অটিজমকে জয় করে ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক

আন্তর্জাতিক ডেস্ক
২৬ ফেব্রুয়ারি ২০২৩, ১৬:৪৯ আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২৩, ১৬:৫৬

কথায় আছে, ‘মানুষ তার স্বপ্নের সমান বড়’। অটিজমকে জয় করে এ কথাকে বাস্তবে প্রমাণ করে ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হলেন যুক্তরাজ্যের ৩৭ বছর বয়সী জ্যাসন আরডে।

বিশ্ববিদ্যালয়ের তালিকায় বিশ্বের দ্বিতীয় অবস্থানে থাকা ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন অনেকের। খুব অল্প সংখ্যক শিক্ষার্থী পায় সে সুযোগ। সেখানে অধ্যাপক হওয়া তো স্বপ্নের চেয়েও বড় কিছু।

জন্মের ১১ বছর পর্যন্ত কথা বলতে পারেননি জ্যাসন আরডে। ১৮ বছর বয়সে কিছুটা পড়তে এবং লিখতে শিখেন। চিকিৎসকদের ধারণা ছিল, সব সময় অন্যের সহায়তা নিয়ে চলতে হবে তাকে।

চিকিৎসক এবং থেরাপিস্টদের ভুল প্রমাণ করতে জীবনের লক্ষ্যের একটি তালিকা তৈরি করে মায়ের কক্ষের দেয়ালে টানিয়ে দেন তিনি। তাতে লেখা ছিল, ‘একদিন আমি অক্সফোর্ড অথবা ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ে কাজ করবো।’ 

সব প্রতিকূলতাকে পেছনে ফেলে সুরে বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক শেষে ডাবল মাস্টার্স ডিগ্রী অর্জন করেন তিনি। এরপরই লিভারপুলের জন মুর বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি লাভ করেন আরডে।

লক্ষ্য অর্জনে অবশেষে সফল হলেন তিনি। সব বাধাকে জয় করে ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের সব চেয়ে কম বয়সী কৃষ্ণাঙ্গ অধ্যাপক হয়ে নজির স্থাপন করলেন তিনি। বিশ্ববিদ্যালয়ের শিক্ষা অনুষদের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক হলেন জ্যাসন। যুক্তরাজ্যজুড়ে সব মিলেয়ে অধ্যাপক আছেন ২৩ হাজার, এর মধ্যে মাত্র ১৫৫ জন কৃষ্ণাঙ্গ।

আরডে বলেন, সুবিধাবঞ্চিত মানুষের জন্য কাজ করতে চান তিনি।

সূত্র: টাইমসনাও

/এটি/এলকে/
সম্পর্কিত
কমছে শিক্ষার্থী, লন্ডনে একের পর এক বন্ধ হচ্ছে স্কুল
বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির উন্নতি হয়েছে: যুক্তরাজ্য হোম অফিস
লন্ডনে রাস্তায় অচেতন অবস্থায় উদ্ধার আবুধাবির রাজপরিবারের নারী
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর জনসভায় ৯ নেতাকর্মীর মোবাইল ফোন চুরি, থানায় জিডি
প্রধানমন্ত্রীর জনসভায় ৯ নেতাকর্মীর মোবাইল ফোন চুরি, থানায় জিডি
পুলিশের সেই অতিরিক্ত ডিআইজিকে নিয়ে যা বললেন জামায়াত আমির
পুলিশের সেই অতিরিক্ত ডিআইজিকে নিয়ে যা বললেন জামায়াত আমির
কক্সবাজারে ১০ পর্যটকের মৃত্যু: রিসোর্টের মালিক দুজন, আসামি কেন একজন?
কক্সবাজারে ১০ পর্যটকের মৃত্যু: রিসোর্টের মালিক দুজন, আসামি কেন একজন?
মোটরসাইকেল চোর চক্রের সদস্য কনস্টেবল, যেভাবে ধরা পড়লেন
মোটরসাইকেল চোর চক্রের সদস্য কনস্টেবল, যেভাবে ধরা পড়লেন
সর্বাধিক পঠিত
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে, দুইপক্ষ এক হয়েছে: প্রধানমন্ত্রী
পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে, দুইপক্ষ এক হয়েছে: প্রধানমন্ত্রী
শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তুলতে গাড়ি থামালেন প্রধানমন্ত্রী, দিলেন উপহার
শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তুলতে গাড়ি থামালেন প্রধানমন্ত্রী, দিলেন উপহার
ওআইসির কাশ্মির প্রস্তাবের নিন্দা ভারতের
ওআইসির কাশ্মির প্রস্তাবের নিন্দা ভারতের
পদত্যাগ করানো সরকারের প্যারাসিটামল থেরাপি: হাসনাত
পদত্যাগ করানো সরকারের প্যারাসিটামল থেরাপি: হাসনাত