হরমুজ খুলে দেওয়াকে স্বাগত জানালেন ম্যাক্রোঁ ও স্টারমার, চাইলেন স্থায়ী সমাধান

আন্তর্জাতিক ডেস্ক
১৭ এপ্রিল ২০২৬, ২০:৫৪আপডেট : ১৭ এপ্রিল ২০২৬, ২০:৫৪

পারস্য উপসাগরের গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার ঘোষণাকে স্বাগত জানিয়েছে ফ্রান্স ও যুক্তরাজ্য। তবে দেশ দুটির শীর্ষ নেতারা জোর দিয়ে বলেছেন, এই উন্মুক্ত অবস্থা কেবল সাময়িক নয়, বরং স্থায়ী হতে হবে।

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ এবং যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার জানিয়েছেন, আন্তর্জাতিক সমুদ্রসীমায় নিরাপত্তা নিশ্চিত করতে তারা একটি বহুজাতিক মিশন গঠনের পরিকল্পনা চালিয়ে যাবেন। এর অংশ হিসেবে আগামী সপ্তাহে লন্ডনে সামরিক পরিকল্পনাবিদদের একটি বৈঠক অনুষ্ঠিত হবে।

প্রায় ৫০টি দেশের প্রতিনিধিদের এক সমাবেশের পর ম্যাক্রোঁ বলেন, আমরা সব পক্ষের কাছে দাবি জানাচ্ছি যে, হরমুজ প্রণালি পূর্ণাঙ্গ, অবিলম্বে এবং কোনও শর্ত ছাড়াই উন্মুক্ত করে দিতে হবে।

অন্যদিকে কিয়ার স্টারমার বলেন, ইরান ও যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে জলপথটি খুলে দেওয়ার যে ঘোষণা এসেছে, তাকে অবশ্যই একটি স্থায়ী ও কার্যকর প্রস্তাবে পরিণত হতে হবে। তিনি আরও বলেন, পরিস্থিতি অনুকূলে আসামাত্রই জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিতে ফ্রান্স ও যুক্তরাজ্য একটি বহুজাতিক মিশনের নেতৃত্ব দেবে।

এর আগে লেবাননে যুদ্ধবিরতির রেশ ধরে ইরান তাদের পক্ষ থেকে বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা দেয়। এর পরপরই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছিলেন। তবে তিনি ইরানের ওপর মার্কিন নৌ-অবরোধ বহাল রাখার ঘোষণা দিয়েছেন।

সূত্র: এপি

/এএ/
টাইমলাইন: ইরানে ইসরায়েলের হামলা
সম্পর্কিত
শর্ত ছাড়াই সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তি, কংগ্রেসে পাঠাচ্ছেন ট্রাম্প
ইরান যুদ্ধে বিপুল ব্যয়: অতিরিক্ত অর্থায়নের পক্ষে তোপের মুখে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
নেতানিয়াহুকে গ্রেফতারে আইনি সীমাবদ্ধতার কথা জানিয়ে যা বললেন মামদানি
সর্বশেষ খবর
চাকরির আগে সামাজিক যোগাযোগমাধ্যম গুছিয়ে নেবেন কেন
চাকরির আগে সামাজিক যোগাযোগমাধ্যম গুছিয়ে নেবেন কেন
শর্ত ছাড়াই সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তি, কংগ্রেসে পাঠাচ্ছেন ট্রাম্প
শর্ত ছাড়াই সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তি, কংগ্রেসে পাঠাচ্ছেন ট্রাম্প
ভিডিওর পর সামনে এলো জামায়াত এমপির দ্বিতীয় বিয়ের কাবিননামা
ভিডিওর পর সামনে এলো জামায়াত এমপির দ্বিতীয় বিয়ের কাবিননামা
ইরান যুদ্ধে বিপুল ব্যয়: অতিরিক্ত অর্থায়নের পক্ষে তোপের মুখে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
ইরান যুদ্ধে বিপুল ব্যয়: অতিরিক্ত অর্থায়নের পক্ষে তোপের মুখে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি