এক্সপ্রেসওয়েতে ট্রাক-বাস সংঘর্ষে ৪ জন নিহত

মাদারীপুর প্রতিনিধি
২২ ফেব্রুয়ারি ২০২৪, ২১:২৫আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৪, ২২:২৩

মাদারীপুরের শিবচরে বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ের সূর্যনগর এলাকায় ট্রাকের সঙ্গে হানিফ পরিবহনের বাসের সংঘর্ষে চার জন নিহত এবং দশ জন আহত হয়েছেন। শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন জানান, বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) রাত পৌনে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, ঢাকা থেকে হানিফ পরিবহনের একটি বরিশালে যাচ্ছিল। বাসটি শিবচরের সূর্যনগর এলাকায় সামনে থাকা একটি ট্রাককে সজোরে ধাক্কা দিয়ে দুমড়ে-মুচড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই দুই জন মারা যান। পরে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে একজন এবং ফরিদপুরের ভাঙ্গা উপজেলা হাসপাতালে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়। এ ছাড়াও শিবচরের পাচ্চর এলাকার রয়েল হাসপাতালে আহত পাঁচ জনকে নেওয়া হয়। পরে তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ছাড়াও কয়েকজনকে আশপাশের হাসপাতালে নেওয়া হয়েছে।

তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।

এলাকাবাসী বলেন, ‘সন্ধ্যার পর বিকট শব্দ শুনে হাইওয়েতে এসে দেখি ট্রাক উল্টে আছে। আর বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে গেছে। আহত হয়েছেন অনেক যাত্রী।’

শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাকিল জানান, ঘটনাস্থলে দুই জন নিহত হয়েছেন। আহতদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে পাঠানো হয়েছে। সেখানে আরও দুজন মারা গেছেন।

/এমএএ/এমওএফ/
সম্পর্কিত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সড়কে প্রাণ হারালেন যুবদল নেতা
সর্বশেষ খবর
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের