যুক্তরাষ্ট্রের হিউস্টনে বন্যায় ৫ জনের মৃত্যু

বিদেশ ডেস্ক
১৯ এপ্রিল ২০১৬, ১১:১৭আপডেট : ১৯ এপ্রিল ২০১৬, ১১:২৬

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের হিউস্টন নগরীতে সোমবার ১৭ দশমিক ৬ ইঞ্চি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আকস্মিক এ বৃষ্টিপাতের ফলে সৃষ্ট বন্যায় অন্তত পাঁচজনের মৃত্যু হয়েছে। উপদ্রুত এলাকা থেকে এক হাজার ২০০ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। এছাড়া ৭০টি ঘোড়াকে নিরাপদ আশ্রয়ে নিয়ে যাওয়া হয়েছে।

আরও পড়ুন: ইনশাল্লাহ বলায় নামিয়ে দেওয়া হলো বিমানযাত্রীকে

উপদ্রুত এলাকা থেকে ১২০০ মানুষ এবং ৭০টি ঘোড়াকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

রেকর্ড পরিমাণ বৃষ্টিপাতের ফলে সৃষ্ট বন্যায় নদী উপচে সড়ক-মহাসড়ক এবং হাজারখানেক ঘরবাড়ি প্লাবিত হয়েছে। পরিস্থিতি মোকাবেলায় যুক্তরাষ্ট্রের চতুর্থ বৃহত্তম এ নগরীতে জরুরি অবস্থা জারি করেছেন টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবট। নগরীর একটি বিশাল বিপণীবিতানকে আশ্রয়কেন্দ্রে পরিণত করা হয়েছে।

আরও পড়ুন: ইকুয়েডরে ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৪১৩

এক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ এ বন্যায় ৭০ হাজার মানুষ বিদ্যুৎবিহীন অবস্থার মধ্যে পড়েছেন। এছাড়া, বিমানের শত শত ফ্লাইট বাতিল এবং নগরীর গণপরিবহন ও স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে।

আরও পড়ুন: ওআইসি’র কঠোর সমালোচনায় হিজবুল্লাহ

হিউস্টন বিমানবন্দরেও থইথই পানি জমেছে। বিমানবন্দর এলাকায় ব্যাপক ঝড়োবৃষ্টির ফলে সেখানে বিমান উড্ডয়ন-অবতরণ বন্ধ হয়ে যায়। সোমবার ভোর থেকে শুরু হওয়া বৃষ্টি সকালের দিকে তীব্র হয়। আবারও বৃষ্টিপাত শুরু এবং পরিস্থিতির আরও অবনতি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে কর্তৃপক্ষ। সূত্র: বিবিসি।

/এমপি/

সম্পর্কিত
মার্কিন মধ্যবর্তী নির্বাচনের পর ইরান যুদ্ধ শেষ হতে পারে: ট্রাম্প
ফের ডলারের বিপরীতে শক্তিশালী ইউয়ান
যে যে উপায়ে মানবজাতিকে ধ্বংস করতে পারে এআই
সর্বশেষ খবর
ডেঙ্গুর প্রকোপ: কোথাও সিট আছে, কোথাও নেই
ডেঙ্গুর প্রকোপ: কোথাও সিট আছে, কোথাও নেই
ইয়েমেনের বন্দরনগরী মোখা হুথিদের দখলে
ইয়েমেনের বন্দরনগরী মোখা হুথিদের দখলে
ধর্ম নিয়ে বিতর্ক: শুভ’র মরদেহ দাফনের নির্দেশ হাইকোর্টের
ধর্ম নিয়ে বিতর্ক: শুভ’র মরদেহ দাফনের নির্দেশ হাইকোর্টের
দৌলতদিয়ায় আতঙ্ক, কেন মারা যাচ্ছেন যৌনকর্মীরা? 
দৌলতদিয়ায় আতঙ্ক, কেন মারা যাচ্ছেন যৌনকর্মীরা? 
সর্বাধিক পঠিত
ডব্লিউএইচওর আঞ্চলিক প্রধানের পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল
রয়টার্স এক্সক্লুসিভডব্লিউএইচওর আঞ্চলিক প্রধানের পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল
কোথায় গেলো হাওরের মাছগুলো?
কোথায় গেলো হাওরের মাছগুলো?
এখন সুযোগ পেলে কাকে নায়িকা হিসেবে চান আলমগীর, জানালেন নিজেই
এখন সুযোগ পেলে কাকে নায়িকা হিসেবে চান আলমগীর, জানালেন নিজেই
কানাডায় ববিতার ৩৬ ঘণ্টার সড়ক ভ্রমণ, সঙ্গে ছিলেন রাজ্জাকের ছেলে
কানাডায় ববিতার ৩৬ ঘণ্টার সড়ক ভ্রমণ, সঙ্গে ছিলেন রাজ্জাকের ছেলে
মান্না-পূর্ণিমা জুটির প্রথম ও শেষ সিনেমা কোনটি
মান্না-পূর্ণিমা জুটির প্রথম ও শেষ সিনেমা কোনটি