স্কটল্যান্ডে খালিস্তানপন্থিদের তোপের মুখে বিক্রম দোরাইস্বামী, দিল্লির উদ্বেগ

আন্তর্জাতিক ডেস্ক
৩০ সেপ্টেম্বর ২০২৩, ২০:১৮আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৩, ২১:১৭

স্কটল্যান্ডের গ্লাসগোর গুরুদুয়ারায় প্রবেশের সময় খালিস্তান সমর্থকদের বাধার মুখে পড়েন ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী। এ ঘটনায় যুক্তরাজ্যের কাছে গভীর উদ্বেগ প্রকাশ করেছে দিল্লি।

যুক্তরাজ্যে নিযুক্ত হাইকমিশনার দোরাইস্বামীকে গতকাল শুক্রবার গুরুদুয়ারায় পরিদর্শনে আমন্ত্রণ জানায় স্কটিশ সরকার। তার আগেই সেখানে কিছু বিচ্ছিন্নতাবাদীদের তোপের মুখে পড়েন তিনি। তর্কে না জড়িয়ে পরিস্থিতি খারাপ হওয়ার আগে দ্রুত ফিরে যান বলে জানিয়েছে সংবাদমাধ্যম এএনআই। এ ঘটনায় যুক্তরাজ্যের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

‘শিখ ইয়ুথ ইউকে’ নামের একটি ইনস্টাগ্রাম চ্যানেলের ভিডিওতে দেখা গেছে, একজন খালিস্তানপন্থি কর্মী অ্যালবার্ট ড্রাইভে অবস্থিত গ্লাসগোর গুরুদুয়ারায় প্রবেশে দোরাইস্বামীকে বাধা দিচ্ছেন।

আরেক প্রতিবাদকারীকে বলতে শোনা গেছে, ‘তারা কানাডা ও অন্যান্য জায়গায় শিখদের আঘাত করছে, প্রতিটি শিখের উচিত যেকোনও ভারতীয় রাষ্ট্রদূতের বিরুদ্ধে প্রতিবাদ করা, যেমনটি আমরা গ্লাসগোতে করেছি।’

ভিডিওতে আরও দেখা গেছে, দুইজন ব্যক্তি হাইকমিশনারের গাড়ির কাছে চলে আসে। তাদের একজন গাড়ির দরজা খোলার চেষ্টা করেন। কিন্তু ভেতরে লক থাকায় খোলা সম্ভব হয়নি। ওই সময় গাড়িটি ঘটনাস্থল ত্যাগ করে।

ওই সময় হইচই করে খালিস্তানপন্থিরা। বিষয়টি নিয়ে খতিয়ে দেখছে স্থানীয় প্রশাসন।

খালিস্তানপন্থি এক কর্মী বলেছেন, তারা জানতে পারেন, গ্লাসগো গুরুদুয়ারার কমিটির সঙ্গে একটি বৈঠকের পরিকল্পনা ছিল দোরাইস্বামীর।

ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী

কানাডায় খালিস্তানপন্থি নেতা নিজ্জার হত্যাকাণ্ডে দিল্লি-অটোয়ার সম্পর্কের অবনতির মধ্যেই এ ঘটনা ঘটলো। নিজ্জার হত্যারে পেছনে ভারতীয় গোয়েন্দা সংস্থা ‘র’-এর হাত রয়েছে বলে প্রকাশ্যে হাউজ অব কমন্সে অভিযোগ করেন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। অভিযোগ অস্বীকার করে একে উদ্দেশ্যপ্রণোদিত অ্যাখ্যা দিয়েছে মোদি সরকার। পরবর্তীতে পাল্টাপাল্টি কূটনীতিক বহিষ্কার করে উত্তেজনায় বাড়িয়ে তুলে দুই দেশ। সূত্র: এনডিটিভি

আরও পড়ুন:

/এলকে/
সম্পর্কিত
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী