তিন বন্দুকধারীকে হন্যে হয়ে খুঁজছে পুলিশ

মিউনিখ হামলায় এ পর্যন্ত নিহত অন্তত ৯

বিদেশ ডেস্ক
২৩ জুলাই ২০১৬, ০২:৩৫আপডেট : ২৩ জুলাই ২০১৬, ০৩:১৪

স্পেশাল ফোর্সের সদস্যরা ঘটনাস্থলে এক সপ্তাহের মধ্যে জার্মানিতে দ্বিতীয় দফা সন্ত্রাসী হামলায় এ পর্যন্ত অন্তত ৯ নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির পুলিশ। আহত হয়েছেন আরও ২০ জন। নিহতদের মধ্যে একজন হামলাকারী থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ। শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ছয়টায় মিউনিখের একটি শপিং সেন্টারে এ হামলা চালায় বন্দুকধারীরা। পুলিশ তিন হামলাকারীদের গ্রেফতারে ব্যাপক অভিযান শুরু করেছে। মিউনিখ পুলিশ টুইটে এসব তথ্য জানিয়েছে। 

মিউনিখ পুলিশের মুখপাত্র জানান, শুক্রবার সন্ধ্যায় মিউনিখের দ্য অলিম্পিয়া শপিং সেন্টারের ম্যাকডোনাল্ডস- এ বন্দুকধারীর হামলায় ৬ জন নিহত হয়েছেন। হামলায় আহত হয়েছেন আরও অন্তত ২০ জন। পরে আরও তিন জন নিহতের কথা জানানো হয়। এতে নিহতের সংখ্যা দাঁড়ায় ৯ জনে।

হামলার পর জার্মান সরকার এক জরুরি বৈঠকে বসেছে। পুলিশ মানুষকে সঠিক তথ্যের অপেক্ষা করতে ও গুজব না ছড়ানোর আহ্বান জানিয়েছে।

মিউনিখ পুলিশের উপ-মুখপাত্র বলেছেন, পরিস্থিতি এখনও ঘোলাটে। আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছি। আমরা জানি না হামলাকারীরা এখন কোথায় অবস্থান করছে।

এর আগে পুলিশ নিশ্চিত করে ম্যাকডোনাল্ডসে তিন বন্দুকধারী হামলা চালিয়েছে। উত্তর মিউনিখের বেশ কয়েকটি সড়ক পুলিশ বন্ধ করে দিয়েছে এবং মহাসড়কে অবস্থান না করার নির্দেশ দিয়েছে। জার্মান বর্ডার পেট্রল হেলিকপ্টার মিউনিখের উদ্দেশে রওয়ানা দিয়েছে বলে জানা গেছে। তিন বন্দুকধারীর খোঁজে পুরো মিউনিখ শহর প্রায় অবরুদ্ধ করে দেওয়া হয়েছে। বাস, ট্রেন ও ট্যাক্সি চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।

জার্মান পুলিশ পরিস্থিতিকে ‘সন্ত্রাসী হামলার হুমকি পরিস্থিতি’ হিসেবে উল্লেখ করেছে। এছাড়া পুলিশের অভিযানের ভিডিও ও ছবি প্রকাশ না করার অনুরোধ জানিয়েছে। জনসাধারণকে উদ্দেশ্য করে পুলিশ জানিয়েছে, শহরের অলিম্পিক পার্কে এখনও পুলিশের অভিযান চলছে। পুলিশ এখনও বন্দুকধারীর অবস্থান শনাক্ত করতে পারেনি। তাই সাধারণ মানুষদের ঘরের ভেতরেই থাকার পরামর্শ দেওয়া হচ্ছে।

এদিকে হামলার পরপরই দেখা গেছে আতঙ্কিত মানুষ জীবন বাঁচাতে এদিক সেদিক ছোটাছুটি করছে।  প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গুলি করার আগে ওই বন্দুকধারী নিজেকে জার্মান ও সিস অসলেন্ডার নামে পরিচয় দেয়।

সিসি টিভির এক ফুটেজে দেখা গেছে, একজন কালো পোশাক পরা বন্দুকধারী শপিং সেন্টারের বাইরে ম্যাকডোনান্ডের দোকান লক্ষ্য করে কমপক্ষে ২০টি গুলি করেছে। এ সময় আশপাশের লোকজন এদিক সেদিক ছোটাছুটি করতে থাকে। ভিডিওতে দেখা যায়, বন্দুকধারী গুলি করতে করতে শপিং সেন্টারের কার পার্কিং ভবনের ছাদে উঠছে। হামলাকারীকে ধরতে শহরের যান চলাচল বন্ধ করে দিয়েছে পুলিশ।

পরিচয় প্রকাশে অনিচ্ছুক শপিং সেন্টারে আটকে পড়া এক কর্মচারী ফোনে রয়টার্সকে জানিয়েছেন, স্রোতের মতো দোকানে মানুষ ঢুকে পড়ে। আমি এক ব্যক্তিকে ফ্লোরে পড়ে থাকতে দেখেছি বেশ আহত অবস্থায়। নিশ্চিতভাবে ওই ব্যক্তি মারা যাবেন। তিনি বলেন, এর বেশি কোনও তথ্য আমাদের কাছে নেই। আমরা স্টোররুমে লুকিয়ে আছি। এখনও পুলিশ আমাদের কাছাকাছি আসতে পারেনি।

শপিং সেন্টারে হামলার পর এখন পর্যন্ত ইসলামিক স্টেট (আইএস)-এর দায় স্বীকারের খবর পাওয়া যায়নি। তবে আরটি ডট কম জানিয়েছে, হামলার পর আইএস সমর্থকরা টুইটারে উল্লাস প্রকাশ করছেন।

১৯৭২ সালে অলিম্পিক গেমসের সময় দুতলা বিশিষ্টি দ্য অলিম্পিয়া শপিং সেন্টারটি নির্মিত হয়। ওই সময় মিউনিখে এক সন্ত্রাসী হামলায় ১১ ইসরায়েলি ও ১ জার্মান পুলিশ নিহত ফিলিস্তিনি সন্ত্রাসীদের হামলায় নিহত হয়েছিলেন।

এর আগে সোমবার জার্মানির একটি ট্রেনে আফগান কিশোরের কুঠার হামলার পর সতর্ক অবস্থায় রয়েছে পুলিশ। এর মধ্যেই শপিং সেন্টারে এ গুলিবর্ষণের ঘটনা ঘটলো। কর্তৃপক্ষ জানিয়েছে, জার্মানিতে কুঠার হামলাটি ছিল জিহাদি আদর্শে অনুপ্রাণিত হয়ে প্রথম হামলা। এতে অন্তত ২০ জন আহত হন। হামলাটির দায় স্বীকার মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)। সূত্র: ডয়চে ভেল, বিবিসি, রয়টার্স।

 

/এএ/

সম্পর্কিত
অবসরের দুই বছর পর জার্মান দলে ফিরছেন নয়্যার!
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
মার্কিন সেনা প্রত্যাহারে জার্মানি সশস্ত্র বাহিনী সম্প্রসারণ করবে
সর্বশেষ খবর
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী