এলিভেটেড এক্সপ্রেসওয়েতে দ্বিতীয় দিনে টোল আদায় ২২ লাখ টাকা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ সেপ্টেম্বর ২০২৩, ১৩:১৬আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৩, ১৫:৫১

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের বিমানবন্দরের কাওলা থেকে ফার্মগেট অংশে প্রথম দিনের চেয়ে দ্বিতীয় যানবাহন চলাচল ও টোল আদায় বেড়েছে। দ্বিতীয় দিন মঙ্গলবার ভোর ৬টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় গাড়ি চলাচল করেছে ২৭ হাজার ১২১টি। এসময়ে টোল আদায় হয়েছে ২১ লাখ ৯৭ হাজার ৪০ টাকা। যেখানে প্রথম দিন যান চলাচল করে ২২ হাজার ৮০৫টি, আর টোল আদায় হয়েছিল ১৮ লাখ ৫২ হাজার ৮৮০ টাকা। অবশ্য প্রথম দিনের মতো দ্বিতীয় দিনও এই উড়ালসড়কে চলাচল করা যানবাহনের মধ্যে বেশিরভাগই ছিল প্রাইভেট কার।

মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) সকালে এসব তথ্য জানিয়েছেন ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের প্রকল্প পরিচালক এ এইচ এম এস আকতার।

তিনি জানান, প্রথম ও দ্বিতীয় দিন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে চলাচলকারী মোট গাড়ির ৯০ শতাংশেরও বেশি প্রাইভেট কার। এদিন ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের বিমানবন্দরের কাওলা থেকে বনানী-মহাখালী হয়ে ফার্মগেটে চলাচল করা গাড়ির সংখ্যা ছিল ১৪ হাজার ৩০০টি। আর কুড়িল থেকে বনানী হয়ে ফার্মগেট পর্যন্ত ৩ হাজার ১০৫টি, বনানী থেকে কুড়িল হয়ে কাওলা পর্যন্ত ২ হাজার ৯৮৮টি এবং ফার্মগেট থেকে মহাখালী-বনানী-কুড়িল হয়ে কাওলা পর্যন্ত ৬ হাজার ৭২৮টি গাড়ি চলাচল করেছে।

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের বিমানবন্দরের কাওলা থেকে তেজগাঁওয়ের ফার্মগেট পর্যন্ত প্রথম অংশ ২ সেপ্টেম্বর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি প্রথম টোল দিয়ে এলিভেটেড এক্সপ্রেসওয়ে পার হন। রবিবার উড়াল সড়কটি যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়ার পর ব্যক্তিগত গাড়িই বেশি চলাচল করে। এই দুই দিনে গণপরিবহন খুব একটা চলতে দেখা যায়নি। 

অবশ্য মোটরসাইকেল ও সিএনজি অটোরিকশাসহ দুই ও তিন চাকার কোনও যান চলবে না এই এলিভেটেড এক্সপ্রেসওয়েতে। পথচারী চলাচলেও নিষেধাজ্ঞা রয়েছে কর্তৃপক্ষের।

/এমআরএস/ইউএস/
টাইমলাইন: এলিভেটেড এক্সপ্রেসওয়ে
১৮ সেপ্টেম্বর ২০২৩, ১৬:৩৮
০৫ সেপ্টেম্বর ২০২৩, ১৩:১৬
এলিভেটেড এক্সপ্রেসওয়েতে দ্বিতীয় দিনে টোল আদায় ২২ লাখ টাকা
০২ সেপ্টেম্বর ২০২৩, ১৯:৪১
০২ সেপ্টেম্বর ২০২৩, ১৫:২৩
০২ সেপ্টেম্বর ২০২৩, ১৩:০০
০২ সেপ্টেম্বর ২০২৩, ১২:০০
০২ সেপ্টেম্বর ২০২৩, ০৯:০০
সম্পর্কিত
সচিবালয়ের সামনে ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মী ও পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
ককটেল-বাসে আগুন-নতুন উগ্রবাদী সংগঠন: বাড়ছে উদ্বেগ
কমলাপুরে হাওড় এক্সপ্রেসে আগুন, পুলিশের ধারণা ‘নাশকতা’
সর্বশেষ খবর
এজাহারে এমপি নজরুলের বিরুদ্ধে যত অভিযোগ
এজাহারে এমপি নজরুলের বিরুদ্ধে যত অভিযোগ
রুদ্রনীল আহমেদের নতুন কাব্যগ্রন্থ 'ঊনচিন্তা অথবা বিচ্ছিন্ন ভাবনার বুদ্‌বুদ'
রুদ্রনীল আহমেদের নতুন কাব্যগ্রন্থ 'ঊনচিন্তা অথবা বিচ্ছিন্ন ভাবনার বুদ্‌বুদ'
জ্বালানি তেলের বর্ধিতমূল্য প্রত্যাহারের দাবী যাত্রী কল্যাণ সমিতির
জ্বালানি তেলের বর্ধিতমূল্য প্রত্যাহারের দাবী যাত্রী কল্যাণ সমিতির
সংসদের চিঠি পেলে গাজী নজরুলের বিষয়ে ব্যবস্থা নেবে ইসি
সংসদের চিঠি পেলে গাজী নজরুলের বিষয়ে ব্যবস্থা নেবে ইসি
সর্বাধিক পঠিত
নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, সফরসঙ্গী কারা?
নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, সফরসঙ্গী কারা?
‘নিজেকে শেষ করার’ আগে চিরকুটে কষ্টের কথা লিখে গেছেন মরিয়ম
‘নিজেকে শেষ করার’ আগে চিরকুটে কষ্টের কথা লিখে গেছেন মরিয়ম
এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী পুলিশি হেফাজতে
এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী পুলিশি হেফাজতে
সরকারি চাকরিজীবীর মৃত্যুতে আজীবন পেনশন পাবেন স্ত্রী বা স্বামী, তবে....
সরকারি চাকরিজীবীর মৃত্যুতে আজীবন পেনশন পাবেন স্ত্রী বা স্বামী, তবে....
অপ্রতিম হত্যা: আদালতে স্বীকারোক্তি দিয়ে যা জানিয়েছে তিন আসামি 
অপ্রতিম হত্যা: আদালতে স্বীকারোক্তি দিয়ে যা জানিয়েছে তিন আসামি