ট্রাম্পকে সানচেজের জবাব

মার্কিন হুমকি উপেক্ষা, ইরান যুদ্ধের বিরুদ্ধে অনড় স্পেন

আন্তর্জাতিক ডেস্ক
০৪ মার্চ ২০২৬, ১৬:৪৪আপডেট : ০৪ মার্চ ২০২৬, ১৮:০২

ইরানের ওপর যুক্তরাষ্ট্রের চলমান হামলায় সহায়তা না করলে স্পেনের সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এই ‘অস্বাভাবিক’ হুমকির মুখেও নতি স্বীকার না করে যুদ্ধের বিরুদ্ধে নিজের অবস্থান পুনর্ব্যক্ত করেছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। মধ্যপ্রাচ্যের এই ক্রমবর্ধমান সংঘাতকে ‘কোটি কোটি মানুষের ভাগ্য নিয়ে রুশ রুলেট খেলা’র সঙ্গে তুলনা করেছেন তিনি। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এ খবর জানিয়েছে।

বুধবার এক ভাষণে সানচেজ বলেন, বর্তমান অস্থিতিশীল পরিস্থিতিতে তার সরকারের অবস্থান তিন শব্দের, ‘নো টু ওয়ার’ (যুদ্ধকে না)। গাজায় ইসরায়েলের অভিযানের কড়া সমালোচক হিসেবে পরিচিত এই নেতা সাফ জানিয়ে দেন, কারও প্রতিশোধের ভয়ে তার দেশ এমন কোনও কিছুর অংশীদার হবে না, যা বিশ্বের জন্য ক্ষতিকর এবং স্পেনের মূল্যবোধ ও স্বার্থের পরিপন্থি।

এর আগে মঙ্গলবার জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎসের সঙ্গে এক বৈঠকে ট্রাম্প স্পেনের সমালোচনা করে বলেছিলেন, ইরানে হামলা অব্যাহত রাখতে দক্ষিণ স্পেনের যৌথ সামরিক ঘাঁটিগুলো ব্যবহারের অনুমতি না দিয়ে দেশটি ‘ভয়াবহ’ আচরণ করেছে। এ সময় তিনি মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্টকে স্পেনের সঙ্গে সব ধরনের লেনদেন বন্ধের নির্দেশ দেন।

জবাবে সানচেজ বলেন, একটি অবৈধ কাজের উত্তর আরেকটি অবৈধ কাজ দিয়ে দেওয়া যায় না। এভাবেই মানবতার বড় বিপর্যয়গুলো শুরু হয়।

তিনি ২০০৩ সালের ইরাক আক্রমণের উদাহরণ টেনে সতর্ক করেন, সেই যুদ্ধ নিরাপত্তার বদলে বার্লিন দেয়ালের পতনের পর ইউরোপে সবচেয়ে বড় নিরাপত্তাহীনতা তৈরি করেছিল।

সানচেজ আরও বলেন, কিছু নেতা নিজেদের ব্যর্থতা ঢাকতে যুদ্ধের ধোঁয়াশা তৈরি করেন এবং এর মাধ্যমে নির্দিষ্ট কিছু মানুষের পকেট ভারী করেন। যখন বিশ্ব হাসপাতাল নির্মাণ বন্ধ করে ক্ষেপণাস্ত্র বানানো শুরু করে, তখন কেবল তারাই লাভবান হয়।

এদিকে ন্যাটো সদস্য দেশগুলোর প্রতিরক্ষা ব্যয় জিডিপির ৫ শতাংশে উন্নীত করার প্রস্তাব স্পেন গ্রহণ না করায় ক্ষোভ প্রকাশ করেন ট্রাম্প। তিনি বলেন, সবাই উৎসাহিত ছিল, কিন্তু স্পেন তা করেনি। এখন তারা বলছে আমরা তাদের ঘাঁটি ব্যবহার করতে পারবো না। কেউ আমাদের বাধা দিতে পারবে না, কিন্তু তারা বন্ধুসুলভ আচরণ করেনি।

তবে জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎস জানিয়েছেন, তিনি ট্রাম্পকে ব্যক্তিগতভাবে বলেছেন যে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও যুক্তরাষ্ট্রের মধ্যকার বাণিজ্য চুক্তি থেকে স্পেনকে বাদ দেওয়ার সুযোগ নেই। ইইউ কমিশনও স্পেনের পাশে দাঁড়িয়েছে। ইইউর গ্রিন ট্রানজিশন প্রধান তেরেসা রিবেরা বলেন, ইইউর বাণিজ্য নীতি ব্লক হিসেবে পরিচালিত হয়, কোনও একক দেশের ওপর প্রতিশোধমূলক ব্যবস্থা নেওয়া সম্ভব নয়।

/এএ/এমওএফ/
টাইমলাইন: ইরানে ইসরায়েলের হামলা
সম্পর্কিত
মানুষ ঠান্ডা করার ‘ফ্রিজ’ আনলো জাপান
হয়তো শিক্ষামন্ত্রী পদত্যাগপত্র লিখতে জানেন না: মহুয়া মৈত্রের কটাক্ষ
চান্দিপুরা ভাইরাসে রাজস্থানে শিশুর মৃত্যু, গুজরাটে শনাক্ত ১২
সর্বশেষ খবর
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
‘দুই দিন ধরে খাইনি, ভাত নিয়ে আসো’ বলার পর অসুস্থ যুবককে পিটিয়ে হত্যা
‘দুই দিন ধরে খাইনি, ভাত নিয়ে আসো’ বলার পর অসুস্থ যুবককে পিটিয়ে হত্যা
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু