জাফর ইকবালের ওপর হামলাকারীর মামা নিজেকে আ. লীগ নেতা পরিচয় দিতেন

তুহিনুল হক তুহিন, সিলেট
০৪ মার্চ ২০১৮, ১১:২৮আপডেট : ০৪ মার্চ ২০১৮, ১২:৩১

ফজলুর রহমানের সঙ্গে জেলা আ. লীগের সাধারণ সম্পাদক এনামুল কবির ইমন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষক ও বিশিষ্ট লেখক অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালের ওপর হামলাকারী ফয়জুর রহমান ফয়জুলের বাড়িতে অভিযান চালানোর সময় পুলিশ তার মামা ফজলুর রহমানকে আটক করে। তিনি সুনামগঞ্জ কৃষক লীগের যুগ্ম আহ্বায়ক বলে জানা গেছে। আর স্থানীয়দের কাছে তিনি নিজেকে আওয়ামী লীগ নেতা হিসেবে পরিচয় দিতেন। তবে স্থানীয় আওয়ামী লীগ নেতারা জানিয়েছেন, ফজলুর তাদের দলের কেউ না।

অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালের ওপর হামলাকারী ফয়জুলের টুকেরবাজার শেখপাড়ার বাড়িতে শনিবার (৩ মার্চ) রাতে অভিযান চালায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এ সময় তারা ফয়জুলের মামা ফজলুর রহমানকে আটক করে নিয়ে যায়। আর ফয়জুলের বাড়ি থেকে বইপত্র ও সিডি নিয়ে যায় আইনশৃঙ্খলা বাহিনী।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ফজলুর রহমান শেখপাড়ার ওই এলাকায় বাড়ি করে চার বছর ধরে আছেন। তার বাড়ি সুনামগঞ্জের জগন্নাথপুরে।

সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এনামুল কবির ইমনের আস্থাভাজন হিসেবে পরিচিত তিনি। দুজনকেই একইসঙ্গে মিছিল-মিটিং ও সভা করতেও দেখা গেছে।

 ফজলুর, (লাল দাগ চিহ্নিত)

সুনামগঞ্জের কয়েকজন আওয়ামী লীগ নেতা জানান, ফজলুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইমন গ্রুপের একজন সক্রিয় নেতা। এককথায় তার ডান হাত। ইমন গ্রুপের দেখাভাল করেন ফজলুর। সিলেট ও সুনামগঞ্জের দুই জায়গাতে তিনি বসবাস করেন। ফজলুর সিলেট সদর উপজেলার কুমারগাঁওয়ের শেখপাড়া এলাকায় তার বোনজামাই হাফিজ আতিকুর রহমানকে ওই এলাকায় জায়গা কিনে বাড়ি তৈরি করতে সহযোগিতা করেন। 

এ বিষয়ে জানতে এনামুল কবির ইমনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার ফোন বন্ধ পাওয়া গেছে।

কৃষক লীগের সুনামগঞ্জ জেলা সদস্য সচিব বিন্দু তালকুদারের সঙ্গে যোগাযোগ করে তাকেও পাওয়া যায়নি।

ফয়জুরের বিষয়ে জানতে যোগাযোগ করা হয় সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ মতিউর রহমানের সঙ্গে। তিনি বলেন, ‘এ বিষয়ে আমি কিছু জানি না।’

আওয়ামী লীগের মিছিলে ফজলুর, লাল দাগ চিহ্নিত এ বিষয়ে সিলেট মহানগর পুলিশের জালালাবাদ থানার (ওসি) শফিকুল ইসলাম জানান, জাফর ইকবালের ওপর হামলাকারী ফয়জুলের মামা ফজলুরকে পুলিশ শেখপাড়া এলাকা থেকে আটক করে থানায় নিয়ে আসে। তার কাছ থেকে কিছু তথ্য পুলিশ পেয়েছে। সেগুলো বিভিন্নভাবে খতিয়ে দেখা হচ্ছে। 

তিনি আরও জানান, এলাকাবাসী পুলিশকে জানিয়েছেন ফজলুর রহমান সুনামগঞ্জের জগন্নাথপুরের বাসিন্দা। তিনি স্থানীয়দের কাছে আওয়ামী লীগ নেতা হিসেবে পরিচয় দিতেন। ফজলু এখনও পুলিশের হেফাজতে রয়েছে। 

হামলার ঘটনায় মামলা হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘থানায় কেউ কোনও অভিযোগ দেয়নি।’

 

আরও পড়ুন:

জাফর ইকবালও কি জঙ্গি হামলার শিকার?

জাফর ইকবালকে সিএমএইচ-এ ভর্তি

ওটিতে ড. জাফর ইকবাল

‘ড. জাফর ইকবাল শঙ্কামুক্ত’

জাফর ইকবালের চিকিৎসায় বোর্ড গঠন

শাবিতে ড. জাফর ইকবালের মাথায় ছুরিকাঘাত

জাফর ইকবালকে দেখতে শিক্ষামন্ত্রী হাসপাতালে

জাফর ইকবালের ওপর হামলাকারীকে র‌্যাবে হস্তান্তর

জাফর ইকবালের পেছনেই দাঁড়িয়েছিল হামলাকারী যুবক

হামলাকারীকে জিজ্ঞাসাবাদ করতে সিলেট যাচ্ছে সিটিটিসি

অস্থিতিশীলতার ইঙ্গিত বলছে আ. লীগ, বিএনপি’র দাবি চক্রান্ত

জাফর ইকবালের ওপর হামলার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ

জাফর ইকবালের ওপর হামলাকারীদের গ্রেফতারে প্রধানমন্ত্রীর নির্দেশ

জাফর ইকবালকে হত্যার টার্গেটে রাখা হয়েছিল সবসময়: গণজাগরণ মঞ্চ

‘নিরাপত্তার মধ্যে তাৎক্ষণিক সুযোগ পেয়ে জাফর ইকবালের ওপর হামলা করা হয়’

হামলাকারীর বাড়িতে অভিযান শেষ: মামা আটক, বইপত্র-ল্যাপটপ-সিডি জব্দ

প্রত্যক্ষদর্শীর বর্ণনায় জাফর ইকবালের ওপর হামলা

ফয়জুলের পরিবার দিরাই থেকে সিলেটে আসে ১৫ বছর আগে

‘জাফর ইকবাল ইসলামের শত্রু, তাই তাকে মেরেছি’

মুক্তমনা মানুষদের রাষ্ট্রীয় সুরক্ষার দাবি ঢাবির বর্তমান ও সাবেক ভিসির

‘হামলাকারী ফয়জুল মিশতো না কারও সঙ্গে’

জাফর ইকবাল সিএমএইচে, হামলাকারী র‌্যাব হেফাজতে

 

 

/বিএল/এসটি/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের