‘শোকে’ মারা গেলেন টেক্সাস হামলায় নিহত শিক্ষকের স্বামী

বিদেশ ডেস্ক
২৭ মে ২০২২, ০৮:২৮আপডেট : ২৭ মে ২০২২, ০৮:২৮

যুক্তরাষ্ট্রের টেক্সাসের স্কুলে নির্বিচার গুলিবর্ষণে নিহত এক শিক্ষকের স্বামীর মৃত্যু হয়েছে। স্ত্রী মারা যাওয়ার দুই দিনের মাথায় হার্ট অ্যাটাকে জো গার্সিয়ার মৃত্যু হয় বলে জানা গেছে। তিনি শিক্ষার্থীদের রক্ষায় জীবন বিলিয়ে দেওয়া রোব এলিমেন্টারি স্কুলের শিক্ষক ইরমা গার্সিয়ার স্বামী।

গত মঙ্গলবারের বন্দুক হামলায় নিহত দুই শিক্ষকের একজন ছিলেন ইরমা গার্সিয়া। ২৩ বছর ধরে স্কুলটিতে শিক্ষকতা করে আসছিলেন তিনি। ওই হামলায় দুই শিক্ষক ছাড়াও ১৯ শিশু শিক্ষার্থী নিহত হয়।

জো এবং ইরমার ২৪ বছরের বিবাহিত জীবনে চার সন্তান রয়েছে। ইরমা গার্সিয়ার ভাইপো জন মার্টিনেজ এক টুইট বার্তায় জানান, স্ত্রীর হত্যাকাণ্ডের শোকে মারা গেছেন জো গার্সিয়া। স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে তিনি প্রাণঘাতী হার্ট অ্যাটাকে মারা গেছেন।

এই যুগলের দুই ছেলে এবং দুই মেয়ে রয়েছে। তাদের বয়স ১২ থেকে ২৩ বছর। উভালদের স্কুলে হামলার পর জন মার্টিনেজ নিউ ইয়র্ক টাইমসকে জানান, কর্মকর্তারা ইরমা গার্সিয়াকে শিশুদের জড়িয়ে রাখা অবস্থায় খুঁজে পান, তাতে মনে হয়েছে শেষ নিঃশ্বাস পর্যন্ত তিনি শিশুদের রক্ষা করতে চেয়েছেন। এক টুইট বার্তায় তিনি লেখেন, ‘ক্লাসের শিশুদের রক্ষায় জীবন বিলিয়ে দিয়েছেন তিনি। তিনি এক হিরো।’

ইরমা গার্সিয়া ছাড়া নিহত অপর শিক্ষক হলেন ইভা মিরেলেস। দুইজন পাঁচ বছর ধরে একসঙ্গে পড়িয়ে আসছিলেন। দুই জনের যৌথভাবে ৪০ বছরের বেশি শিক্ষকতার অভিজ্ঞতা রয়েছে।

স্কুলে হামলার জেরে যুক্তরাষ্ট্রে বন্দুক আইন সংস্কারের দাবি জোরালো হওয়ার মধ্যেই জো গার্সিয়ার মৃত্যুর খবর সামনে এসেছে। বৃহস্পতিবার অ্যাক্টিভিস্ট গ্রুপ ওয়াশিংটনে মার্কিন পার্লামেন্টের সামনে বন্দুক নিয়ন্ত্রণ আইন আরও জোরালো করার দাবিতে মিছিল করেছেন।

সূত্র: বিবিসি

আরও পড়তে পারেন: 

স্কুলে হামলার আগে অনলাইনে হুঁশিয়ারি পাঠায় বন্দুকধারী

শিশুদের রক্ষায় জীবন বিলিয়ে দেন শিক্ষক ইরমা গার্সিয়া

যুক্তরাষ্ট্রের ‘গান লবি’ কী, কতটা প্রভাবশালী?

আরেকটি বন্দুক হামলা, আরেকবার অস্ত্র নিয়ন্ত্রণ বিতর্ক

শিগগির বদলাচ্ছে না যুক্তরাষ্ট্রের বন্দুক আইন

পোশাক ও পরিবার নিয়ে কটূক্তির কারণেই এই হত্যাকাণ্ড?

বন্দুকধারী ছিল বর্ম পরিহিত

যুক্তরাষ্ট্রকে কেন প্যারালাইজড বললেন ওবামা?

স্কুলে ঢোকার আগে নিজের দাদিকে গুলি করে খুনি

বেদনাটাকে অ্যাকশনে রূপ দিন: বাইডেন

শনিবার পর্যন্ত যু্ক্তরাষ্ট্রের জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে: হোয়াইট হাউজ

যুক্তরাষ্ট্রে স্কুলে হামলা, ১৯ শিক্ষার্থীসহ নিহত ২১

/জেজে/
সম্পর্কিত
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বশেষ খবর
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী