ছাত্রলীগ নেতাদের নির্যাতনের ঘটনায় ছাত্রদলের নিন্দা

ঢাবি প্রতিনিধি
১১ সেপ্টেম্বর ২০২৩, ২২:০৭আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৩, ২২:০৭

ছাত্রলীগের দুই নেতা আনোয়ার হোসেন নাঈম ও শরীফ আহমেদ মুনিমকে মারধরসহ অতীতের সব পুলিশি নির্যাতনের ঘটনায় নিন্দা জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল। তারা এডিসি হারুনকে বিচারের আওতায় আনারও দাবি জানিয়েছে।

রবিবার (১০ সেপ্টেম্বর) সংগঠনটির দফতর সম্পাদক মাহমুদুল হাসান স্বাক্ষরিত এক বিবৃতিতে এ দাবি জানান সংগঠনটির সভাপতি খোরশেদ আলম সোহেল ও সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম।

নিজেদের কেন্দ্রীয় নেতাদের নির্যাতনকারী এক অফিসারের বিরুদ্ধে কোনও প্রতিবাদ না করে ছাত্র রাজনীতির ইতিহাসে ছাত্রলীগ কলঙ্ক লেপন করেছে দাবি করে ছাত্রলীগের মতো একটি সংগঠনের  ‘এহেন অমর্যাদকর অবস্থানের’ নিন্দা ও হতাশাও প্রকাশ করা হয়েছে বিবৃতিতে।

শনিবার রাতে ছাত্রলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আনেয়ার হোসেন নাঈম ও বিজ্ঞান বিষয়ক সম্পাদক শরীফ আহমেদ মুনীমকে শাহবাগ থানায় নিয়ে বেধড়ক পেটানোর অভিযোগ ওঠে ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ কমিশার হারুনের (এডিসি হারুন) বিরুদ্ধে।

বিবৃতিতে আরও বলা হয়, অতীতে পুলিশ কর্তৃক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নির্যাতনের প্রতিবাদের কর্মসূচিতে ছাত্রলীগ হামলা চালিয়েছে। ছাত্রলীগের হামলার ভয়ে সাধারণ শিক্ষার্থীরা এখন ছাত্রলীগের কোনও নেতাকে নির্যাতনের প্রতিবাদ জানাতে ভয় পাচ্ছে।

আরও পড়ুন- 

বরখাস্ত হলেন এডিসি হারুন

এডিসি হারুন ইস্যু: তদন্ত প্রতিবেদন অনুযায়ী ব্যবস্থা নেবে ডিএমপি

এডিসি হারুন ইস্যুতে ডিএমপি কমিশনারের সঙ্গে দেখা করলেন ছাত্রলীগ নেতারা

প্রত্যাহার নয়, বদলি হলেন এডিসি হারুন

এডিসি হারুনকে প্রত্যাহার

/এফএস/
সম্পর্কিত
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
‘পাটওয়ারীর ওপর হামলার জন্য মোড়ে মোড়ে অবস্থান নেন ছাত্রদলের নেতাকর্মীরা’
মৌলভীবাজারে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেফতার ২
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী