খুলনা সিটি নির্বাচনে কোনও সহিংসতার খবর আসেনি: যুগ্ম সচিব

খুলনা প্রতিনিধি
১২ জুন ২০২৩, ১৬:১৯আপডেট : ১২ জুন ২০২৩, ২০:০৬

নির্বাচন কমিশনের যুগ্ম সচিব মনিরুজ্জামান তালুকদার বলেছেন, ‘খুলনা সিটি করপোরেশনের যতগুলো কেন্দ্রে ঘুরেছি, সবগুলোতেই সুষ্ঠু ও সুন্দরভাবে ভোটগ্রহণ হচ্ছে। প্রথম ৩/৪ ঘণ্টায় এক-তৃতীয়াংশ ভোট পড়েছে। এ কারণে ধরে নিতে পারি সুষ্ঠু ও সুন্দরভাবে ভোট হচ্ছে। অন্যকোনও সমস্যা হচ্ছে না। এখন পর্যন্ত কোনও নেতিবাচক বা সহিংসতার সংবাদ আমাদের কাছে আসেনি।’

সোমবার (১২ জুন) দুপুরে খুলনা নগরীর ১৭ নম্বর ওয়ার্ডের কলেজিয়েট স্কুল কেন্দ্র পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।

ইসির যুগ্ম সচিব বলেন, ‘অনেক জায়গায় মেশিনে ভোট দিতে কিছুটা দেরি হলে সেটি অনাকাঙ্ক্ষিত না। আশা করছি, নির্ধারিত সময়ে যারা কেন্দ্রে এসেছেন সুষ্ঠুভাবে ভোট দিয়ে যাবেন।’

তিনি বলেন, ‘এ নির্বাচনে কোনও সহিংসতার খবর নেই। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সবাই সজাগ রয়েছে। ভোটকেন্দ্রের নিরাপত্তার দায়িত্বে পুলিশ-আনসার রয়েছে। এর বাইরে র‍্যাব, বিজিবি আছে, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রয়েছেন। সব ধরনের প্রস্তুতি আমাদের রয়েছে।’

/এফআর/
টাইমলাইন: বরিশাল ও খুলনা সিটি নির্বাচন
১২ জুন ২০২৩, ১৬:১৯
খুলনা সিটি নির্বাচনে কোনও সহিংসতার খবর আসেনি: যুগ্ম সচিব
সম্পর্কিত
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল চলতি সপ্তাহেই
এক উপজেলার সব ইউপির ভোট একসঙ্গে হবে: ইসি সচিব
উপজেলা নির্বাচনে পোস্টার-মিছিল নিষিদ্ধ, বিধিমালায় আরও যা আছে
সর্বশেষ খবর
বায়ুদূষণে ঢাকার অবস্থান তৃতীয়, শীর্ষে মালয়েশিয়ার কুচিং
বায়ুদূষণে ঢাকার অবস্থান তৃতীয়, শীর্ষে মালয়েশিয়ার কুচিং
যখন ময়লা হাতও শরীরের জন্য ভালো
যখন ময়লা হাতও শরীরের জন্য ভালো
রাজশাহীতে ১৮ বছরের আগেই ৬৭ শতাংশ মেয়ের বিয়ে, বেড়েছে বিচ্ছেদও, কারণ কী
রাজশাহীতে ১৮ বছরের আগেই ৬৭ শতাংশ মেয়ের বিয়ে, বেড়েছে বিচ্ছেদও, কারণ কী
নীল জল, নির্জন চর আর অপার সৌন্দর্যে ভরা নিদ্রার চর
নীল জল, নির্জন চর আর অপার সৌন্দর্যে ভরা নিদ্রার চর
সর্বাধিক পঠিত
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
কার্গো থেকে সরানো হলো বিমানের সেই কর্মকর্তা লোটাসকে
কার্গো থেকে সরানো হলো বিমানের সেই কর্মকর্তা লোটাসকে
পরীমণির বায়োপিকে কাজ করতে চান দীঘি
পরীমণির বায়োপিকে কাজ করতে চান দীঘি