ফাইনালে ঠিকশানাকে পাচ্ছে না শ্রীলঙ্কা

স্পোর্টস ডেস্ক
১৬ সেপ্টেম্বর ২০২৩, ১৫:৫৮আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৩, ১৫:৫৮

এশিয়া কাপের অষ্টম ট্রফি ছোঁয়ার হাতছানি শ্রীলঙ্কার সামনে। আগামীকাল রবিবার তাদের পেরোতে হবে ভারত বাধা। তার আগে ইনজুরির ধাক্কা লেগেছে অন্যতম আয়োজকদের ক্যাম্পে। ফাইনালে তারা পাচ্ছে না মাহিশ ঠিকশানাকে। শনিবার অধিনায়ক দাসুন শানাকা জানান, হ্যামস্ট্রিংয়ের ইনজুরিতে পড়েছেন এই স্পিনার।

২৩ বছর বয়সী ঠিকশানা সুপার ফোরে পাকিস্তানের বিপক্ষে উত্তেজনাপূর্ণ জয়ের ম্যাচে চোট পান। ভারতে বিশ্বকাপ সামনে রেখে তাকে ফাইনালে খেলানোর ঝুঁকি নিতে চায় না শ্রীলঙ্কা।

কলম্বোতে ট্রফির লড়াইয়ের আগে সাংবাদিকদের শানাকা বলেছেন, ‘সে এই ম্যাচে খেলতে পারবে না, তার তৃতীয় গ্রেডের ইনজুরি হয়েছে। কিন্তু বিশ্বকাপে সে খেলবে।’

শ্রীলঙ্কার তরুণ বোলিং আক্রমণভাগে বেশ আস্থাভাজন হয়ে উঠেছেন ঠিকশানা। এশিয়া কাপে পাঁচ ম্যাচে নিয়েছেন আট উইকেট। তার অনুপস্থিতিতে স্কোয়াডে যোগ দেবেন টপ অর্ডার ব্যাটার সহন আরাচিগে। ঠিকশানা থাকবেন পুনর্বাসনে। শ্রীলঙ্কা ক্রিকেট এই তথ্য জানায়।

১১তম এশিয়া কাপ ফাইনাল খেলতে নামার মুহূর্তে রোমাঞ্চিত পুরো শ্রীলঙ্কা। শানাকা বলেছেন, ‘ছেলেরা দেশের জন্য নিজেদের সেরাটা দিতে চায়। আন্ডারডগ হিসেবে আমরা খেলছি, বড় মঞ্চে সবাই পারফর্ম করতে চায়। এই তরুণরা বিশ্বকে তাদের সামর্থ্য দেখাতে চায়।’

/এফএইচএম/
সম্পর্কিত
ক্রিকেটের ‘ডাক’ থেকে ‘কিং পেয়ার’: এসব শব্দের মানে কী?
বাংলাদেশকে হারিয়ে এশিয়া কাপের সেমিফাইনালে শ্রীলঙ্কা
বিপিএল হবে না জানতেনই না ক্রীড়া প্রতিমন্ত্রী
সর্বশেষ খবর
দিনে ২০ রুপি রোজগার থেকে ৫০ কোটির তারকা
দিনে ২০ রুপি রোজগার থেকে ৫০ কোটির তারকা
আন্ডারওয়ার্ল্ডের হুমকিতে শাহরুখ বলেছিলেন, ‘আমি পাঠান, চাইলে গুলি করতে পারো’
আন্ডারওয়ার্ল্ডের হুমকিতে শাহরুখ বলেছিলেন, ‘আমি পাঠান, চাইলে গুলি করতে পারো’
ব্ল্যাকহেড কেন হয়, কীভাবে দূর করবেন
ব্ল্যাকহেড কেন হয়, কীভাবে দূর করবেন
যে বাড়ি থেকে উঠেছিল ‘রাষ্ট্র ভাষা বাংলার’ দাবি, সেটিই আজ ধ্বংসের পথে
যে বাড়ি থেকে উঠেছিল ‘রাষ্ট্র ভাষা বাংলার’ দাবি, সেটিই আজ ধ্বংসের পথে
সর্বাধিক পঠিত
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন