ইরান যুদ্ধ ও হরমুজ সংকট নিয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করলেন সাবেক সিআইএ প্রধান

আন্তর্জাতিক ডেস্ক
০৩ এপ্রিল ২০২৬, ১৬:০২আপডেট : ০৩ এপ্রিল ২০২৬, ১৬:৪০

ইরানের সঙ্গে চলমান সংঘাত ও হরমুজ প্রণালিতে সৃষ্ট অচলাবস্থা নিয়ে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের সতর্ক করেছেন মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ'র সাবেক পরিচালক বিল বার্নস। তার মতে, হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল স্বাভাবিক রাখার দায়িত্ব ইউরোপীয় মিত্র বা উপসাগরীয় আরব দেশগুলোর ওপর চাপিয়ে দিয়ে যুক্তরাষ্ট্র নিজেকে সরিয়ে নিতে পারে।

ফরেন অ্যাফেয়ার্স ম্যাগাজিনের এক পডকাস্টে সাবেক এই গোয়েন্দা প্রধান বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের প্রধান তেল টার্মিনাল খার্গ দ্বীপ বা হরমুজ প্রণালি সংলগ্ন এলাকা দখলে নিতে স্থল অভিযান চালাতে পারেন, তবে এর প্রতিটি পদক্ষেপেই চরম ঝুঁকি রয়েছে।

সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কলিন পাওয়েলের ২০০৩ সালের ইরাক যুদ্ধ-পূর্ববর্তী বিখ্যাত ‘পটারি বার্ন রুল’ (আমরা ভেঙেছি, তাই মালিকানা আমাদের)-এর প্রসঙ্গ টেনে বার্নস বলেন, এবার পরিস্থিতি উল্টো হতে পারে। তার ভাষায়, এবার নীতিটি হতে পারে এমন, ‘আমরা ভেঙেছি, এখন দায়ভার তোমাদের’। অর্থাৎ হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল স্বাভাবিক রাখার দায়িত্ব ইউরোপীয় মিত্র বা উপসাগরীয় আরব দেশগুলোর ওপর চাপিয়ে দিয়ে যুক্তরাষ্ট্র নিজেকে সরিয়ে নিতে পারে।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েল মিলে ইরানের বিরুদ্ধে যে যুদ্ধ শুরু করেছে, তাকে ‘পছন্দমাফিক যুদ্ধ’ বলে অভিহিত করেছেন বার্নস। তিনি মনে করেন, এই যুদ্ধ ইরানের কট্টরপন্থিদের আরও শক্তিশালী করে তুলতে পারে। ওবামা শাসনামলে ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তির আগে তেহরানের সঙ্গে গোপন আলোচনায় অংশ নেওয়া এই অভিজ্ঞ কূটনীতিক বলেন, ইরান সরকার অর্থনীতি ব্যবস্থাপনার মতো অনেক বিষয়ে অদক্ষ হতে পারে, কিন্তু তারা নিজেদের টিকিয়ে রাখতে এবং অভ্যন্তরীণ দমন-পীড়ন চালাতে পারদর্শী। এমনকি শীর্ষ নেতৃত্বকে সরিয়ে দিলেও তারা টিকে থাকার ক্ষমতা রাখে।

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিসহ শীর্ষ নেতাদের নিহতের ঘটনায় দেশটিতে ‘শাসনব্যবস্থা পরিবর্তন’ হয়েছে বলে ডোনাল্ড ট্রাম্প যে দাবি করেছেন, তার সঙ্গে একমত নন বিল বার্নস। তিনি বলেন, কিছু দিক থেকে এই শাসনব্যবস্থা দুর্বল হয়েছে ঠিকই, কিন্তু এটি এখন আরও বেশি উগ্র, কট্টর ও রক্ষণশীল হয়ে উঠেছে। ইরানি নেতাদের কাছে টিকে থাকাই হলো বিজয়।

বিল বার্নস আরও বলেন, আমি দীর্ঘদিন ধরেই বিশ্বাস করি যে এই শাসনব্যবস্থা পতনের দিকেই যাচ্ছে। কিন্তু আমার আশঙ্কা হচ্ছে, এই যুদ্ধের মাধ্যমে আমরা সেই পতনের মুহূর্তকে ত্বরান্বিত করার বদলে উল্টো কিছুটা ধীর করে দিয়েছি

সূত্র: এপি

/এএ/এমওএফ/
টাইমলাইন: ইরানে ইসরায়েলের হামলা
সম্পর্কিত
জেনেরিক ওষুধে ২০০ শতাংশ মার্কিন শুল্ক, ভারতের জন্য বড় আঘাত
ড. খলিলুর রহমানের সঙ্গে মার্কো রুবিওর সাক্ষাৎ
পাসপোর্ট সূচকে ৩ ধাপ এগিয়ে উত্তর কোরিয়ার সঙ্গে বাংলাদেশ
সর্বশেষ খবর
জেনেরিক ওষুধে ২০০ শতাংশ মার্কিন শুল্ক, ভারতের জন্য বড় আঘাত
জেনেরিক ওষুধে ২০০ শতাংশ মার্কিন শুল্ক, ভারতের জন্য বড় আঘাত
জামায়াত এমপি গাজী নজরুল বহিষ্কার 
জামায়াত এমপি গাজী নজরুল বহিষ্কার 
প্লাস্টিক সার্জারির পর নতুন লুকে ভিনিসিয়ুসকে চেনাই যাচ্ছে না!
প্লাস্টিক সার্জারির পর নতুন লুকে ভিনিসিয়ুসকে চেনাই যাচ্ছে না!
তীব্র ব্যায়াম কি কর্টিসলের মাত্রা বাড়ায়
তীব্র ব্যায়াম কি কর্টিসলের মাত্রা বাড়ায়
সর্বাধিক পঠিত
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু