কবরীর মৃত্যুতে বিএনপির শোক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ এপ্রিল ২০২১, ০১:৫৯ আপডেট : ১৭ এপ্রিল ২০২১, ০২:২৭

বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেত্রী সারাহ বেগম কবরীর মৃত্যুতে শোক প্রকাশ করেছে জাতীয়তাবাদী দল-বিএনপি। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের অনেকে শোক জানিয়েছেন। তারা প্রয়াত কবরীর মৃত্যুতে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

প্রসঙ্গত, কিংবদন্তি অভিনেত্রী সারাহ বেগম কবরী করোনাভাইরাসের সঙ্গে যুদ্ধ করে শুক্রবার (১৭ এপ্রিল) রাত ১২টা ২০মিনিটে রাজধানীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন।

সাবেক সংসদ সদস্য অভিনেত্রী কবরীর প্রয়াণে শোক জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, খ্যাতিমান গীতিকার ও চলচ্চিত্র পরিচালক গাজী মাজহারুল আনোয়ার, চিত্রনায়ক আশরাফ উদ্দিন আহমেদ উজ্জল, সংস্কৃতিকর্মী ও সাংবাদিক শায়রুল কবির খান প্রমুখ।

শায়রুল কবির খান বলেন, ‘কিংবদন্তী অভিনেত্রী কবরীর প্রয়াণে আমরা শোকাহত। তার মৃত্যুতে বাংলা চলচ্চিত্র একজন গুণী অভিনয়শিল্পী ও পরিচালককে হারালো।’

 

আরও পড়ুন:

মারা গেলেন কিংবদন্তি অভিনেত্রী কবরী

কবরীর মৃত্যু চলচ্চিত্র অঙ্গনের জন্য অপূরণীয় ক্ষতি: রাষ্ট্রপতি

কবরীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ভালো থাকুন কবরী আপা: শা‌কিব খান

কবরীর মৃত্যুতে রাজনীতিকদের শোক

কবরীর মৃত্যুতে বিএনপির শোক

কিংবদন্তি কবরীর প্রস্থানে ফেসবুক দেয়ালে বিষাদের ছায়া

 

/এসটিএস/টিটি/
সম্পর্কিত
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
দীর্ঘদিনের ভোগান্তি শেষে কৃত্রিম পা পেলেন ছাত্রদলের সাবেক নেতা সাইফুল
প্রতিমন্ত্রীর দায়িত্ব থেকে স্বেচ্ছায় অব্যাহতি চেয়েছি: ইশরাক
সর্বশেষ খবর
রাতে কমবে তাপমাত্রা, আকাশ থাকবে আংশিক মেঘলা
রাতে কমবে তাপমাত্রা, আকাশ থাকবে আংশিক মেঘলা
৯০ হাজার ইউরো লুট হওয়া বাংলাদেশির পাশে ফরাসিরা
৯০ হাজার ইউরো লুট হওয়া বাংলাদেশির পাশে ফরাসিরা
টিভিতে আজকের খেলা (২০ অক্টোবর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (২০ অক্টোবর, ২০২৬)
টানা পাঁচ দিনের ছুটিতে ঢাকা ছাড়ছেন নগরবাসী
টানা পাঁচ দিনের ছুটিতে ঢাকা ছাড়ছেন নগরবাসী
সর্বাধিক পঠিত
‘পাপের লাশ বাংলাদেশে আসুক তা চাই না’ মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন এমপি রতন
‘পাপের লাশ বাংলাদেশে আসুক তা চাই না’ মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন এমপি রতন
চট্টগ্রামে জন্ম, ঢাকায় বসবাস-এমপি হতে ঠাকুরগাঁওয়ে আলীম নিজামী
চট্টগ্রামে জন্ম, ঢাকায় বসবাস-এমপি হতে ঠাকুরগাঁওয়ে আলীম নিজামী
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির
ইউএনওর সরকারি গাড়ি নিয়ে ভাড়া বাসায়, তিন নারীসহ আটক চালক
ইউএনওর সরকারি গাড়ি নিয়ে ভাড়া বাসায়, তিন নারীসহ আটক চালক