এইচএমপিভি আক্রান্ত নারীর মৃত্যু, ছিল কিডনি জটিলতা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ জানুয়ারি ২০২৫, ১৩:১১আপডেট : ১৬ জানুয়ারি ২০২৫, ১৩:১১

হিউম্যান মেটানিউমোভাইরাসে (এইচএমপিভি) আক্রান্ত এক নারী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গতকাল বুধবার (১৬ জানুয়ারি) রাতে রাজধানীর সংক্রামক ব্যাধি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। হাসপাতালটির তত্ত্বাবধায়ক ডা. আরিফুল বাশার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে চিকিৎসকদের দাবি ভাইরাসের কারণে রোগী মারা যাননি। তারা অন্য শারীরিক জটিলতা ছিল। রোগীর বিষয়ে বিস্তারিত তথ্য অনুসন্ধানে স্বাস্থ্য মন্ত্রণালয় বৈঠকে বসেছে বলে জানা গেছে।

গত ১২ জানুয়ারি ওই নারীর এইচএমপিভিতে আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায়। তবে তার বিদেশ সফরের কোনও ইতিহাস ছিল না।

গবেষকদের মতে, এইচএমপিভি নতুন কোনও ভাইরাস নয়। দেশে সর্বপ্রথম ২০০১ সালে এর অস্তিত্ব পাওয়া যায়। এরপরও একাধিকবার পরীক্ষা করে আরও রোগী পাওয়া গেছে। তবে তাদের মৃত্যুর কোনও খবর এখন পর্যন্ত পাওয়া যায়নি।

সংক্রামক ব্যাধি হাসপাতালের তত্ত্বাবধায়ক আরিফুল বাশার জানান, বুধবার সন্ধ্যা ৭টায় মারা গেছেন ওই নারী। তবে এইচএমপিভি ভাইরাসের কারণে তার মৃত্যু হয়নি। তার কিডনির সমস্যা ছিলো। তার মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

স্বাস্থ্য অধিদফতরের রোগ নিয়ন্ত্রণ শাখার কর্মকর্তারা জানান, ওই নারীর মৃত্যুর বিষয়ে তথ্য অনুসন্ধান করা হচ্ছে। এটি নিয়ে কিছুক্ষণের মধ্যে মন্ত্রণালয়ে বৈঠক আছে। সেখানে স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান বৈঠক করবেন। স্বাস্থ্য অধিদফতরের কর্মকর্তারা সেখানে উপস্থিত আছেন। বৈঠকের পর দুপুর সোয়া একটায় এক ব্রিফিংয়ের মাধ্যমে বিস্তারিত জানানো হবে।

/এসও/এমএস/
সম্পর্কিত
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
সর্বশেষ খবর
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী