খুললো এলিভেটেড এক্সপ্রেসওয়ের আরও একটি র‍্যাম্প

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ অক্টোবর ২০২৩, ২১:০৬আপডেট : ১৬ অক্টোবর ২০২৩, ২১:৩০

খুলে দেওয়া হয়েছে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের বনানী এন্ট্রি র‍্যাম্প-২। ফলে বনানী থেকে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে উঠে ফার্মগেট যাওয়া যাবে।

সোমবার (১৬ অক্টোবর) বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের ডাইরেক্টর (অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স) কাজী মো. ফেরদাউস বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, আগামীকাল থেকেই পুরোপুরিভাবে বনানী ও মিরপুর কালশি থেকে আসা গাড়িগুলো বনানী এন্ট্রি র‍্যাম্প-২ দিয়ে উঠে এলিভেটেড এক্সপ্রেসওয়ে করে ফার্মগেট যেতে পারবে।

উল্লেখ্য, গত ২ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর শেখ হাসিনা ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের প্রথম অংশ উদ্বোধন করেন। ফলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকার কাওলা থেকে ফার্মগেট পর্যন্ত মোটরসাইকেল ও তিন চাকার যান ছাড়া অন্যান্য সব যান এক্সপ্রেসওয়েতে চলাচল করছে। এছাড়া গত ১৮ সেপ্টেম্বর এ পথে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি) সাধারণ যাত্রীদের জন্য বিশেষ বাস সার্ভিস চালু করে।   

/জেডএ/এমএস/
টাইমলাইন: এলিভেটেড এক্সপ্রেসওয়ে
১৬ অক্টোবর ২০২৩, ২১:০৬
খুললো এলিভেটেড এক্সপ্রেসওয়ের আরও একটি র‍্যাম্প
১৮ সেপ্টেম্বর ২০২৩, ১৬:৩৮
০২ সেপ্টেম্বর ২০২৩, ১৯:৪১
০২ সেপ্টেম্বর ২০২৩, ১৫:২৩
০২ সেপ্টেম্বর ২০২৩, ১৩:০০
০২ সেপ্টেম্বর ২০২৩, ১২:০০
০২ সেপ্টেম্বর ২০২৩, ০৯:০০
সম্পর্কিত
সচিবালয়ের সামনে ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মী ও পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
ককটেল-বাসে আগুন-নতুন উগ্রবাদী সংগঠন: বাড়ছে উদ্বেগ
কমলাপুরে হাওড় এক্সপ্রেসে আগুন, পুলিশের ধারণা ‘নাশকতা’
সর্বশেষ খবর
এজাহারে এমপি নজরুলের বিরুদ্ধে যত অভিযোগ
এজাহারে এমপি নজরুলের বিরুদ্ধে যত অভিযোগ
রুদ্রনীল আহমেদের নতুন কাব্যগ্রন্থ 'ঊনচিন্তা অথবা বিচ্ছিন্ন ভাবনার বুদ্‌বুদ'
রুদ্রনীল আহমেদের নতুন কাব্যগ্রন্থ 'ঊনচিন্তা অথবা বিচ্ছিন্ন ভাবনার বুদ্‌বুদ'
জ্বালানি তেলের বর্ধিতমূল্য প্রত্যাহারের দাবী যাত্রী কল্যাণ সমিতির
জ্বালানি তেলের বর্ধিতমূল্য প্রত্যাহারের দাবী যাত্রী কল্যাণ সমিতির
সংসদের চিঠি পেলে গাজী নজরুলের বিষয়ে ব্যবস্থা নেবে ইসি
সংসদের চিঠি পেলে গাজী নজরুলের বিষয়ে ব্যবস্থা নেবে ইসি
সর্বাধিক পঠিত
নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, সফরসঙ্গী কারা?
নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, সফরসঙ্গী কারা?
‘নিজেকে শেষ করার’ আগে চিরকুটে কষ্টের কথা লিখে গেছেন মরিয়ম
‘নিজেকে শেষ করার’ আগে চিরকুটে কষ্টের কথা লিখে গেছেন মরিয়ম
এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী পুলিশি হেফাজতে
এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী পুলিশি হেফাজতে
সরকারি চাকরিজীবীর মৃত্যুতে আজীবন পেনশন পাবেন স্ত্রী বা স্বামী, তবে....
সরকারি চাকরিজীবীর মৃত্যুতে আজীবন পেনশন পাবেন স্ত্রী বা স্বামী, তবে....
অপ্রতিম হত্যা: আদালতে স্বীকারোক্তি দিয়ে যা জানিয়েছে তিন আসামি 
অপ্রতিম হত্যা: আদালতে স্বীকারোক্তি দিয়ে যা জানিয়েছে তিন আসামি