ধর্ষক-হামলাকারীদের বিচার দাবিতে ক্যাম্পাসে শিক্ষার্থীদের অবস্থান

বশেমুরবিপ্রবি প্রতিনিধি
২৫ ফেব্রুয়ারি ২০২২, ১২:৩৩আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২২, ১২:৩৫

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) শিক্ষার্থীকে ধর্ষণের বিচার চেয়ে দ্বিতীয় দিনের মতো ক্যাম্পাসে অবস্থান নিয়েছেন শিক্ষার্থীরা। বৃহস্পতিবার স্থানীয়দের হামলার পরে শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেন তারা।

বৃহস্পতিবার বিকালে ধর্ষণের বিচার চাইতে গিয়ে যে হামলা হয়েছে তার বিচার এবং ধর্ষণের বিচার নিশ্চিত করতে এ অবস্থান নিয়েছেন বলে জানিয়েছেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।

ধর্ষণের বিচার দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা, আহত ৩০

আন্দোলনরত শিক্ষার্থী ইতিহাস বিভাগের তামিরুল হক বলেন, আমরা ধর্ষণের বিচারসহ আমাদের ওপর হামলার বিচার চাই। আমাদের নিরাপত্তা নিশ্চিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ আশা করছি। 

শিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণ, সহপাঠীদের আন্দোলনে ঢাকা-খুলনা মহাসড়কে যানজট

বাংলা বিভাগের শিক্ষার্থী রাজু আহমেদ বলেন, ধর্ষণের বিচার চাইতে গিয়ে শিক্ষার্থীদের হামলার শিকার হতে হবে আমরা কল্পনা করিনি। এই হামলা এবং বোনের ধর্ষণের সুষ্ঠু বিচার চাই, বিচার না পাওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাবো। 

সহপাঠীকে সংঘবদ্ধ ধর্ষণ, বিক্ষুব্ধ শিক্ষার্থীদের স্লোগানে উত্তাল মহাসড়ক

প্রসঙ্গত, বুধবার (২৩ ফেব্রুয়ারি) রাতে বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী গণধর্ষণের শিকার হন। যার বিচার চেয়ে শিক্ষার্থীরা প্রথমে সদর থানা এবং পরে মহাসড়ক অবরোধ করেন। পরে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর স্থানীয়রা হামলা চালিয়ে ভাইস চ্যান্সেলরসহ শিক্ষক-শিক্ষার্থীদের আহত করেন।

 

/টিটি/
সম্পর্কিত
গোপালগঞ্জে সমন্বয়ক আখ্যা দিয়ে শিক্ষার্থীদের মারপিট: ২ জন কারাগারে
গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগ
এক বাসেই ১০০ কি.মি. আসা-যাওয়া দেড়শ’র বেশি শিক্ষার্থীর
সর্বশেষ খবর
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের