আইসিইউ ফাঁকা নেই কুর্মিটোলা-কুয়েত মৈত্রীতে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ মার্চ ২০২১, ১৯:০৩আপডেট : ২০ মার্চ ২০২১, ১৯:০৩

করোনা আক্রান্ত রোগী বাড়ছে। বাড়ছে রোগীর জটিলতা। যার কারণে রোগীদের দ্রুত নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নিতে হচ্ছে। গত কয়েকদিন আগেও যেখানে করোনা আক্রান্ত রোগীর চেয়ে আইসিইউ বেডের সংখ্যা বেশি ছিল, সেখানে গত দুই সপ্তাহ ধরে আইসিইউ বেড ক্রমেই কমে আসছে।

স্বাস্থ্য অধিদফতরের করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তি থেকে জানা যায়, আজ শনিবার (২০ মার্চ) রাজধানী ঢাকার করোনা ডেডিকেটেড সরকারি হাসপাতালে শয্যা রয়েছে ১১৭টি। তার মধ্যে ফাঁকা রয়েছে মাত্র ৩৩টি।

করোনা ডেডিকেটেড রাজধানীর অন্যতম প্রধান দুই হাসপাতাল কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতাল ও কুর্মিটোলা জেনারেল হাসপাতালে আইসিইউ বেড ফাঁকা নেই।

বিজ্ঞপ্তিতে দেখা যায়, কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালে আইসিইউ রয়েছে ১৬টি। আর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে আইসিইউ বেড রয়েছে ১০টি। এই দুই হাসপাতালেরই আইসিইউ রোগীতে পূর্ণ।

আরও পড়ুন-

মৃত্যু বেড়েছে ৮৫ শতাংশ

এক সপ্তাহে শনাক্ত বেড়েছে ৯১ শতাংশ

শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে আইসিইউ বেড রয়েছে ১৬টি, রোগী ভর্তি আছেন পাঁচ জন, ফাঁকা আছে ১১টি বেড। সরকারি কর্মচারি হাসপাতালের ছয়টি বেডের মধ্যে রোগী আছেন তিন জন, ফাঁকা রয়েছে তিনটি। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ২৪টি বেডের মধ্যে রোগী আছেন ১০ জন, ফাঁকা রয়েছে ১৪টি বেড। রাজারবাগ পুলিশ হাসপাতালের ১৫টি বেডের মধ্যে রোগী আছেন ১৩ জন, ফাঁকা রয়েছে দুইটি বেড। আর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ১৬টি বেডের মধ্যে রোগী আছেন ১৩ জন, ফাঁকা রয়েছে তিনটি বেড।

অপরদিকে, শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতাল ও সংক্রামক ব্যাধি হাসপাতালে করোনা রোগীদের চিকিৎসা হলেও সেখানে তাদের জন্য আইসিইউ নেই।

অধিদফতরের তালিকাভুক্ত বেসরকারি ৯টি হাসপাতালে আইসিইউ বেড রয়েছে ১৬৯টি। যার মধ্যে রোগী ভর্তি আছেন ১৩১ জন, আর বেড ফাঁকা রয়েছে ৩৮টি।

ঢাকার তালিকাভুক্ত হাসপাতালগুলোতে মোট আইসিইউ বেড রয়েছে ২৮৬টি। তার মধ্যে রোগী আছেন ২১৫ জন, আর বেড ফাঁকা রয়েছে ৭১টি।

করোনা আক্রান্ত রোগীদের জন্য সারাদেশে আইসিইউ রয়েছে ৫৬৩টি। তার মধ্যে রোগী ভর্তি আছেন ৩০১ জন, আর বেড ফাঁকা রয়েছে ২৬২টি।

/জেএ/এফএস/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের