ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমণির কস্টিউম ডিজাইনার জুনায়েদ করিম জিমির বিরুদ্ধে বনানী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় তাকে রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছেন আদালত।
বুধবার (১১ আগস্ট) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বাকী বিল্লাহর আদালত এই আদেশ দেন।আদালতের সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন শাখা থেকে এ তথ্য জানা গেছে।
এদিন মামলার তদন্ত কর্মকর্তা সিআইডি পুলিশ আসামিকে তিন দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করে। এরপর আবারও পাঁচ দিনের রিমান্ডের আবেদন করা। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত রিমান্ড ও জামিন আবেদন নামঞ্জুর করে আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এর আগে শনিবার (৭ আগস্ট) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুদ-উর-রহমানের আদালত জিমির তিন দিনের রিমান্ডের আদেশ দেন।
এর আগে শুক্রবার (৬ আগস্ট) রাতে গুলশানের একটি বাসা থেকে জিমিকে আটক করে গোয়েন্দা পুলিশ।এরপর রাজধানীর বনানী থানায় শনিবার (৭ আগস্ট) গুলশান জোনের জোনাল টিমের ডিবির উপ-পরিদর্শক উদয় কুমার মণ্ডল মামলাটি করেন।








