তাহমিদের হাতে কোরআন শরিফ দেয় এক হামলাকারী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ আগস্ট ২০১৬, ১৭:২৩আপডেট : ১২ আগস্ট ২০১৬, ২৩:৪২

তাহমিদ হাসিব খান (ফাইল ফটো) গুলশানে হলি আর্টিজান বেকারি থেকে যখন জিম্মিদের বের হয়ে যাওয়ার সুযোগ দেওয়া হয়, তখন তাহমিদ হাসিব খানের হাতে একটি কোরআন শরিফ দেওয়ার চেষ্টা করেছিল জঙ্গিরা। তবে তাহমিদ তা নিতে অস্বীকার করেন।  

গুলশান হামলায় বেঁচে যাওয়া ভারতীয় নাগরিক সাত প্রাকাশ আদালতে সাক্ষী হিসেবে ১৬৪ ধারায় যে জবানবন্দি দিয়েছেন, তাতে এই কথা বলেছেন তিনি। গুলশান হামলার রাতে যা যা দেখেছেন তার বর্ণনাও তুলে ধরেছেন সাত প্রাকাশ।

জবানবন্দির শুরুতে এক জায়গায় তাহমিদকে প্রথমবার দেখার কথা জানাতে গিয়ে সাত প্রাকাশ বলেন, ‘আমি এক হামলাকারীকে ইসলাম নিয়ে এক যুবকের সঙ্গে  কথা বলতে শুনি  (পরে আমি ওই যুবকের নাম জেনেছি, তিনি  তাহমিদ)।

আর্টিজান থেকে জিম্মিদের বের হয়ে যাওয়ার পরিস্থিতি বর্ণনা করতে গিয়ে জবানবন্দিতে সাত প্রাকাশ বলেন, ‘আমি দেখি, এক ব্যক্তি (হামলাকারী) তাহমিদকে পবিত্র কোরআন শরিফ দিচ্ছিল। কিন্তু তাহমিদ তা নিতে অস্বীকৃতি জানান। আমি  তা (কোরআন শরিফ )  নেওয়ার সিদ্ধান্ত নেই।’

/এফএস/ এপিএইচ/

আরও পড়ুন:

গুলশান হামলায় বেঁচে যাওয়া ভারতীয় নাগরিক সাত প্রকাশের জবানবন্দি

হত্যার পর মোবাইলে খবর পড়ে হামলাকারীরা

‘ভাইয়েরা তাদের নিয়ে গর্বিত’

তাহমিদ-হাসনাতকে নিয়ে যা যা বললেন সাত প্রকাশ

ইংরেজি জবানবন্দির একটি বাক্য বাংলায়

মিডিয়া বা পুলিশের কাউকে চেনেন?

‘ইয়েস, আমি বাঙালি’

মোবাইলগুলো কেড়ে নেয় হামলাকারীরা

ছেড়ে দেওয়ার আকুতি জানিয়েছিলেন নারীরা

‘আমি নিশ্চল হয়ে গেলাম’

সম্পর্কিত
সর্বশেষ খবর
গ্যাস সংকটে জামায়াতের উদ্বেগ
গ্যাস সংকটে জামায়াতের উদ্বেগ
এখন কথা কম, কাজ হবে বেশি: ডিএনসিসি প্রশাসক
এখন কথা কম, কাজ হবে বেশি: ডিএনসিসি প্রশাসক
১১৬ কোটির বাজেট এক লাফে ১৪১৭ কোটি টাকা
নবগঠিত বগুড়া সিটি করপোরেশনের বাজেট১১৬ কোটির বাজেট এক লাফে ১৪১৭ কোটি টাকা
এসডিজি অর্জনে পাঁচ বছরে বাংলাদেশের প্রয়োজন আরও ৪২১ বিলিয়ন ডলার
এসডিজি অর্জনে পাঁচ বছরে বাংলাদেশের প্রয়োজন আরও ৪২১ বিলিয়ন ডলার
সর্বাধিক পঠিত
শেখ হাসিনা যেদিক দিয়েই আসবেন সেদিক দিয়েই বরণ করবো: এসএম জিলানী
শেখ হাসিনা যেদিক দিয়েই আসবেন সেদিক দিয়েই বরণ করবো: এসএম জিলানী
৩ নেতা একসাথে হলে এক সপ্তাহের মধ্যে এই সরকারের পতন: কর্নেল অলি আহমদ
৩ নেতা একসাথে হলে এক সপ্তাহের মধ্যে এই সরকারের পতন: কর্নেল অলি আহমদ
তোমরা আমার চাকরিটা খাইও না, হাতজোড় করে শিক্ষার্থীদের অনুরোধ শিক্ষকের
তোমরা আমার চাকরিটা খাইও না, হাতজোড় করে শিক্ষার্থীদের অনুরোধ শিক্ষকের
এবার আর ‘ভুল’ নয়, যেসব বিষয়ে প্রাধান্য দিয়ে রাষ্ট্রপতি বানাবে বিএনপি
এবার আর ‘ভুল’ নয়, যেসব বিষয়ে প্রাধান্য দিয়ে রাষ্ট্রপতি বানাবে বিএনপি
খানজাহান আলী বিমানবন্দরে চীনা অর্থায়নের আভাস: প্রস্তাব পেলে একনেকে উপস্থাপনের আশ্বাস
খানজাহান আলী বিমানবন্দরে চীনা অর্থায়নের আভাস: প্রস্তাব পেলে একনেকে উপস্থাপনের আশ্বাস