কাস্টমস কর্মকর্তা ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ মার্চ ২০২৪, ১৯:৩৮ আপডেট : ০৪ মার্চ ২০২৪, ১৯:৩৮

জ্ঞাত আয় বহির্ভূত অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে কাস্টমসের উপ-কমিশনার মো. বিল্লাল হোসেন ও তার স্ত্রী ডাক্তার জান্নাতুল ফেরদৌসের নামে পৃথক দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার (৪ মার্চ) গাজীপুর দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক বায়েজিদুর রহমান খান বাদী হয়ে রাজশাহীর সমন্বিত জেলা কার্যালয়ে মামলা দুটি করেন।

বিল্লাল হোসেন বর্তমানে রংপুর কাস্টমস হাউজে এবং জান্নাতুল ফেরদৌস মহাখালী ক্যানসার গবেষণা ইনস্টিটিউটে কর্মরত রয়েছেন।

মামলার এজাহারের বরাত দিয়ে দুদকের উপ-পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম জানান, বিল্লাল হোসেন ও তার স্ত্রী জান্নাতুল ফেরদৌসের সম্পদের তথ্য চেয়ে এর আগে দুর্নীতি দমন কমিশন থেকে সম্পদ বিবরণী জারি করা হয়। তারা দুজনই ২০২০ সালের ২৭ ডিসেম্বর সম্পদ বিবরণী দাখিল করেন। দাখিল করা সম্পদ বিবরণী যাচাইকালে উপ-কমিশনার বিল্লাল হোসেনের নামে ৫১ লাখ ৩৮ হাজার ৮১৬ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের প্রাথমিক প্রমাণ পেয়েছেন দুদকের অনুসন্ধানকারী কর্মকর্তা। এই জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও দখলে রাখার অপরাধে তার নামে দুর্নীতি দমন কমিশন আইনে মামলা দায়ের করা হয়।

অন্যদিকে, জান্নাতুল ফেরদৌসের সম্পদ বিবরণী যাচাইকালে ৫৫ লাখ টাকার সম্পদের তথ্য গোপনসহ এক কোটি ১৩ লাখ এক হাজার ৮৩ টাকার অবৈধ সম্পদ অর্জনের প্রাথমিক প্রমাণ পাওয়া যায়। এ সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয় বহির্ভূত অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে জান্নাতুল ফেরদৌসের নামে দুর্নীতি দমন কমিশন আইনে অপর মামলাটি দায়ের করা হয়।

/জেইউ/আরকে/
সম্পর্কিত
আর কোনও কর্মীর গায়ে হাত দিলে থানার ইট খুলে নেবো: ওসির কক্ষের সামনে এনসিপি নেতা
তারিক আহমেদ সিদ্দিককে দুদকে তলব
অবিবাহিত বলে বিদেশ যেতে বাধা? তিন নারীর রিটে হাইকোর্টের রুল
সর্বশেষ খবর
দুর্গাপূজায় হামলা-গুজব ঠেকাতে কঠোর নির্দেশ
দুর্গাপূজায় হামলা-গুজব ঠেকাতে কঠোর নির্দেশ
ছয় মাসে হারিয়েছে লক্ষাধিক বাংলাদেশি পাসপোর্ট, নেপথ্যে চাঞ্চল্যকর তথ্য
ছয় মাসে হারিয়েছে লক্ষাধিক বাংলাদেশি পাসপোর্ট, নেপথ্যে চাঞ্চল্যকর তথ্য
ইতালি নেওয়ার কথা বলে  মিশরে আটকে নির্যাতন, মানবপাচার চক্রের হোতা গ্রেফতার
ইতালি নেওয়ার কথা বলে মিশরে আটকে নির্যাতন, মানবপাচার চক্রের হোতা গ্রেফতার
কাশ্মিরে জওয়ানের গুলিতে কোম্পানি কমান্ডারসহ নিহত ৪
কাশ্মিরে জওয়ানের গুলিতে কোম্পানি কমান্ডারসহ নিহত ৪
সর্বাধিক পঠিত
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
চাঁদপুর-বরিশালের ইলিশের নামে কোথাকার মাছ খাচ্ছেন জানেন?
চাঁদপুর-বরিশালের ইলিশের নামে কোথাকার মাছ খাচ্ছেন জানেন?
সোনালী ব্যাংকের ৫ কর্মকর্তা বরখাস্ত, দুজনের দেশত্যাগে নিষেধাজ্ঞায় চিঠি 
সোনালী ব্যাংকের ৫ কর্মকর্তা বরখাস্ত, দুজনের দেশত্যাগে নিষেধাজ্ঞায় চিঠি 
শহীদ আবু সাঈদের ঘর ও কবরস্থান উন্নয়নে এক কোটি টাকা দেওয়ার ঘোষণা
শহীদ আবু সাঈদের ঘর ও কবরস্থান উন্নয়নে এক কোটি টাকা দেওয়ার ঘোষণা
প্রায় দেড় কোটি রুপি জরিমানা দিয়ে দায়মুক্তি পেলো আদানি গ্রুপ
প্রায় দেড় কোটি রুপি জরিমানা দিয়ে দায়মুক্তি পেলো আদানি গ্রুপ