নির্বাচন কমিশনের পদত্যাগ চাইলেন ফয়জুল করীম

বরিশাল প্রতিনিধি
১২ জুন ২০২৩, ২০:১১আপডেট : ১২ জুন ২০২৩, ২০:১১

বরিশাল ও খুলনার ভোটের ফল প্রত্যাখ্যান ও রাজশাহী ও সিলেট সিটি নির্বাচন বর্জনের ঘোষণা দিয়ে বর্তমান নির্বাচন কমিশনের পদত্যাগ চাইলেন বরিশাল সিটিতে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম।

সোমবার (১২ জুন) সন্ধ্যায় বরিশাল নগরীর চাঁদমারীতে দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলন করে ইসলামী আন্দোলন। সেখানে দলটির আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম এসব ঘোষণা দেন। এরপর সেখানে কথা বলেন দলটির নায়েবে আমির ফয়জুল করীম।

তিনি বলেন, ‘রিটার্নিং অফিসারের কাছে গিয়ে অনেক সেন্টারের অভিযোগ দিলাম। এটা সাজানো নির্বাচন। আমরা দলগতভাবে সিদ্ধান্ত নিয়েছি, বরিশাল ও খুলনার ভোট প্রত্যাখ্যান করেছি। এ ছাড়া রাজশাহী ও সিলেটে নির্বাচন বর্জন করছি। আমরা এই নির্বাচন কমিশনের পদত্যাগ চাই। পাশাপাশি জাতীয় সরকারের দাবি জানাচ্ছি।’

সাংবাদিকদের প্রশ্নের জবাবে ফয়জুল করীম বলেন, ‘আমি আগেই বলেছিলাম, সকালে ভালো হচ্ছিল তবে একটু পর ভালো হবে কি না তা জানি না। আমি ভোট দিয়ে যতগুলো কেন্দ্রে গিয়েছিলাম সবখানেই তারা (আওয়ামী লীগের নেতাকর্মীরা) দখলে নিয়েছে। আমি একজনকে হাতেনাতে ধরেছি। প্রশাসনের ছত্রছায়ায় নিজেদের লোক এনে তারা ভরে রেখেছে।’

/এফআর/
টাইমলাইন: বরিশাল ও খুলনা সিটি নির্বাচন
১২ জুন ২০২৩, ২০:১১
নির্বাচন কমিশনের পদত্যাগ চাইলেন ফয়জুল করীম
সম্পর্কিত
জ্বালানি সংকট ও মূল্যস্ফীতির প্রতিবাদে আজ ইসলামী আন্দোলনের বিক্ষোভ
বিএনপি অনেক আশার বাণী শুনিয়েছিল, বাস্তবায়নের লক্ষণ নেই: চরমোনাই পীর
‘বিএনপির দলীয় লোকদের সুবিধা দেওয়ার জন্যই সিটি নির্বাচন আয়োজনে গড়িমসি’ 
সর্বশেষ খবর
বায়ুদূষণে ঢাকার অবস্থান তৃতীয়, শীর্ষে মালয়েশিয়ার কুচিং
বায়ুদূষণে ঢাকার অবস্থান তৃতীয়, শীর্ষে মালয়েশিয়ার কুচিং
যখন ময়লা হাতও শরীরের জন্য ভালো
যখন ময়লা হাতও শরীরের জন্য ভালো
রাজশাহীতে ১৮ বছরের আগেই ৬৭ শতাংশ মেয়ের বিয়ে, বেড়েছে বিচ্ছেদও, কারণ কী
রাজশাহীতে ১৮ বছরের আগেই ৬৭ শতাংশ মেয়ের বিয়ে, বেড়েছে বিচ্ছেদও, কারণ কী
নীল জল, নির্জন চর আর অপার সৌন্দর্যে ভরা নিদ্রার চর
নীল জল, নির্জন চর আর অপার সৌন্দর্যে ভরা নিদ্রার চর
সর্বাধিক পঠিত
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
কার্গো থেকে সরানো হলো বিমানের সেই কর্মকর্তা লোটাসকে
কার্গো থেকে সরানো হলো বিমানের সেই কর্মকর্তা লোটাসকে
পরীমণির বায়োপিকে কাজ করতে চান দীঘি
পরীমণির বায়োপিকে কাজ করতে চান দীঘি