চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে গেলেন কামিন্স, হ্যাজলউড

স্পোর্টস ডেস্ক
০৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:০১আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:০১

চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকেই গেছেন প্যাট কামিন্স। তার সঙ্গে ছিটকে গেছেন আরেক পেসার জশ হ্যাজলউড। তাদের ছিটকে যাওয়ার তথ্য আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছেন অস্ট্রেলিয়ার নির্বাচক প্রধান জর্জ বেইলি। 

চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াড চূড়ান্ত করতে অস্ট্রেলিয়ার কাছে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত সময় হাতে আছে। এই অবস্থায় প্রাথমিক ১৫ সদস্যের দলে তাদের অন্তত ৪টি পরিবর্তন আনতে হবে। কামিন্স, হ্যাজলউডের সঙ্গে চোটের কারণে মিচেল মার্শও ছিটকে গেছেন। তার ওপর বৃহস্পতিবার অবসরের ঘোষণা দিয়েছেন মার্কাস স্টয়নিস। 

ক্রিকেট অস্ট্রেলিয়া কামিন্স ও হ্যাজেলউডের চোট নিয়ে বলেছেন, তারা এখন দীর্ঘমেয়াদী পুনর্বাসন শুরু করবেন। পাশাপাশি শ্রীলঙ্কায় চলমান টেস্ট সিরিজও মিস করেছেন তারা। 

১২ ফেব্রুয়ারি থেকে আবার অস্ট্রেলিয়া শ্রীলঙ্কার বিপক্ষে কলম্বোয় প্রথম দুই ওয়ানডের সিরিজ খেলতে নামবে। সেই ম্যাচের জন্য তারা তিন পেসার শন অ্যাবট, স্পেন্সার জনসন ও বেন দ্বারসুইসকে অন্তর্ভুক্ত করেছে। সঙ্গে রয়েছেন লেগ স্পিনার তানভীন সাংঘা, স্পিন বোলিং অলরাউন্ডার কুপার কনলি ও ব্যাটার জ্যাক ফ্রেজার ম্যাকগার্ক। সম্ভাব্য হিসেবে হয়তো ওই তিন পেসারের মধ্যে দুই পেসার চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে অন্তর্ভুক্ত হতে পারেন। আর মার্শের জন্য লাইক ফর লাইক বদলি হতে পারেন ম্যাকগার্ক। স্টয়নিসের বদলি হতে পারেন কনলি। 

/এফআইআর/ 
সম্পর্কিত
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী