সাইপ্রাসে যুদ্ধজাহাজ পাঠাচ্ছে ফ্রান্স

আন্তর্জাতিক ডেস্ক
০৩ মার্চ ২০২৬, ১৬:০১আপডেট : ০৩ মার্চ ২০২৬, ১৬:০১

সাইপ্রাসের ব্রিটিশ সামরিক ঘাঁটিতে ড্রোন হামলার পর দেশটির ড্রোন-বিরোধী প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করতে একটি যুদ্ধজাহাজ পাঠাচ্ছে ফ্রান্স। সাইপ্রাস সরকারের কর্মকর্তাদের বরাতে মঙ্গলবার এই তথ্য জানা গেছে।

পূর্ব ভূমধ্যসাগরীয় এই দ্বীপ রাষ্ট্রটিতে অবস্থিত ব্রিটিশ সামরিক ঘাঁটি আরএএফ আক্রোতিরিতে একটি রাশেদ ড্রোন আঘাত হানার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়। ফ্রান্স যুদ্ধজাহাজের পাশাপাশি দেশটিতে অতিরিক্ত স্থলভিত্তিক ড্রোন-বিরোধী এবং ক্ষেপণাস্ত্র-বিরোধী ব্যবস্থাও পাঠাবে বলে কর্মকর্তারা নিশ্চিত করেছেন।

এদিকে, নাম প্রকাশ না করার শর্তে তিন কর্মকর্তা জানিয়েছেন যে, একটি যুদ্ধজাহাজ পাঠানোর অনুরোধে ইতিবাচক সাড়া দিয়েছে জার্মানিও। প্রয়োজনীয় এসব সরঞ্জাম ও সামরিক সহায়তা যত দ্রুত সম্ভব সাইপ্রাসে পৌঁছাবে বলে তারা জানিয়েছেন। তবে এ বিষয়ে ফরাসি সামরিক বাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনও মন্তব্য পাওয়া যায়নি।

সাইপ্রাস সরকারের দেওয়া তথ্য অনুযায়ী, সোমবার মধ্যরাতের কিছু সময় পর ব্রিটিশ ঘাঁটিতে ড্রোনটি আঘাত হানে। এতে একটি উড়োজাহাজ রাখার হ্যাঙ্গারের সামান্য ক্ষতি হয়েছে। এর আগে সোমবার দুপুরে ব্রিটিশ যুদ্ধবিমান আরও দুটি ড্রোনকে প্রতিহত করে।

বর্তমান পরিস্থিতিতে গ্রিস ইতোমধ্যে সাইপ্রাসে চারটি এফ-১৬ যুদ্ধবিমান পাঠিয়েছে। এ ছাড়া দেশটির অত্যাধুনিক দুটি ফ্রিগেটও (যুদ্ধজাহাজ) বর্তমানে সাইপ্রাসের পথে রয়েছে।

সূত্র: এপি

/এএ/
টাইমলাইন: ইরানে ইসরায়েলের হামলা
সম্পর্কিত
মানুষ ঠান্ডা করার ‘ফ্রিজ’ আনলো জাপান
হয়তো শিক্ষামন্ত্রী পদত্যাগপত্র লিখতে জানেন না: মহুয়া মৈত্রের কটাক্ষ
চান্দিপুরা ভাইরাসে রাজস্থানে শিশুর মৃত্যু, গুজরাটে শনাক্ত ১২
সর্বশেষ খবর
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
‘দুই দিন ধরে খাইনি, ভাত নিয়ে আসো’ বলার পর অসুস্থ যুবককে পিটিয়ে হত্যা
‘দুই দিন ধরে খাইনি, ভাত নিয়ে আসো’ বলার পর অসুস্থ যুবককে পিটিয়ে হত্যা
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু