ভোটার কম হওয়ার কারণ জানালেন মেয়র খালেক

খুলনা প্রতিনিধি
১৩ জুন ২০২৩, ০১:৩২আপডেট : ১৩ জুন ২০২৩, ০১:৫৪

তৃতীয় বারের মতো খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) মেয়র নির্বাচিত হয়েছেন তালুকদার আব্দুল খালেক। মেয়র পদে জয়ী ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।

সোমবার (১২ জুন) রাতে তালুকদার আব্দুল খালেক বলেন, কয়েকটি মিল-কারখানা বন্ধের কারণে অনেক শ্রমিক খুলনার বাইরে চলে গেছে। সে কারণে ভোটার উপস্থিতি নিয়ে যে প্রত্যাশা করা হয়েছিল তার চেয়ে কিছুটা ভোট কম পড়েছে। দলমত নির্বিশেষে সবাইকে নিয়ে কাজ করব। অসমাপ্ত কাজ সমাপ্ত করব এবং চলমান উন্নয়ন কাজ সম্পন্ন করব।

রাত ৯টার দিকে খুলনা জেলা শিল্পকলা একাডেমি থেকে ফলাফল গ্রহণের পর দলের নেতাকর্মীদের সঙ্গে তিনি দলীয় কার্যালয়ে যান।

ঘোষিত ফলাফল অনুযায়ী, ২৮৯টি কেন্দ্রে ৫ লাখ ৩৫ হাজার ৫২৯ জন ভোটারের মধ্যে ২ লাখ ৫৬ হাজার ৪৩৩টি ভোট পেয়েছেন তালুকদার আব্দুল খালেক। অন্যান্য প্রার্থীদের মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকের মো. আব্দুল আউয়াল পেয়েছেন ৬০ হাজার ৬৪ ভোট। এছাড়া জাতীয় পার্টির প্রার্থী মো. শফিকুল ইসলাম মধু লাঙল প্রতীকে পেয়েছেন ১৮ হাজার ৭৮ ভোট, জাকের পার্টির এসএম সাব্বির হোসেন গোলাপ ফুল প্রতীকে পেয়েছেন ৬ হাজার ৯৬ এবং স্বতন্ত্র প্রার্থী এসএম শফিকুর রহমান টেবিল ঘড়ি প্রতীকে পেয়েছেন ১৭ হাজার ২১৮ ভোট।

/এফএস/
টাইমলাইন: বরিশাল ও খুলনা সিটি নির্বাচন
১৩ জুন ২০২৩, ০১:৩২
ভোটার কম হওয়ার কারণ জানালেন মেয়র খালেক
সম্পর্কিত
মিছিল করে পুলিশের মামলায় কারাগারে নিষিদ্ধ ছাত্রলীগের ১৭ নেতাকর্মী
রাতের আঁধারে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিলো আ.লীগ নেতার বাড়ি, হয়েছে লুটপাটও
নিখোঁজের কয়েক ঘণ্টা পর আ.লীগের সহসভাপতির গলাকাটা লাশ উদ্ধার
সর্বশেষ খবর
বিএনপি শুধু গণভোটকে অস্বীকার নয়, তাদের ৩১ দফা অঙ্গীকারও মানছে না: আখতার হোসেন
বিএনপি শুধু গণভোটকে অস্বীকার নয়, তাদের ৩১ দফা অঙ্গীকারও মানছে না: আখতার হোসেন
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
‘দুই দিন ধরে খাইনি, ভাত নিয়ে আসো’ বলার পর অসুস্থ যুবককে পিটিয়ে হত্যা
‘দুই দিন ধরে খাইনি, ভাত নিয়ে আসো’ বলার পর অসুস্থ যুবককে পিটিয়ে হত্যা
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু