ইসলামী আন্দোলনের নেতা বললেন, ‘আমরা কেন্দ্রের সিদ্ধান্তের অপেক্ষায়’

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
১২ জুন ২০২৩, ১৮:৫১আপডেট : ১২ জুন ২০২৩, ১৮:৫১

বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলন মনোনীত মেয়র প্রার্থী মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীমের ওপর হামলার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন দলটির নেতাকর্মীরা। সোমবার (১২ জুন) বিকালে শহরের কান্দিপাড়া থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। সেটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাবের সামনে এসে প্রতিবাদ সমাবেশ করে।

সেখানে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলনের জেলা শাখার সভাপতি মাওলানা আবুল কালাম আজাদ ও সাধারণ সম্পাদক মাওলানা গাজী নিয়ামুলসহ নেতাকর্মীরা।

গাজী নিয়ামুল দাবি করেন, ‘আওয়ামী লীগ সরকার আগে সব নির্বাচনে রাতের বেলা ভোট করে নির্বাচিত হয়েছে। আমরা মনে করেছিলাম, শেষ সময়ে তারা ভালো পরিচয় দেবে। কিন্তু তারা আমাদের মেয়র প্রার্থী ফয়জুল করীমের ওপর সন্ত্রাসী হামলা করেছে। এটা মানুষের কাজ হতে পারে না। আমরা অপেক্ষায় আছি কেন্দ্রীয় সিদ্ধান্তের। যেকোনও সিদ্ধান্ত এলে তা যেকোনও মূল্যে বাস্তবায়ন করা হবে।’

জেলা শাখার সভাপতি মাওলানা আবুল কালাম আজাদ বলেন, ‘শায়খে চরমোনাই সাহেব বলেছিলেন এই নির্বাচন পরীক্ষামূলক হচ্ছে। যদি এখানে নিরপেক্ষ নির্বাচন দিতে ব্যর্থ হয় তাহলে সেটি বরিশালে সীমাবদ্ধ থাকবে না। সারা দেশে ছড়িয়ে পড়বে। আজকে আওয়ামী লীগের পায়ের নিচে মাটি নেই। সে জন্য তারা জনগণের রায় মেনে না নিয়ে পেশি শক্তি দিয়ে প্রার্থীর ওপর সন্ত্রাসী হামলা করেছে। আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাই। নির্বাচনের ফলাফল নিয়ে ছিনিমিনি খেলা হলে বাংলাদেশের মানুষ তা মেনে নেবে না। আগামী ১২ ঘণ্টার মধ্যে হামলাকারীদের গ্রেফতারের দাবি জানাই।’

সভায় ইসলামী আন্দোলন ব্রাহ্মণবাড়িয়া শাখার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

/এফআর/
টাইমলাইন: বরিশাল ও খুলনা সিটি নির্বাচন
১২ জুন ২০২৩, ১৮:৫১
ইসলামী আন্দোলনের নেতা বললেন, ‘আমরা কেন্দ্রের সিদ্ধান্তের অপেক্ষায়’
সম্পর্কিত
জ্বালানি সংকট ও মূল্যস্ফীতির প্রতিবাদে আজ ইসলামী আন্দোলনের বিক্ষোভ
বিএনপি অনেক আশার বাণী শুনিয়েছিল, বাস্তবায়নের লক্ষণ নেই: চরমোনাই পীর
‘বিএনপির দলীয় লোকদের সুবিধা দেওয়ার জন্যই সিটি নির্বাচন আয়োজনে গড়িমসি’ 
সর্বশেষ খবর
বায়ুদূষণে ঢাকার অবস্থান তৃতীয়, শীর্ষে মালয়েশিয়ার কুচিং
বায়ুদূষণে ঢাকার অবস্থান তৃতীয়, শীর্ষে মালয়েশিয়ার কুচিং
যখন ময়লা হাতও শরীরের জন্য ভালো
যখন ময়লা হাতও শরীরের জন্য ভালো
রাজশাহীতে ১৮ বছরের আগেই ৬৭ শতাংশ মেয়ের বিয়ে, বেড়েছে বিচ্ছেদও, কারণ কী
রাজশাহীতে ১৮ বছরের আগেই ৬৭ শতাংশ মেয়ের বিয়ে, বেড়েছে বিচ্ছেদও, কারণ কী
নীল জল, নির্জন চর আর অপার সৌন্দর্যে ভরা নিদ্রার চর
নীল জল, নির্জন চর আর অপার সৌন্দর্যে ভরা নিদ্রার চর
সর্বাধিক পঠিত
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
কার্গো থেকে সরানো হলো বিমানের সেই কর্মকর্তা লোটাসকে
কার্গো থেকে সরানো হলো বিমানের সেই কর্মকর্তা লোটাসকে
পরীমণির বায়োপিকে কাজ করতে চান দীঘি
পরীমণির বায়োপিকে কাজ করতে চান দীঘি