লাঠি হাতে বরিশাল নগরীতে ঢুকছেন পীরের অনুসারীরা

বরিশাল প্রতিনিধি
১২ জুন ২০২৩, ১৫:৫১আপডেট : ১২ জুন ২০২৩, ২০:০৭

বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে হাতপাখা প্রতীকের মেয়র প্রার্থী পীর ফয়জুল করীমের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় দলীয় নেতাকর্মী ও সমর্থকরা লাঠিসোঁটা নিয়ে বিক্ষোভ করছেন।

সোমবার (১২ জুন) দুপুরে এ ঘটনার পর ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির ফয়জুল করীমের অনুসারীদের লাঠিসোঁটা হাতে নগরীতে ঢুকতে দেখা গেছে।

বরিশালের পুলিশ কমিশনার সাইফুল ইসলাম বলেন, ‘ফয়জুল করীমের ওপর হামলার পর বরিশাল বিশ্ববিদ্যালয় এলাকায় জড়ো হন তার অনুসারীরা।’

এ বিষয়ে দুপুর ১২টার দিকে সিটি করপোরেশনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে লিখিত অভিযোগ দেন হাতপাখার মেয়র প্রার্থী। এ সময় তিনি বলেন, ‘ক্ষমতাসীনরা প্রায় সব কেন্দ্রেই প্রভাব বিস্তার করছে। ১৭ নম্বর ওয়ার্ডের সরকারি বালিকা বিদ্যালয় ও মহিলা কলেজ কেন্দ্রে প্রশাসন আওয়ামী লীগকে ভোট দেওয়ার কথা বলছে। আমাদের কোনও ভোটার ঢুকতে পারছেন না। এসব বিষয়ে আমি রিটার্নিং অফিসারের কার্যালয়ে লিখিত অভিযোগ দিয়েছি। তারা বলছেন, বিষয়টি দেখবেন কিন্তু বাস্তবে কী হবে জানি না।’

অভিযোগ পাওয়া গেছে, হাতপাখার মেয়র প্রার্থী ফয়জুল করীম দুপুরে নগরীর চৌমাথা এলাকার ছাবেরা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্র পরিদর্শনে যান। সে সময় ভোটারদের কাছে নৌকায় ভোট চাইছিলেন নৌকার কর্মীরা। হাতপাখার কর্মীরা তাতে বাধা দেন। এ নিয়ে বাগবিতণ্ডার একপর্যায়ে কেউ বা কারা ইট নিক্ষেপ করে। এতে ফয়জুল করীমের ঠোঁট ফেটে রক্ত বের হয়।

/এমএএ/
টাইমলাইন: বরিশাল ও খুলনা সিটি নির্বাচন
১২ জুন ২০২৩, ১৫:৫১
লাঠি হাতে বরিশাল নগরীতে ঢুকছেন পীরের অনুসারীরা
সম্পর্কিত
খসে পড়ছে পলেস্তারা, তার ভেতরে নাগরিক সেবা
মায়ের নামে পার্ক করে ১০ কোটি টাকা অপচয় মেয়রের, ফেরত দেবে কে
ভেঙে পড়েছে নাগরিক সেবা, ভোগান্তি নগরবাসীর
সর্বশেষ খবর
বায়ুদূষণে ঢাকার অবস্থান তৃতীয়, শীর্ষে মালয়েশিয়ার কুচিং
বায়ুদূষণে ঢাকার অবস্থান তৃতীয়, শীর্ষে মালয়েশিয়ার কুচিং
যখন ময়লা হাতও শরীরের জন্য ভালো
যখন ময়লা হাতও শরীরের জন্য ভালো
রাজশাহীতে ১৮ বছরের আগেই ৬৭ শতাংশ মেয়ের বিয়ে, বেড়েছে বিচ্ছেদও, কারণ কী
রাজশাহীতে ১৮ বছরের আগেই ৬৭ শতাংশ মেয়ের বিয়ে, বেড়েছে বিচ্ছেদও, কারণ কী
নীল জল, নির্জন চর আর অপার সৌন্দর্যে ভরা নিদ্রার চর
নীল জল, নির্জন চর আর অপার সৌন্দর্যে ভরা নিদ্রার চর
সর্বাধিক পঠিত
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
কার্গো থেকে সরানো হলো বিমানের সেই কর্মকর্তা লোটাসকে
কার্গো থেকে সরানো হলো বিমানের সেই কর্মকর্তা লোটাসকে
পরীমণির বায়োপিকে কাজ করতে চান দীঘি
পরীমণির বায়োপিকে কাজ করতে চান দীঘি