ফাহিমের এক লাখ ডলার চুরি করেও ক্ষমা পেয়েছিল সন্দেহভাজন খুনি

বিদেশ ডেস্ক
১৮ জুলাই ২০২০, ১১:২০আপডেট : ১৮ জুলাই ২০২০, ১৪:৪৯
image

রাইড শেয়ারিং অ্যাপ পাঠাও-এর সহ-প্রতিষ্ঠাতা ফাহিম সালেহ’র ব্যক্তিগত সহকারী থাকা অবস্থায় প্রায় এক লাখ ডলার চুরি করেছিল সন্দেহভাজন খুনি টাইরিস হাসপিল। নিউ ইয়র্ক টাইমস ও ডেইলি মেইলের প্রতিবেদন থেকে জানা গেছে, এ ঘটনায় ফাহিম কোনও আইনগত ব্যবস্থা না নিয়ে হাসপিলকে কিস্তিতে টাকা ফেরত দেওয়ার পথ বাতলে দিয়েছিলেন।

ফাহিম সালেহ

নিউ ইয়র্ক টাইমস-এর এক প্রতিবেদন অনুযায়ী, ঘটনা সম্পর্কে অবগত ৩ জন কর্মকর্তা তাদের জানিয়েছেন, মোটামুটি ৯০ হাজার ডলার চুরি করেছিল হাসপিল। ফাহিম তাকে নিজের প্রতিষ্ঠান থেকে বরখাস্ত করেছিলেন। তবে তার বিরুদ্ধে পুলিশের কাছে কোনও অভিযোগ করেননি। বরং হাসপিল যেন কিস্তিতে টাকাটা ফেরত দিতে পারে, তার পথও বাতলে দিতে চেয়েছিলেন তিনি।

ডেইলি মেইলের প্রতিবেদনে পুলিশ সূত্রকে উদ্ধৃত করে বলা হয়েছে, গোয়েন্দারা ফাহিমের ফোনে পাওয়া একটা টেক্সট মেসেজে এই টাকা চুরির ব্যাপারটি সম্পর্কে অবগত হওয়ার পর হাসপিলের ওপর নজরদারি শুরু করে।

শুক্রবার (১৭ জুলাই) ফাহিমকে হত্যার ঘটনায় গ্রেফতার করা হয় তার সাবেক ব্যক্তিগত সহকারী হাসপিলকে। একইদিনে  তার বিরুদ্ধে সেকেন্ড ডিগ্রি মার্ডারের অভিযোগ দায়ের করা হয়। এক সংবাদ সম্মেলনে নিউ ইয়র্ক পুলিশ বিভাগের প্রধান ডিটেকটিভ রোডনি হ্যারিসন সাংবাদিকদের বলেন,  ফাহিমের অর্থনৈতিক ও ব্যক্তিগত বিষয়গুলো তদারকি করতো সন্দেহভাজন হাসপিল। 

এ সম্পর্কিত আরও খবর-


পাঠাও-এর সহপ্রতিষ্ঠাতা ফাহিম সালেহ খুন

যুক্তরাষ্ট্রের বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া, এখনও গ্রেফতার হয়নি কেউ

খুনির গ্রেফতার ছাড়া কিছুতেই সান্ত্বনা পাব না: ফাহিমের পরিবার

ফাহিম হত্যার নেপথ্যে ব্যবসায়িক বিরোধ

ফাহিমের সম্ভাব্য খুনিকে চিনতে পেরেছে মার্কিন পুলিশ?

হত্যার পরদিন কেন আবার ফাহিমের ফ্ল্যাটে ঢুকেছিল খুনি?

ফাহিমের সন্দেহভাজন খুনি হাসপিলের পরিচয় কী?

ফাহিম হত্যা: সাবেক ব্যক্তিগত সহকারীর বিরুদ্ধে অভিযোগ গঠন

/বিএ/এমএমজে/
সম্পর্কিত
এবার কি রফতানিতে নতুন ইতিহাস গড়বে পোশাক খাত? 
হরমুজ চুক্তি বিলম্বের জন্য যুক্তরাষ্ট্রকে দুষলো ইরান
ইরানের সঙ্গে সারাদিন আলোচনা, শিগগিরই চুক্তির আশা ট্রাম্পের
সর্বশেষ খবর
এনসিপি নেতা সালাউদ্দিন তানভীর গ্রেফতার, নেওয়া হচ্ছে বগুড়ায়
এনসিপি নেতা সালাউদ্দিন তানভীর গ্রেফতার, নেওয়া হচ্ছে বগুড়ায়
জাকারবার্গকে কেন আলটিমেটাম দিলো ভারত?
জাকারবার্গকে কেন আলটিমেটাম দিলো ভারত?
গুমবিরোধী আইন: তদন্তের দায়িত্ব কি পুলিশেরই হওয়া উচিত? 
গুমবিরোধী আইন: তদন্তের দায়িত্ব কি পুলিশেরই হওয়া উচিত? 
রাজধানীর যেসব সড়‌ক আজ এড়িয়ে চলবেন 
রাজধানীর যেসব সড়‌ক আজ এড়িয়ে চলবেন 
সর্বাধিক পঠিত
পাকিস্তানে তরুণীকে ধর্ষণের অভিযোগে থানার সব পুলিশ সদস্য বরখাস্ত
পাকিস্তানে তরুণীকে ধর্ষণের অভিযোগে থানার সব পুলিশ সদস্য বরখাস্ত
মা-কে বিয়েতে দাওয়াত না দেওয়ায় কর্মীকে বরখাস্ত করলেন মালিক
মা-কে বিয়েতে দাওয়াত না দেওয়ায় কর্মীকে বরখাস্ত করলেন মালিক
অক্সফোর্ডের ভুয়া ডিগ্রি ও জালিয়াতি: বাংলাদেশি বংশোদ্ভূত সাবেক এমপি প্রার্থীর কারাদণ্ড
অক্সফোর্ডের ভুয়া ডিগ্রি ও জালিয়াতি: বাংলাদেশি বংশোদ্ভূত সাবেক এমপি প্রার্থীর কারাদণ্ড
‘১০০ শতাংশ’ দাবিতে ডাবরের মধু-ঘি বিক্রিতে নিষেধাজ্ঞা
‘১০০ শতাংশ’ দাবিতে ডাবরের মধু-ঘি বিক্রিতে নিষেধাজ্ঞা
মোকতাদিরকে জামিন দিলে ব্রাহ্মণবাড়িয়া অচল করে দেবো: হেফাজতের মহাসচিব
মোকতাদিরকে জামিন দিলে ব্রাহ্মণবাড়িয়া অচল করে দেবো: হেফাজতের মহাসচিব