র‌্যাব সদর দফতরে পরীমণি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ আগস্ট ২০২১, ২১:০৪আপডেট : ০৫ আগস্ট ২০২১, ১৩:৩৪

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত নায়িকা পরীমণিকে আটক করা হয়েছে। আজ বুধবার (৪ আগস্ট) সন্ধ্যায় বনানীর বাসা থেকে তাকে আটক করা হয়। রাত আটটার পরে তাকে বাসা থেকে বের করে র‌্যাব সদর দফতরে নিয়ে যাওয়া হয়। এসময় পরীর সঙ্গে আরও দুজনকে আটক করা হয়েছে।

র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক খন্দকার আল মঈন বাংলা ট্রিবিউনকে বলেন, পরীমণির বাসা থেকে বিপুল পরিমাণ মদ উদ্ধার করা হয়েছে। তাকে আটক করে র‌্যাব সদর দফতরে আনা হয়েছে। পরীমণির বিষয়ে বৃহস্পতিবার বিস্তারিত জানানো হবে।

এর আগে বিকাল সাড়ে চারটার দিকে র‌্যাব জানায়, চিত্রনায়িকা পরীমণির বাসায় অভিযান চালানো হয়েছে। খন্দকার আল মঈন বলেন, ‘সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তার বাসায় অভিযান চালানো হয়েছে। শিগগিরই বিস্তারিত তথ্য জানানো হবে।’

প্রসঙ্গত, আজ বুধবার (৪ আগস্ট) বিকাল পৌনে চারটার দিকে আইনশৃঙ্খলা বাহিনী এ চিত্রনায়িকার বনানীর বাসায় উপস্থিত হয়। এরপর আতঙ্কিত পরী লাইভে এসে তাদের পরিচয় পাননি বলে দাবি করেন।

উল্লেখ্য, গত ১৪ জুন দুপুরে সাভার থানায় নির্যাতন ও ধর্ষণচেষ্টার অভিযোগে ছয় জনের নামে মামলা দায়ের করেন নায়িকা পরীমণি। মামলায় নাসির ইউ মাহমুদকে প্রধান আসামি করা হয়। এরপর বেশ কিছু সিসিটিভি ফুটেজে পরী বিতর্কিত হয়ে ওঠেন। আসামিরা বর্তমানে জামিনে বাইরে আছেন।

/এনএল/এমআর/
টাইমলাইন: পরীমণি
০৫ জানুয়ারি ২০২২, ১১:১২
২৭ ডিসেম্বর ২০২১, ১৫:২৩
০১ ডিসেম্বর ২০২১, ১১:৫২
২৬ অক্টোবর ২০২১, ০৯:৫৭
১৫ সেপ্টেম্বর ২০২১, ১৩:১০
১৫ সেপ্টেম্বর ২০২১, ১২:০৮
১৫ সেপ্টেম্বর ২০২১, ১১:১০
০৭ সেপ্টেম্বর ২০২১, ২০:১৩
সম্পর্কিত
অসুস্থ থাকায় মামলার জেরায় ৬ মাস সময় পেলেন পরীমণি
চঞ্চল-পরীকে নিয়ে ‘শাস্তি’ গল্পের সাম্প্রতিক রূপ
২২ বছর পর সিনেমায় ‘শাস্তি’
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম