‘ফয়জুল করীমের ওপর হামলায় আ.লীগের কেউ জড়িত নয়’

বরিশাল প্রতিনিধি
১২ জুন ২০২৩, ১৭:৫৪আপডেট : ১২ জুন ২০২৩, ১৯:২৩

বরিশালে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মুফতি ফয়জুল করীমের ওপর হামলা ও রক্তাক্ত করার ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন ওই সিটিতে আওয়ামী লীগের মেয়র প্রার্থীর নির্বাচনি প্রধান সমন্বয়ক আফজালুল করিম। তিনি বলেছেন, ‘এ ঘটনার সঙ্গে আওয়ামী লীগ ও খোকন সেরনিয়াবাতের (নৌকার প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহ) নির্বাচন সংশ্লিষ্ট কেউ জড়িত নয়। এটি একটি পরিকল্পিত ও বহিরাগতের সংঘটিত কাজ।’

সোমবার (১২ জুন) বিকালে বরিশাল সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ শেষ হওয়া মাত্রই নগরীর সার্কিট হাউজ সংলগ্ন আওয়ামী লীগ প্রার্থীর প্রধান নির্বাচনি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আফজালুল করিম এ সময় আবুল খায়ের আব্দুল্লাহর পক্ষে সাংবাদিকদের ধন্যবাদ জানান। তিনি বলেন, ‘সবার চেষ্টায় একটি সুষ্ঠু সুন্দর নির্বাচন সম্পন্ন হলো।’

ফয়জুল করিমের অভিযোগের জবাবে তিনি বলেন, ‘আমি প্রধান নির্বাচনি এজেন্ট হিসেবে কয়েকটি কেন্দ্র পরিদর্শন করি। সেখানে জানতে পারি, নগরীর সীমান্ত এলাকা গড়িয়ারপার, বরিশাল বিশ্ববিদ্যালয়, চরকাউয়া ও কালিজিরা পয়েন্টে একটি বিশেষ গোষ্ঠীর হাজার হাজার অনুসারী অপেক্ষা করছে। এটা আমি নির্বাচন কমিশনকেও জানিয়েছি।’

এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন, নির্বাচনের মিডিয়া সমন্বয়ক লস্কর নুরুল হক, মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হক খান মামুন প্রমুখ।

এর আগে দুপুরে ছাবেরা খাতুন কেন্দ্রে হাতপাখার প্রার্থী মুফতি ফয়জুল করীমের ওপর হামলার ঘটনা ঘটে। স্থানীয় সূত্র জানায়, হাতপাখার মেয়র প্রার্থী দুপুরে নগরীর চৌমাথা এলাকার ছাবেরা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্র পরিদর্শনে যান। এ সময় ভোটারদের কাছে নৌকায় ভোট চাইছিলেন নৌকার কর্মীরা। হাতপাখার কর্মীরা তাতে বাধা দেন। এ নিয়ে বাগবিতণ্ডার একপর্যায়ে কে বা কারা ইট নিক্ষেপ করে। এতে ফয়জুল করীমের ঠোঁট ফেটে রক্ত বের হয়।

/এফআর/এমওএফ/
টাইমলাইন: বরিশাল ও খুলনা সিটি নির্বাচন
১২ জুন ২০২৩, ১৭:৫৪
‘ফয়জুল করীমের ওপর হামলায় আ.লীগের কেউ জড়িত নয়’
সম্পর্কিত
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
সন্ত্রাসবিরোধী আইনে গ্রেফতারকনসার্টে শেখ হাসিনার পক্ষে স্লোগান, পার্টি সেন্টারের মালিক গ্রেফতার
আওয়ামী লীগ ক্লোজড চ্যাপ্টার, পতন হয়েছে বাংলাদেশে আর দাফন ভারতে: সারজিস
সর্বশেষ খবর
বায়ুদূষণে ঢাকার অবস্থান তৃতীয়, শীর্ষে মালয়েশিয়ার কুচিং
বায়ুদূষণে ঢাকার অবস্থান তৃতীয়, শীর্ষে মালয়েশিয়ার কুচিং
যখন ময়লা হাতও শরীরের জন্য ভালো
যখন ময়লা হাতও শরীরের জন্য ভালো
রাজশাহীতে ১৮ বছরের আগেই ৬৭ শতাংশ মেয়ের বিয়ে, বেড়েছে বিচ্ছেদও, কারণ কী
রাজশাহীতে ১৮ বছরের আগেই ৬৭ শতাংশ মেয়ের বিয়ে, বেড়েছে বিচ্ছেদও, কারণ কী
নীল জল, নির্জন চর আর অপার সৌন্দর্যে ভরা নিদ্রার চর
নীল জল, নির্জন চর আর অপার সৌন্দর্যে ভরা নিদ্রার চর
সর্বাধিক পঠিত
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
কার্গো থেকে সরানো হলো বিমানের সেই কর্মকর্তা লোটাসকে
কার্গো থেকে সরানো হলো বিমানের সেই কর্মকর্তা লোটাসকে
পরীমণির বায়োপিকে কাজ করতে চান দীঘি
পরীমণির বায়োপিকে কাজ করতে চান দীঘি