উড়ালসড়কে আপাতত চলছে না বিআরটিসির বাস

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ সেপ্টেম্বর ২০২৩, ১৮:৪৫আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৩, ২১:৫৮

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে (কাওলা-ফার্মগেট) আপাতত বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) কোনও বাস চলছে না বলে জানিয়েছেন সংস্থাটির চেয়ারম্যান তাজুল ইসলাম।

রবিবার (৩ সেপ্টেম্বর) রাতে তিনি বাংলা ট্রিবিউনকে জানান, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে দিয়ে কবে থেকে বিআরটিসি বাস চালানো হবে, তা পরবর্তী সময়ে রাস্তা ও ট্রাফিক জ্যাম পর্যবেক্ষণ করে জানানো হবে।

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের বিমানবন্দরের কাওলা থেকে তেজগাঁওয়ের ফার্মগেট পর্যন্ত প্রথম অংশ শনিবার (২ সেপ্টেম্বর) উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রবিবার (৩ সেপ্টেম্বর) ভোর ৬টা থেকে উড়াল সড়কটি যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়।

এদিন উড়াল সড়কটি যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়ার পর ব্যক্তিগত গাড়ির প্রাধান্য থাকলেও গণপরিবহন খুব একটা চলতে দেখা যায়নি সারা দিনে। মোটরসাইকেল ও সিএনজি অটোরিকশাসহ দুই ও তিন চাকার কোনও যান চলবে না বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের প্রকল্প পরিচালক এ এইচ এম এস আকতার জানিয়েছেন, প্রথম দিনে ভোর ৬টা থেকে ১৩ ঘণ্টায় যানবাহন চলাচল করেছে মোট ১৩ হাজার ১৬৫টি, আর টোল আদায় হয়েছে ১১ লাখ ৮ হাজার ২৪০ টাকা। এলিভেটেড এক্সপ্রেসওয়েতে চলাচলকারী মোট গাড়ির ৯০ শতাংশের বেশি প্রাইভেট কার।

/এমআরএস/এপিএইচ/
টাইমলাইন: এলিভেটেড এক্সপ্রেসওয়ে
১৮ সেপ্টেম্বর ২০২৩, ১৬:৩৮
০৩ সেপ্টেম্বর ২০২৩, ১৮:৪৫
উড়ালসড়কে আপাতত চলছে না বিআরটিসির বাস
০২ সেপ্টেম্বর ২০২৩, ১৯:৪১
০২ সেপ্টেম্বর ২০২৩, ১৫:২৩
০২ সেপ্টেম্বর ২০২৩, ১৩:০০
০২ সেপ্টেম্বর ২০২৩, ১২:০০
০২ সেপ্টেম্বর ২০২৩, ০৯:০০
সম্পর্কিত
তেজগাঁও টোল প্লাজার চাপ কমাতে নতুন র‍্যাম্প, বাড়ছে ই-টোল ব্যবস্থা
টাকার বান্ডিল দেখে ড্রাইভার-হেলপার মিলে হত্যা, লাশ ফেলা হয় এক্সপ্রেসওয়েতে
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
সর্বশেষ খবর
এজাহারে এমপি নজরুলের বিরুদ্ধে যত অভিযোগ
এজাহারে এমপি নজরুলের বিরুদ্ধে যত অভিযোগ
রুদ্রনীল আহমেদের নতুন কাব্যগ্রন্থ 'ঊনচিন্তা অথবা বিচ্ছিন্ন ভাবনার বুদ্‌বুদ'
রুদ্রনীল আহমেদের নতুন কাব্যগ্রন্থ 'ঊনচিন্তা অথবা বিচ্ছিন্ন ভাবনার বুদ্‌বুদ'
জ্বালানি তেলের বর্ধিতমূল্য প্রত্যাহারের দাবী যাত্রী কল্যাণ সমিতির
জ্বালানি তেলের বর্ধিতমূল্য প্রত্যাহারের দাবী যাত্রী কল্যাণ সমিতির
সংসদের চিঠি পেলে গাজী নজরুলের বিষয়ে ব্যবস্থা নেবে ইসি
সংসদের চিঠি পেলে গাজী নজরুলের বিষয়ে ব্যবস্থা নেবে ইসি
সর্বাধিক পঠিত
নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, সফরসঙ্গী কারা?
নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, সফরসঙ্গী কারা?
‘নিজেকে শেষ করার’ আগে চিরকুটে কষ্টের কথা লিখে গেছেন মরিয়ম
‘নিজেকে শেষ করার’ আগে চিরকুটে কষ্টের কথা লিখে গেছেন মরিয়ম
এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী পুলিশি হেফাজতে
এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী পুলিশি হেফাজতে
সরকারি চাকরিজীবীর মৃত্যুতে আজীবন পেনশন পাবেন স্ত্রী বা স্বামী, তবে....
সরকারি চাকরিজীবীর মৃত্যুতে আজীবন পেনশন পাবেন স্ত্রী বা স্বামী, তবে....
অপ্রতিম হত্যা: আদালতে স্বীকারোক্তি দিয়ে যা জানিয়েছে তিন আসামি 
অপ্রতিম হত্যা: আদালতে স্বীকারোক্তি দিয়ে যা জানিয়েছে তিন আসামি