বরিশালের নতুন মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ

বরিশাল প্রতিনিধি
১২ জুন ২০২৩, ২১:১২ আপডেট : ১২ জুন ২০২৩, ২২:২০

বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে জয় পেয়েছেন আওয়ামী লীগের নৌকা প্রতীকের মেয়র প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত।

সর্বমোট ১২৬টি কেন্দ্রের বেসরকারি ফলে আবুল খায়ের আব্দুল্লাহ পেয়েছেন ৮৭ হাজার ৮০৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী চরমোনাই পীরের ইসলামী আন্দোলন বাংলাদেশের মেয়র প্রার্থী মুফতি সৈয়দ ফয়জুল করীম হাতপাখা প্রতীকে পেয়েছেন ৩৩ হাজার ৮২৮ ভোট।

সোমবার (১২ জুন) রাত ৯টার দিকে জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে স্থাপিত ফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্র থেকে আবুল খায়ের আব্দুল্লাহকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করেন সিটি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. হুমায়ুন কবির। তিনি বলেন, ‘বরিশাল সিটি করপোরেশনে মোট ২ লাখ ৭৬ হাজার ২৯৮ জন ভোটার। ভোট পড়েছে ১ লাখ ৪২ হাজার ১৭৭। শতকরা ভোটের হার ৫১ দশমিক ৪৬ শতাংশ। এবার ১২৬টি কেন্দ্রের ৮৯৪টি বুথের সব কটিতেই ইভিএমে ভোট হয়েছে। হিসাবে অর্ধলাখের বেশি ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন নৌকার প্রার্থী।’

এর আগে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলে ভোটগ্রহণ। দিনব্যাপী কিছু বিচ্ছিন্ন ঘটনার মধ্য দিয়ে ভোটগ্রহণ শেষে শুরু হয় গণনা। সন্ধ্যা ৬টা থেকে আনুষ্ঠানিক ফল ঘোষণা শুরু করেন রিটার্নিং কর্মকর্তা।

এদিকে, ফল ঘোষণা শুরুর কিছুক্ষণ পর সন্ধ্যা ৭টার দিকে নগরীর চাঁদমারীর দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বরিশাল ও খুলনা সিটির ভোটের ফল প্রত্যাখ্যান করেছে ইসলামী আন্দোলন। একইসঙ্গে আগামী ২১ জুন হতে যাওয়া সিলেট ও রাজশাহী সিটির ভোট বর্জনের ঘোষণা দিয়েছে দলটি। এই ঘোষণা দেন দলটির আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম।

এই নির্বাচনে সাত জন মেয়র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এরমধ্যে স্বতন্ত্র প্রার্থী কামরুল আহসান টেবিল ঘড়ি প্রতীকে পেয়েছেন সাত হাজার ৯৯৯, জাতীয় পার্টির ইকবাল হোসেন লাঙল প্রতীকে পেয়েছেন ছয় হাজার ৬৬৫, জাকের পার্টির মিজানুর রহমান গোলাপ ফুল প্রতীকে দুই হাজার ৫৪৬, স্বতন্ত্র প্রার্থী আসাদুজ্জামান হাতি প্রতীকে এক হাজার ৫২৯ ও স্বতন্ত্র প্রার্থী মো. আলী হোসেন হাওলাদার হরিণ প্রতীকে ২ হাজার ৩৮১ ভোট পেয়েছেন।

/এএম/এমওএফ/
টাইমলাইন: বরিশাল ও খুলনা সিটি নির্বাচন
১২ জুন ২০২৩, ২১:১২
বরিশালের নতুন মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ
সম্পর্কিত
আ.লীগকে ফিরিয়ে আনার মাশুল বাবার মতো যেন প্রধানমন্ত্রীকে দিতে না হয়: নাহিদ
শ্রমিকের ছদ্মবেশে নাশকতার অভিযোগ, শ্রীপুরে ছাত্রদলের বিক্ষোভ
ক্লাসরুমে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগান দেওয়ায় ৯ শিক্ষার্থীকে একসঙ্গে টিসি
সর্বশেষ খবর
হাম উপসর্গে আরও চার জনের মৃত্যু
হাম উপসর্গে আরও চার জনের মৃত্যু
১৪ দিন পর অমিতাভের বাংলোয় ফের বোমা হামলার হুমকি
১৪ দিন পর অমিতাভের বাংলোয় ফের বোমা হামলার হুমকি
পাকিস্তানি ঐতিহ্যের ছোঁয়ায় মিস ইউনিভার্সের মঞ্চে মিসবাহ
পাকিস্তানি ঐতিহ্যের ছোঁয়ায় মিস ইউনিভার্সের মঞ্চে মিসবাহ
কর্মসূচিতে গিয়ে অসুস্থ হয়ে পড়লেন মন্ত্রী, নেওয়া হলো হাসপাতালে
কর্মসূচিতে গিয়ে অসুস্থ হয়ে পড়লেন মন্ত্রী, নেওয়া হলো হাসপাতালে
সর্বাধিক পঠিত
সঞ্চয়পত্রের মুনাফায় সংসার চলে যাদের, তাদের জন্য সুখবর নাকি দুঃসংবাদ?
সঞ্চয়পত্রের মুনাফায় সংসার চলে যাদের, তাদের জন্য সুখবর নাকি দুঃসংবাদ?
১০ হাজার টাকায় ভাড়া দেওয়া সিমে তিন দিনে ২ কোটি লেনদেন, যুবক গ্রেফতার
১০ হাজার টাকায় ভাড়া দেওয়া সিমে তিন দিনে ২ কোটি লেনদেন, যুবক গ্রেফতার
এনসিপিতে যোগ দিচ্ছেন ফারজানা আফরোজ
এনসিপিতে যোগ দিচ্ছেন ফারজানা আফরোজ
প্রথমদিন সেন্টমার্টিনে ৮৩৭ পর্যটক, যেতে খরচ লাগে কত