হাতপাখায় ভোট দিলে নৌকা দেখাচ্ছে, অভিযোগ আউয়ালের

খুলনা প্রতিনিধি
১২ জুন ২০২৩, ১০:৫২আপডেট : ১২ জুন ২০২৩, ২০:০৯

খুলনা সিটি করপোরেশন নির্বাচনে নিজের ভোটপ্রদান শেষে ইসলামী আন্দোলন বাংলাদেশের মেয়র প্রার্থী হাফেজ মাওলানা আব্দুল আউয়াল অভিযোগ করেছেন, ইভিএমে সমস্যা হচ্ছে। হাতপাখা মার্কায় ভোট দিলে নৌকা দেখাচ্ছে।

তিনি বলেন, ‘১২ নম্বর ওয়ার্ডের একটি কেন্দ্রে হাতপাখায় ভোট দিলে ইভিএম মেশিন সেখানে নৌকা দেখাচ্ছে। এটা বড় সমস্যা।’

সোমবার (১২ জুন) ২৬ নম্বর ওয়ার্ড পশ্চিম বানিয়া খামার দারুল কোরআন হাফিজিয়া মাদ্রাসায় সকাল ১০টায় ভোট প্রদান শেষে সাংবাদিকদের কাছে প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন।

হাতপাখার মেয়র প্রার্থীর অভিযোগ অস্বীকার করেছেন ১২ নম্বর ওয়ার্ডের স্যাটেলাইট টাউন মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং অফিসার আনারুল কবির।

তিনি বলেন, ‘এক ভোটার হাতপাখায় ভোট দিলে নৌকায় যায় এমন অভিযোগ করেছেন। তার এই অভিযোগের কোনো সত্যতা মেলেনি। হয়ত তিনি বিশৃঙ্খলা তৈরি করার জন্য এমন অভিযোগ তুলেছেন।’

খুলনায় ভোটার সংখ্যা ৫ লাখ ৩৫ হাজার ৫২৯ জন। এর মধ্যে পুরুষ ২ লাখ ৬৮ হাজার ৮৩৩ জন এবং নারী ২ লাখ ৬৬ হাজার ৬৯৬ জন।

এই সিটিতে মেয়র পদে আরও প্রতিদ্বন্দ্বিতা করছেন- আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের তালুকদার আব্দুল খালেক, জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের শফিকুল ইসলাম, জাকের পার্টির গোলাপফুল প্রতীকের এসএম সাব্বির হোসেন এবং স্বতন্ত্র প্রার্থী দেয়ালঘড়ি প্রতীকের এসএম শফিকুর রহমান মুশফিক। 

এ ছাড়া ৩১টি সাধারণ ওয়ার্ডে ১৩৬ জন ও ১০টি সংরক্ষিত ওয়ার্ডে ৩৯ জন কাউন্সিলর প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। যার মধ্যে নগরীর ১৩ ও ২৪ নম্বর ওয়ার্ডে দুই জন কাউন্সিলর বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

রিটার্নিং কর্মকর্তার দেওয়া তথ্যমতে, খুলনার প্রতিটি ভোটকক্ষে একটি ও কেন্দ্রের সুবিধাজনক স্থানে দুটি সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। ভোটকেন্দ্রগুলো মোট ২ হাজার ৩১০টি ক্যামেরার আওতায় রয়েছে।

/আরআর/
টাইমলাইন: বরিশাল ও খুলনা সিটি নির্বাচন
১২ জুন ২০২৩, ১০:৫২
হাতপাখায় ভোট দিলে নৌকা দেখাচ্ছে, অভিযোগ আউয়ালের
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভিডিওর পর সামনে এলো জামায়াত এমপির দ্বিতীয় বিয়ের কাবিননামা
ভিডিওর পর সামনে এলো জামায়াত এমপির দ্বিতীয় বিয়ের কাবিননামা
ইরান যুদ্ধে বিপুল ব্যয়: অতিরিক্ত অর্থায়নের পক্ষে তোপের মুখে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
ইরান যুদ্ধে বিপুল ব্যয়: অতিরিক্ত অর্থায়নের পক্ষে তোপের মুখে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
অ্যাপে অনুমতি দিচ্ছেন? ঝুঁকিতে পড়তে পারে ব্যক্তিগত তথ্য
অ্যাপে অনুমতি দিচ্ছেন? ঝুঁকিতে পড়তে পারে ব্যক্তিগত তথ্য
ব্রাহ্মণবাড়িয়ায় খাবারের সন্ধানে লোকালয়ে বানরের দল
ব্রাহ্মণবাড়িয়ায় খাবারের সন্ধানে লোকালয়ে বানরের দল
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি