‘আগে নিলে বলবে কাউকে দিলো না’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ জানুয়ারি ২০২১, ১৭:১২আপডেট : ২৭ জানুয়ারি ২০২১, ১৯:৪০

অবশেষে করোনা মহামারি জয়ে বাংলাদেশেও শুরু হলো ভ্যাকসিন বা টিকাদান কার্যক্রম। এ কর্মসূচি উদ্বোধনের পর অতি দ্রুত ৫ জনকে হাসিমুখে ভ্যাকসিন নিতে দেখে প্রধানমন্ত্রীও এ ব্যাপারে আগ্রহ দেখান। তবে তার মন্তব্য ‘আগে নিলে বলবে, আগে নিলো কাউকে দিলো না; সবাইকে দিয়ে নিই, তারপর নেবো।’

প্রথম ভ্যাকসিন গ্রহণ করছেন কুর্মিটোলা হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স রুনু বেরোনিকা কস্তা
আজ বুধবার (২৭ জানুয়ারি) থেকে বিকাল ৪টার দিকে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে আনুষ্ঠানিকভাবে এ ভ্যাকসিন প্রদান কর্মসূচি উদ্বোধন করা হয়। প্রধানমন্ত্রী গণভবন থেকে কর্মসূচি উদ্বোধনের পর তা নিজে দেখেন এবং টিকা গ্রহণকারীদের সঙ্গে কথা বলেন। বাংলাদেশে প্রথম ভ্যাকসিন গ্রহণ করেন কুর্মিটোলা জেনারেল হাসপাতালের নার্স রুনু বেরোনিকা কস্তা। এরপর একে একে একই হাসপাতালের চিকিৎসক ডা. আহমেদ লুৎফুল মোবেন, স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক ডা. নাসিমা সুলতানা, ট্রাফিক পুলিশ মো. দিদারুল ইসলাম ও ব্রিগেডিয়ার জেনারেল ইমরান হামিদের শরীরে করোনাভাইরাসের ভ্যাকসিন দেওয়া হয়। মাত্র ৫ মিনিটেই ৫ জনকে ভ্যাকসিন দেওয়া সম্পন্ন হয়। গ্রহণকারীদের কোনও কষ্টবোধ না হওয়া এবং গ্রহণের পর হাসিমুখ দেখে প্রধানমন্ত্রী নিজেও উৎফুল্ল হয়ে পড়েন। সবার ভ্যাকসিন নেওয়া দেখে তিনি নিজেই উচ্ছ্বাস প্রকাশ করে শেষ মুহূর্তে এ মন্তব্য করেন তিনি।

ভ্যাকসিন গ্রহণ করছেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা
প্রসঙ্গত, গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী মন্তব্য করেন, ‘সবার আগে প্রধানমন্ত্রীর ভ্যাকসিন নেওয়া উচিত।’ এরপর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও একই মন্তব্য করেছিলেন।

আরও পড়ুন:

৩ কোটি ৪০ লাখ ভ্যাকসিন পাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী

৫৪তম দেশ হিসেবে ভ্যাকসিন প্রয়োগ শুরু হলো বাংলাদেশে

করোনা টিকাদান উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

‘নার্ভাস লাগছে না তো?’

সমালোচনাকারীদের আগে ভ্যাকসিন দেবো: স্বাস্থ্যমন্ত্রী

কারা আগে টিকা পাবেন জানালেন প্রধানমন্ত্রী

/টিএন/এমওএফ/
সম্পর্কিত
করোনা সনদ জালিয়াতি মামলা থেকে চিকিৎসককে অব্যাহতি দিলো ট্রাম্প প্রশাসন
করোনার বুস্টার ডোজ নিলেন পরিকল্পনা উপদেষ্টা
টিকা কেনায় অনিয়মের অভিযোগে সালমান এফ রহমানের বিরুদ্ধে অনুসন্ধান
সর্বশেষ খবর
বাড়িতে অমিতাভ বচ্চন আসার পর ঘটেছিল এক মজার কাণ্ড, জানালেন অক্ষয়
বাড়িতে অমিতাভ বচ্চন আসার পর ঘটেছিল এক মজার কাণ্ড, জানালেন অক্ষয়
ভোটার এলাকা পরিবর্তন করলেন নাসীরুদ্দীন পাটওয়ারী
ভোটার এলাকা পরিবর্তন করলেন নাসীরুদ্দীন পাটওয়ারী
ঢাকা মেডিক্যালের চিকিৎসককে মারধর: গ্রেফতার দুই আসামি রিমান্ডে
ঢাকা মেডিক্যালের চিকিৎসককে মারধর: গ্রেফতার দুই আসামি রিমান্ডে
সারের জন্য বিক্ষোভ-অবরোধ, ‌‘তৃতীয় পক্ষের ষড়যন্ত্র’ বলছেন কৃষি বিভাগের উপপরিচালক
সারের জন্য বিক্ষোভ-অবরোধ, ‌‘তৃতীয় পক্ষের ষড়যন্ত্র’ বলছেন কৃষি বিভাগের উপপরিচালক
সর্বাধিক পঠিত
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
বাবা এমপি-গায়ক-অভিনেতা, এবার মেয়ে আসছেন বিগ বসে
বাবা এমপি-গায়ক-অভিনেতা, এবার মেয়ে আসছেন বিগ বসে
হেলিকপ্টার থেকে নামা ব্যক্তিকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির, পরে যা বললেন
হেলিকপ্টার থেকে নামা ব্যক্তিকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির, পরে যা বললেন
‘বিগ বসের’ নতুন সিজনে কত পারিশ্রমিক নিচ্ছেন সালমান খান, প্রতিযোগী কারা
‘বিগ বসের’ নতুন সিজনে কত পারিশ্রমিক নিচ্ছেন সালমান খান, প্রতিযোগী কারা
আজীবন ভোগস্বত্ব রেখে সম্পত্তি হস্তান্তরের বিল পাস
আজীবন ভোগস্বত্ব রেখে সম্পত্তি হস্তান্তরের বিল পাস