ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে

২৪ ঘণ্টায় যান চলেছে ২২৮০৫, টোল আদায় সাড়ে ১৮ লাখ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ সেপ্টেম্বর ২০২৩, ১০:৩৭আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৩, ১০:৩৭

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের বিমানবন্দরের কাওলা থেকে ফার্মগেট অংশ শনিবার (২ সেপ্টেম্বর) উদ্বোধনের পর রবিবার (৩ সেপ্টেম্বর) যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। গত ২৪ ঘণ্টায় (সোমবার ভোর ৬টা পর্যন্ত) যানবাহন চলাচল করেছে মোট ২২ হাজার ৮০৫টি আর টোল আদায় হয়েছে ১৮ লাখ ৫২ হাজার ৮৮০ টাকা। উড়ালসড়ক দিয়ে চলাচল করা যানবাহনের মধ্যে বেশিরভাগই প্রাইভেট কার ছিল।

সোমবার (৪ সেপ্টেম্বর) সকালে এসব তথ্য জানিয়েছেন ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের প্রকল্প পরিচালক এ এইচ এম এস আকতার। তিনি জানান, প্রথম দিন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে চলাচলকারী মোট গাড়ির ৯০ শতাংশের বেশি প্রাইভেট কার।

প্রথম দিনে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের বিমানবন্দরের কাওলা থেকে বনানী-মহাখালী হয়ে ফার্মগেট পর্যন্ত চলাচল করা গাড়ির সংখ্যাই ছিল বেশি; ১২ হাজার ২৪২টি। এছাড়াও কুড়িল থেকে বনানী হয়ে ফার্মগেটে গেছে ২ হাজার ৪২৫টি, বনানী থেকে কুড়িল হয়ে কাওলা গেছে ২ হাজার ৮৯২টি এবং ফার্মগেট থেকে মহাখালী-বনানী-কুড়িল হয়ে কাওলা ৫ হাজার ২৪৬টি যানবাহন।

প্রথম দিনে ব্যক্তিগত গাড়ির প্রাধান্য থাকলেও গণপরিবহন খুব একটা চলতে দেখা যায়নি। মোটরসাইকেল ও সিএনজি অটোরিকশাসহ দুই ও তিন চাকার কোনো যান চলবে না, পথচারী চলাচলও নিষিদ্ধ করেছে কর্তৃপক্ষ।

/এমআরএস/ইউএস/
টাইমলাইন: এলিভেটেড এক্সপ্রেসওয়ে
১৮ সেপ্টেম্বর ২০২৩, ১৬:৩৮
০৪ সেপ্টেম্বর ২০২৩, ১০:৩৭
২৪ ঘণ্টায় যান চলেছে ২২৮০৫, টোল আদায় সাড়ে ১৮ লাখ
০২ সেপ্টেম্বর ২০২৩, ১৯:৪১
০২ সেপ্টেম্বর ২০২৩, ১৫:২৩
০২ সেপ্টেম্বর ২০২৩, ১৩:০০
০২ সেপ্টেম্বর ২০২৩, ১২:০০
০২ সেপ্টেম্বর ২০২৩, ০৯:০০
সম্পর্কিত
সচিবালয়ের সামনে ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মী ও পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
ককটেল-বাসে আগুন-নতুন উগ্রবাদী সংগঠন: বাড়ছে উদ্বেগ
কমলাপুরে হাওড় এক্সপ্রেসে আগুন, পুলিশের ধারণা ‘নাশকতা’
সর্বশেষ খবর
এজাহারে এমপি নজরুলের বিরুদ্ধে যত অভিযোগ
এজাহারে এমপি নজরুলের বিরুদ্ধে যত অভিযোগ
রুদ্রনীল আহমেদের নতুন কাব্যগ্রন্থ 'ঊনচিন্তা অথবা বিচ্ছিন্ন ভাবনার বুদ্‌বুদ'
রুদ্রনীল আহমেদের নতুন কাব্যগ্রন্থ 'ঊনচিন্তা অথবা বিচ্ছিন্ন ভাবনার বুদ্‌বুদ'
জ্বালানি তেলের বর্ধিতমূল্য প্রত্যাহারের দাবী যাত্রী কল্যাণ সমিতির
জ্বালানি তেলের বর্ধিতমূল্য প্রত্যাহারের দাবী যাত্রী কল্যাণ সমিতির
সংসদের চিঠি পেলে গাজী নজরুলের বিষয়ে ব্যবস্থা নেবে ইসি
সংসদের চিঠি পেলে গাজী নজরুলের বিষয়ে ব্যবস্থা নেবে ইসি
সর্বাধিক পঠিত
নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, সফরসঙ্গী কারা?
নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, সফরসঙ্গী কারা?
‘নিজেকে শেষ করার’ আগে চিরকুটে কষ্টের কথা লিখে গেছেন মরিয়ম
‘নিজেকে শেষ করার’ আগে চিরকুটে কষ্টের কথা লিখে গেছেন মরিয়ম
এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী পুলিশি হেফাজতে
এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী পুলিশি হেফাজতে
সরকারি চাকরিজীবীর মৃত্যুতে আজীবন পেনশন পাবেন স্ত্রী বা স্বামী, তবে....
সরকারি চাকরিজীবীর মৃত্যুতে আজীবন পেনশন পাবেন স্ত্রী বা স্বামী, তবে....
অপ্রতিম হত্যা: আদালতে স্বীকারোক্তি দিয়ে যা জানিয়েছে তিন আসামি 
অপ্রতিম হত্যা: আদালতে স্বীকারোক্তি দিয়ে যা জানিয়েছে তিন আসামি