শুক্রবারই যুক্তরাষ্ট্র-ইরান বৈঠক, নিশ্চিত করলো সুইজারল্যান্ড

আন্তর্জাতিক ডেস্ক 
১৮ জুন ২০২৬, ১৩:২৬আপডেট : ১৮ জুন ২০২৬, ১৩:২৮

যুক্তরাষ্ট্র ও ইরানের প্রেসিডেন্টদের সমঝোতা স্মারকে স্বাক্ষরের পরও দুই দেশের মধ্যে আলোচনা নির্ধারিত সূচি অনুযায়ী এগোবে বলে জানিয়েছে সুইজারল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয়। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, সুইজারল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, বর্তমান পরিস্থিতি অনুযায়ী পরিকল্পনা অপরিবর্তিত রয়েছে। চুক্তি বাস্তবায়নের প্রাথমিক আলোচনার লক্ষ্যে আগামীকাল শুক্রবার বার্গেনস্টকে যুক্তরাষ্ট্র ও ইরান বৈঠকে বসবে। এই বৈঠকে মধ্যস্থতাকারী দেশ পাকিস্তান ও কাতারসহ সংশ্লিষ্ট অন্যান্য দেশগুলোও অংশ নেবে।

তবে এই বৈঠকের সময়সূচি বা বিস্তারিত কার্যসূচি নিয়ে সুইজারল্যান্ড আর কোনও তথ্য দেয়নি বলে সংবাদ সংস্থা রয়টার্স তাদের প্রতিবেদনে উল্লেখ করেছে।

আরও পড়ুন: যুদ্ধের ইতি টানতে চুক্তিতে সই করলেন ট্রাম্প-পেজেশকিয়ান

এর আগে ইরান জানিয়েছিল, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও মাসুদ পেজেশকিয়ানের স্বাক্ষরের পর সুইজারল্যান্ডে সমঝোতা স্মারক স্বাক্ষরের কোনও সরাসরি অনুষ্ঠান হবে না।

তবে সুইস সরকারের সর্বশেষ বক্তব্য অনুযায়ী, চুক্তি বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে আলোচনা চালাতে সংশ্লিষ্ট পক্ষগুলোর বৈঠকের পরিকল্পনা এখনও বহাল রয়েছে।

/এএস/ 
টাইমলাইন: ইরান-ইসরায়েল উত্তেজনা
১৮ জুন ২০২৬, ১৩:২৬
শুক্রবারই যুক্তরাষ্ট্র-ইরান বৈঠক, নিশ্চিত করলো সুইজারল্যান্ড
সম্পর্কিত
এক অদ্ভুত আবাসিক ভবন ‘কুনশানের পিরামিড’
যুক্তরাষ্ট্রের ভ্রমণ বিধিনিষেধের বিরুদ্ধে ফিফার কাছে আনুষ্ঠানিক অভিযোগ ইরানের
অস্ট্রেলিয়াকে হারিয়ে যুক্তরাষ্ট্রের ইতিহাস, ৯৬ বছরে প্রথমবার পরপর দুই জয়
সর্বশেষ খবর
৪৩-এ আবারও মা হচ্ছেন অস্কারজয়ী অ্যান হ্যাথাওয়ে
৪৩-এ আবারও মা হচ্ছেন অস্কারজয়ী অ্যান হ্যাথাওয়ে
বিএনপি অপেক্ষায়, এগিয়ে জামায়াত, আ.লীগ নেতাদের অংশগ্রহণে ধোঁয়াশা
স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতিবিএনপি অপেক্ষায়, এগিয়ে জামায়াত, আ.লীগ নেতাদের অংশগ্রহণে ধোঁয়াশা
এক অদ্ভুত আবাসিক ভবন ‘কুনশানের পিরামিড’
এক অদ্ভুত আবাসিক ভবন ‘কুনশানের পিরামিড’
ঢাকার আকাশ আজ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া কেমন যাবে 
ঢাকার আকাশ আজ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া কেমন যাবে 
সর্বাধিক পঠিত
আলোচিত প্রতিমন্ত্রীকে নিয়ে সংবাদ করায় কারাগারে ভারপ্রাপ্ত সম্পাদক
আলোচিত প্রতিমন্ত্রীকে নিয়ে সংবাদ করায় কারাগারে ভারপ্রাপ্ত সম্পাদক
ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে ফোন করলেন প্রধানমন্ত্রী
ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে ফোন করলেন প্রধানমন্ত্রী
সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সাবেক প্রতিমন্ত্রী হারুনের জানাজা অনুষ্ঠিত
সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সাবেক প্রতিমন্ত্রী হারুনের জানাজা অনুষ্ঠিত
ঢাকা-চট্টগ্রাম রেলপথে দূরত্ব কমবে ৮০ কিলোমিটার
ঢাকা-চট্টগ্রাম রেলপথে দূরত্ব কমবে ৮০ কিলোমিটার
স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমলো কত
স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমলো কত