের মরদেহ কবরস্থান থেকে সরিয়ে দরবারে দাফনের অভিযোগ
কুষ্টিয়ার সেই পীরের মরদেহ কবরস্থান থেকে সরিয়ে দরবারে দাফনের অভিযোগ
জাতিসংঘে তারেক রহমানের সঙ্গে বৈঠক হতে পারে ডোনাল্ড ট্রাম্পের 
জাতিসংঘে তারেক রহমানের সঙ্গে বৈঠক হতে পারে ডোনাল্ড ট্রাম্পের 
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল