আওয়ামী লীগের সম্মেলন উদ্বোধন করলেন শেখ হাসিনা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ ডিসেম্বর ২০১৯, ১৫:০১আপডেট : ২০ ডিসেম্বর ২০১৯, ১৫:৫৩

আওয়ামী লীগের সম্মেলন

বাংলাদেশের অন্যতম প্রাচীন দল ক্ষমতাসীন আওয়ামী লীগের দুই দিনব্যাপী জাতীয় সম্মেলন উদ্বোধন করেছেন দলের সভাপতি শেখ হাসিনা। শুক্রবার (২০ ডিসেম্বর) বিকাল তিনটা চার মিনিটে সম্মেলন স্থল ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে পৌঁছেন তিনি। এরপর জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে উদ্বোধন কার্যক্রম শুরু করেন প্রধানমন্ত্রী।

এ সময় দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দলীয় পতাকা উত্তোলন করেন। পাশাপাশি দলের জেলা সভাপতি জাতীয় ও সাধারণ সম্পাদক দলীয় পতাকা উত্তোলন করেন। এরপর জাতীয় সংগীত পরিবেশন করা হয়। প্রধানমন্ত্রী পায়রা ও বেলুন উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন। পরে তিনি মঞ্চের নির্ধারিত আসনে বসেন।
 এর আগে দলীয় প্রধানের আগমনের অপেক্ষায় ছিলেন কাউন্সিলর ও ডেলিগেটরা। শুক্রবার বেলা পৌনে ১১টার দিকে সম্মেলন স্থল ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের প্রবেশপথ খুলে দেওয়া হয়। বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে সম্মেলনস্থল উৎসবমুখর হয়ে ওঠে।।
‘শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্নপূরণে গড়তে সোনার দেশ/এগিয়ে চলেছি দুর্বার, আমরাই তো বাংলাদেশ’ স্লোগানে অনুষ্ঠিত হচ্ছে এবারের সম্মেলন।
আওয়ামী লীগের সম্মেলন উদ্বোধন করলেন শেখ হাসিনা প্রথম দিন সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে দলের সভাপতি শেখ হাসিনা নেতাকর্মীদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেবেন। এছাড়া, এদিন সাধারণ সম্পাদকের রিপোর্ট, শোক প্রস্তাব পাঠ করা হবে। দ্বিতীয় দিন সকাল ১০টায় বসবে সম্মেলন অধিবেশন। ওই অধিবেশন থেকে দলের পরবর্তী সভাপতি-সাধারণ সম্পাদক নির্বাচন করা হবে।
সোহরাওয়ার্দী উদ্যানে  প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে মৎস্য ভবন এলাকা থেকে শাহবাগ পর্যন্ত পুরো এলাকাজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুলসংখ্যক সদস্য সোহরাওয়ার্দী উদ্যান ও এর আশপাশের এলাকায় সতর্ক অবস্থান নিয়েছেন। একইসঙ্গে এ এলাকায় যান চলাচল সীমিত করা হয়েছে।

আরও পড়ুন: 

আওয়ামী লীগের যত সম্মেলন

আ. লীগের সম্মেলন: সাধারণ সম্পাদকের পদ ঘিরেই মূল আলোচনা

আ. লীগের কাউন্সিল: ৩৩ শতাংশ নারী কোটার টার্গেট পূরণ হবে?

চ্যালেঞ্জ মোকাবিলা করেই এগিয়ে যাবে আ.লীগ: ড. আব্দুর রাজ্জাক

রাজনীতি থেকে দুর্বৃত্তায়ন দূর করতে কাজ করছে আ. লীগ: ড. হাছান মাহমুদ

ছবিতে আ.লীগের কাউন্সিল প্রস্তুতি



 

/ইএইচএস/ওআর/এপিএইচ/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান