মার্কিন অভিযান ঠেকাতে পারমাণবিক স্থাপনায় মাইন পুঁতেছে ইরান

আন্তর্জাতিক ডেস্ক
১৩ জুন ২০২৬, ১৫:০০আপডেট : ১৩ জুন ২০২৬, ১৫:০০

যুক্তরাষ্ট্র যাতে অভিযান চালিয়ে ইউরেনিয়ামের মজুদ জব্দ করতে না পারে, সেজন্য ইরান তাদের ইসফাহান পরমাণু কেন্দ্রের ভূগর্ভস্থ সুড়ঙ্গগুলো ইচ্ছাকৃতভাবে ধ্বংস করে দিয়েছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে তেহরান এই পদক্ষেপ নিয়েছে এবং সুড়ঙ্গের প্রবেশপথগুলোতে মাইন পুঁতে রেখেছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে মার্কিন গণমাধ্যম সিএনএন।

মার্কিন গোয়েন্দা তথ্যের সাথে পরিচিত পাঁচটি সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধ শুরুর দিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন ইরানের পরমাণু মজুদ জব্দ করার জন্য একটি স্থল অভিযানের কথা ভাবছিলেন, তখনকার তুলনায় এখন ইসফাহান থেকে ইউরেনিয়াম উদ্ধার করা যেকোনও পক্ষের জন্যই এমনকি খোদ ইরানিদের জন্যও অনেক বেশি কঠিন এবং ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।

পরমাণু খাতের একজন সাবেক ঊর্ধ্বতন কর্মকর্তা সিএনএনকে জানিয়েছেন, ইরানের এই পদক্ষেপের ফলে একটি নতুন ঝুঁকি তৈরি হয়েছে। ভবিষ্যতে ইরান দাবি করতে পারে যে, ধ্বংসপ্রাপ্ত সুড়ঙ্গ থেকে কিছু পরমাণু উপাদান উদ্ধার করা তাদের পক্ষে সম্ভব হচ্ছে না।

বর্তমানে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান যুদ্ধ অবসানের লক্ষ্যে যে সম্ভাব্য চুক্তি নিয়ে আলোচনা চলছে, সেখানে এই সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদের ভবিষ্যৎ নির্ধারণই অন্যতম প্রধান বিষয়।

২০১৭ থেকে ২০২১ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রের ন্যাশনাল নিউক্লিয়ার সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশনের অফিস অব নিউক্লিয়ার ম্যাটেরিয়াল রিমুভালের প্রধান স্কট রোকার সিএনএনকে বলেন, যদি আলোচকরা ইরানকে যাচাই ও অপসারণ কিংবা নিম্নমাত্রায় রূপান্তরের জন্য পুরো মজুত একটি কেন্দ্রীয় স্থানে আনতে বলেন, তাহলে সমৃদ্ধ ইউরেনিয়ামের পূর্ণ তালিকা সরবরাহ এবং তা উদ্ধার করার দায়িত্ব তেহরানের ওপরই বর্তাবে।

তবে রোকার আশঙ্কা প্রকাশ করে বলেন, এমন পরিস্থিতিতে ইরান দাবি করতে পারে যে উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের একটি অংশ আর উদ্ধারযোগ্য নয়।

তার ভাষায়, সে ক্ষেত্রে আমাদের পূর্ণ আস্থা থাকবে না যে ভবিষ্যতের কোনও সময়ে ইরান ওই উপাদানে আবারও প্রবেশাধিকার পাবে না।

সূত্র: টাইমস অব ইসরায়েল

/এএস/
টাইমলাইন: ইরান-ইসরায়েল উত্তেজনা
১৩ জুন ২০২৬, ১৫:০০
মার্কিন অভিযান ঠেকাতে পারমাণবিক স্থাপনায় মাইন পুঁতেছে ইরান
সম্পর্কিত
শুক্রবারই যুক্তরাষ্ট্র-ইরান বৈঠক, নিশ্চিত করলো সুইজারল্যান্ড
আমরাই ইনস্টাগ্রামের সবচেয়ে বিখ্যাত জুটি: মোদিকে মেলোনির রসিকতা
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান প্রসঙ্গ বাদ দিলেন শাহবাজ
সর্বশেষ খবর
স্ত্রীকে আত্মহত্যার প্ররোচনায় মামলায় আত্মসমর্পণ করে জামিন চাইলেন অভিনেতা আলভী
স্ত্রীকে আত্মহত্যার প্ররোচনায় মামলায় আত্মসমর্পণ করে জামিন চাইলেন অভিনেতা আলভী
বিশেষ ই-নিলামে বিমানবন্দরে আটকে থাকা পণ্য বিক্রি করবে কাস্টমস 
বিশেষ ই-নিলামে বিমানবন্দরে আটকে থাকা পণ্য বিক্রি করবে কাস্টমস 
হজ পালন শেষে দেশে ফিরেছেন ৫৮৬৩৯ হাজি 
হজ পালন শেষে দেশে ফিরেছেন ৫৮৬৩৯ হাজি 
অবশেষে বাঁচলো প্রাণ, আশ্রয় পেলো শিশুসন্তানসহ সেই দম্পতি
অবশেষে বাঁচলো প্রাণ, আশ্রয় পেলো শিশুসন্তানসহ সেই দম্পতি
সর্বাধিক পঠিত
সেই খালেদা রাব্বানীকে দেখতে গেলেন প্রধানমন্ত্রী, কথা শুনে আবেগাপ্লুত
সেই খালেদা রাব্বানীকে দেখতে গেলেন প্রধানমন্ত্রী, কথা শুনে আবেগাপ্লুত
ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের ৭ দাবির সঙ্গে একমত গভর্নর
ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের ৭ দাবির সঙ্গে একমত গভর্নর
সকালে সিলেটে প্রধানমন্ত্রীর বকুনি, বিকালে সংসদে এমপি
সকালে সিলেটে প্রধানমন্ত্রীর বকুনি, বিকালে সংসদে এমপি
অবশেষে মাকে নিয়ে সুখবর পেলেন ভোজিনহা
অবশেষে মাকে নিয়ে সুখবর পেলেন ভোজিনহা
ঈদের দিন মৃত্যু, দাফনের ১৮ দিন পর তরুণীর কবর খুঁড়ে কী দেখলেন স্বজনরা
ঈদের দিন মৃত্যু, দাফনের ১৮ দিন পর তরুণীর কবর খুঁড়ে কী দেখলেন স্বজনরা