খুলনায় ভোটের ফল প্রত্যাখ্যান হাতপাখার মেয়রপ্রার্থীর

খুলনা প্রতিনিধি
১৩ জুন ২০২৩, ০১:২৬আপডেট : ১৩ জুন ২০২৩, ০১:২৬

ভোটগ্রহণে অনিয়মের অভিযোগ এনে খুলনা সিটি করপোরেশন নির্বাচনের ফল প্রত্যাখ্যানের দাবি করেছেন  হাতপাখা প্রতীকের মেয়র প্রার্থী আব্দুল আউয়াল। সোমবার (১২ জুন) রাত ৮টায় দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে তিনি ভোট বর্জনের ঘোষণা দেন তিনি।

আব্দুল আউয়াল অভিযোগ করেন, ভোটারদের ভয়ভীতি প্রদর্শন করা হয়েছে। ভোটারদের কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হয়নি। এ সুযোগে আবার আঙুলের ছাপ নেওয়ার পর আওয়ামী লীগের লোকজন নৌকায় ভোট দিয়েছে। যে কোনও প্রতীকে ভোট দিলে নৌকায় ভোট চলে গেছে। এমতাবস্থায় নির্বাচন থেকে সরে দাঁড়ানো ছাড়া কোনও বিকল্প পথ নেই।

প্রেস ব্রিফিংয়ে বরিশালে হাতপাখার মেয়র প্রার্থী মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিমের ওপর সন্ত্রাসী হামলার  নিন্দা ও প্রতিবাদ জানান তিনি। হামলায় জড়িতদের গ্রেফতার এবং আগামী শুক্রবার (১৬ জুন) দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি সফল করার আহ্বান জানান আব্দুল আউয়াল।

এ সময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান, খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা শোয়াইব হোসেন, খুলনা মহানগর এর কেসিসি নির্বাচন পরিচালনা কমিটির প্রধান পরিচালক শেখ মো. নাসির উদ্দিন, সহকারী পরিচালক মুফতী আমানুল্লাহ, ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা জেলা সভাপতি মাওলানা আব্দুল্লাহ ইমরান সমন্বয়নকারী মুফতি ইমরান হুসাইন, সহ- সমন্বয়কারী হাফেজ আসাদুল্লাহ গালীব, নির্বাচনি প্রধান এজেন্ট শেখ হাসান ওবায়দুল করিম, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় উপ-সম্পাদক মুফতি আমিরুল ইসলামসহ থানা ও ওয়ার্ডের বিভিন্ন স্তরের নেতারা।

/এফএস/
টাইমলাইন: বরিশাল ও খুলনা সিটি নির্বাচন
১৩ জুন ২০২৩, ০১:২৬
খুলনায় ভোটের ফল প্রত্যাখ্যান হাতপাখার মেয়রপ্রার্থীর
সম্পর্কিত
সর্বশেষ খবর
যখন ময়লা হাতও শরীরের জন্য ভালো
যখন ময়লা হাতও শরীরের জন্য ভালো
রাজশাহীতে ১৮ বছরের আগেই ৬৭ শতাংশ মেয়ের বিয়ে, বেড়েছে বিচ্ছেদও, কারণ কী
রাজশাহীতে ১৮ বছরের আগেই ৬৭ শতাংশ মেয়ের বিয়ে, বেড়েছে বিচ্ছেদও, কারণ কী
নীল জল, নির্জন চর আর অপার সৌন্দর্যে ভরা নিদ্রার চর
নীল জল, নির্জন চর আর অপার সৌন্দর্যে ভরা নিদ্রার চর
ইনস্টাগ্রামে কপিরাইট প্রতারণার ফাঁদ, অর্থ না দিলে অ্যাকাউন্ট বন্ধের হুমকি
ইনস্টাগ্রামে কপিরাইট প্রতারণার ফাঁদ, অর্থ না দিলে অ্যাকাউন্ট বন্ধের হুমকি
সর্বাধিক পঠিত
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
কার্গো থেকে সরানো হলো বিমানের সেই কর্মকর্তা লোটাসকে
কার্গো থেকে সরানো হলো বিমানের সেই কর্মকর্তা লোটাসকে
পরীমণির বায়োপিকে কাজ করতে চান দীঘি
পরীমণির বায়োপিকে কাজ করতে চান দীঘি