সিলেট ও রাজশাহীতে নির্বাচন না করার ঘোষণা ইসলামী আন্দোলনের

বরিশাল প্রতিনিধি
১২ জুন ২০২৩, ১৯:৪০আপডেট : ১২ জুন ২০২৩, ১৯:৪০

বরিশাল ও খুলনা সিটি নির্বাচনের ভোটের ফল প্রত্যাখ্যানের পর আগামী ২১ জুন সিলেট ও রাজশাহী সিটি নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

সোমবার (১২ জুন) সন্ধ্যায় নগরীর চাঁদমারীতে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন দলটির আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম। এ সময় দলের বরিশাল সিটি মেয়র প্রার্থী মুফতি ফয়জুল করীম সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

মেয়র প্রার্থী মুফতি ফয়জুল করীম বলেন, ‘বরিশাল ও খুলনা সিটি নির্বাচনের ভোটের ফল প্রত্যাখ্যান করছি আমরা। সেইসঙ্গে ২১ জুন সিলেট ও রাজশাহী সিটি নির্বাচনের ভোট বর্জন করছি। এ ছাড়া বরিশালে ভোট চলাকালে প্রার্থীসহ নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে আগামী শুক্রবার দেশের জেলা ও মহানগরে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছি আমরা।’

তিনি বলেন, ‘রিটার্নিং অফিসারের কাছে গিয়ে অনেক সেন্টারের অভিযোগ দিলাম। সাজানো নির্বাচন। কোনও সমাধান না পেয়ে আমরা দলগতভাবে নির্বাচন থেকে সরে এসেছি। একইসঙ্গে আমরা এই নির্বাচন কমিশনের পদত্যাগ দাবি করছি।’

/এএম/এফআর/
টাইমলাইন: বরিশাল ও খুলনা সিটি নির্বাচন
১২ জুন ২০২৩, ১৯:৪০
সিলেট ও রাজশাহীতে নির্বাচন না করার ঘোষণা ইসলামী আন্দোলনের
সম্পর্কিত
খসে পড়ছে পলেস্তারা, তার ভেতরে নাগরিক সেবা
মায়ের নামে পার্ক করে ১০ কোটি টাকা অপচয় মেয়রের, ফেরত দেবে কে
ভেঙে পড়েছে নাগরিক সেবা, ভোগান্তি নগরবাসীর
সর্বশেষ খবর
বায়ুদূষণে ঢাকার অবস্থান তৃতীয়, শীর্ষে মালয়েশিয়ার কুচিং
বায়ুদূষণে ঢাকার অবস্থান তৃতীয়, শীর্ষে মালয়েশিয়ার কুচিং
যখন ময়লা হাতও শরীরের জন্য ভালো
যখন ময়লা হাতও শরীরের জন্য ভালো
রাজশাহীতে ১৮ বছরের আগেই ৬৭ শতাংশ মেয়ের বিয়ে, বেড়েছে বিচ্ছেদও, কারণ কী
রাজশাহীতে ১৮ বছরের আগেই ৬৭ শতাংশ মেয়ের বিয়ে, বেড়েছে বিচ্ছেদও, কারণ কী
নীল জল, নির্জন চর আর অপার সৌন্দর্যে ভরা নিদ্রার চর
নীল জল, নির্জন চর আর অপার সৌন্দর্যে ভরা নিদ্রার চর
সর্বাধিক পঠিত
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
কার্গো থেকে সরানো হলো বিমানের সেই কর্মকর্তা লোটাসকে
কার্গো থেকে সরানো হলো বিমানের সেই কর্মকর্তা লোটাসকে
পরীমণির বায়োপিকে কাজ করতে চান দীঘি
পরীমণির বায়োপিকে কাজ করতে চান দীঘি